ইজি শুটকি মাছের ভর্তা
শুটকি মাছঃ মাছ বেছে নিয়ে গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝড়ে গেলে তেল ছারা সামান্য একটু রসুন বাটা আর দুই তিনটা কাচা মরিচ এবং লবন মিশিয়ে একটু ভেজে বা ছেকে নিবেন।তার পর যদি গরম পানিতে ভিজে থাকার পরও ঝর ঝরে না হয় তাহলে হাতে ডলে নিবেন, তাতেও যদি না হয় (এটা আসলে পাটায় বাটতে হয়) তবে পাটার অভাবে পরিষ্কার শক্ত পলিথিনের ব্যাগে ভরে শক্ত কছু দিয়ে গুতিয়ে গুতিয়ে নরম করে নিতে পারেন। তারপর পিয়াজ ধনে পাতা সহ মিশিয়ে নিবেন, কি আর করা যাবে দুধের স্বাদ ঘোলে মেটানো।
একটা কথা, কথায় বলে ঝাল নুন চর্তা তবে হবে ভর্তা। সঙ্গত কারনেই আমি এখানে পাটা পুতায় বেটে যে সব ভর্তা বানাতে হয় সেগুলি নিয়ে আলাপ করলাম না। যে যেখানেই থাকুন,আমার দেয়া এই প্রক্রিয়ায় ভর্তা বানিয়ে থাকলে কেমন লেগেছে জানাবেন।
Comments