প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিবেদন আদালতে উপস্থাপন
- Get link
- X
- Other Apps
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০১:৪৬, জুন ০২, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
গণভবনে গত শনিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন আইনজীবী তামজিদা মিলা৷
পরে তামজিদা মিলা প্রথম আলোকে বলেন, ওই পত্রিকায় প্রকাশিত প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ আদালতে পড়ে শোনানো হয়েছে৷ ‘কনটেমপ্ট অব কোর্ট হলে আই ডোন্ট কেয়ার’ বলে প্রধানমন্ত্রীর বক্তব্য ডেইলি স্টার-এর প্রতিবেদনে এসেছে৷ আদালতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে৷
গণভবনে ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর জাপান সফরের অর্জন, ভারতের সঙ্গে সম্পর্ক, আসন্ন চীন সফর, বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টে সোনা কম থাকা, র্যাব বিলুপ্তির প্রসঙ্গ, নারায়ণগঞ্জে সাত খুন, ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন৷

Comments