৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন বেরলুসকোনি


অনলাইন ডেস্ক | আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ২০, ২০১৪
প্রেমিকা ফ্রসেসকা প্যাসকেলের সঙ্গে সিলভিও বেরলুসকোনি।প্রেমিকা ফ্রসেসকা প্যাসকেলের সঙ্গে সিলভিও বেরলুসকোনি।ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে তাঁর স্ত্রীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে। যৌন কেলেঙ্কারিসহ নানা কারণে বিতর্কিত এই কোটিপতি এবার তাঁর চেয়ে প্রায় ৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ের পরিকল্পনা করছেন।
ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ভেরোনিকা লারিওর সঙ্গে বেরলুসকোনির আনুষ্ঠানিক ছাড়াছাড়ি সম্পন্ন হয়েছে। এর ফলে তৃতীয় বিয়ের পথ সুগম হয়েছে।
৭৭ বছর বয়সী বেরলুসকোনি এখন ২৯ বছর বয়সী বাদামি চুলের প্রেমিকা ফ্রসেসকা প্যাসকেলকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন। ওই তরুণী ইতিমধ্যে বিয়ের পোশাকও কিনে ফেলেছেন। 
লারিওর সঙ্গে ২২ বছর সংসার করেছেন বেরলুসকোনি। চার বছর থেকেছেন আলাদা। ওই সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে। এএফপি।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়