জাপানের সম্রাট আকিহিতো


৭৯ বছরে পা দিলেন জাপানের সম্রাট আকিহিতো

এএফপি
« আগের সংবাদপরের সংবাদ»
জাপানের সম্রাট আকিহিতো রোববার ৭৯ বছরে পা দিয়েছেন। ফেব্রুয়ারিতে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে তার হাজার হাজার শুভাকাঙ্ক্ষীকে আশ্বস্ত করেন। নম্রভাষী সম্রাট তার জন্মদিন উপলক্ষে প্রাসাদের কাচে ঢাকা বারান্দা থেকে ইস্ট গার্ডেনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে বিপুলসংখ্যক লোক সম্রাটের বক্তব্য শুনতে উপস্থিত হয়। তারা এ সময় জাপানের ছোট ছোট পতাকা নাড়াতে থাকে। এক সংক্ষিপ্ত বক্তৃতায় সম্রাট বলেন, ‘ফেব্রুয়ারিতে আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হলে অনেক লোক উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেন যে আমি এখন আগের মতো স্বাভাবিক জীবনযাপন করছি।’

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়