পুলিশ মামলা না নেয়ায় ভারতে ধর্ষিতার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
দিওয়ালী অনুষ্ঠানে দুই দুর্বৃত্ত কর্তৃক ধর্ষিত হওয়ার পর থানায় মামলা করতে গিয়েছিল ভারতের পাতিয়ালায় ১৭ বছর বয়সী এক কিশোরী। পাঁচ মাস ধরে চেষ্টা করলেও থানা তার মামলা নেয়নি। উপরন্তু পুলিশ তাকে আরও যৌন হয়রানি করে। অগত্যা হতভাগ্য ওই কিশোরী গত শুক্রবার আত্মহত্যা করে। সুইসাইডাল নোটে সে নিজেই এ কথা লিখে গেছে।
মর্মান্তিক ওই ঘটনাটি এমন একসময় ঘটে যখন চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে ছয় নরপশুর ধর্ষণ করার ঘটনায় দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মসনদ কেঁপে উঠেছে। তবে ‘সভ্য’ ভারতে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিনই দেশটিতে এ ধরনের বহু বেদনাদায়ক ধর্ষণের ঘটনা ঘটে। তবে সেগুলো লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। ‘ভারতকন্যা’-খ্যাত ওই মেডিকেল ছাত্রীর (প্রকৃত নাম প্রকাশ করা হয়নি) ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে যখন তীব্র প্রতিবাদ হচ্ছে, সেই সময়ে ২৭ ডিসেম্বর, ঠিক একই ধরনের আরও একটি ঘটনা ঘটে। উত্তর প্রদেশ থেকে ৪২ বছর বয়সী এক মহিলাকে প্রাইভেটকারে তুলে নিয়ে তিন দুর্বৃত্ত ধর্ষণ করে দিল্লিতে ফেলে রেখে যায়। এর আগে ১৯ ডিসেম্বর কর্ণাটকে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েশিশুকে অপহরণের পর ধর্ষণ করেছে বিবাহিত নরপশুরা। ঘটনাটি গতকাল প্রকাশ পায়। চলতি মাসের শুরুতে ভারতের হাসান জেলায় ১০ দুর্বৃত্ত ১৭ বছর বয়সী এক দলিত কিশোরীকে ১০ দিন ধরে ধর্ষণ করে।
দস্যুরানী ফুলন দেবীকে নিয়ে নির্মিত ‘ব্যান্ডিট কুইন’ সিনেমার মাধ্যমে সাম্প্রতিক সময়ে ভারতে রোমহর্ষক ধর্ষণের ঘটনা বেশ আলোচনায় এলেও সেখানে এ ধরনের বর্বর ঘটনা প্রায়ই ঘটছে।
অনুসন্ধানে দেখা গেছে, ভারতে ২০১১ সালে অন্তত ২৪ হাজার ২০৯ জনকে এভাবে ধর্ষণ করা হয়েছে। ২০১১ সালে ভারতে এক লাখ নারীর মধ্যে ১৮.৯ জন ধর্ষিত হয়েছে। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও উইকিপিডিয়া

Comments