অ্যান্ড্রয়েডে শিশুর ‘হাতেখড়ি’
- Get link
- X
- Other Apps
অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা আশীফ এন্তাজ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, হাতেখড়ি অ্যাপের মাধ্যমে শিশুরা বর্ণমালা শিখতে পারবে, বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করতে পারবে; এমনকি তারা হাতের লেখাও অনুশীলন করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটি পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য হাতেখড়ির অ্যাপ্লিকেশন।
আশীফ এন্তাজ আরও জানিয়েছেন, আগামী দিনের শিশুদের জন্য আমরা হাতেখড়ি অ্যাপটি উত্সর্গ করতে চাই। বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনটি মাধ্যমে অভিভাবকেরা শিশুদের বাংলা ভাষা শিক্ষা দিতে পারবেন।
৪ ফেব্রুয়ারি ‘হাতেখড়ি’ অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি পাওয়া যাচ্ছে এ লিংকটিতে https://play.google.com/store/apps/details?id=com.sm.banglaalphabet&hl=en
- Get link
- X
- Other Apps
Comments