- Get link
- X
- Other Apps
এল গ্যালাক্সি এস৫ মিনি
অনলাইন ডেস্ক | আপডেট: ১৩:৩৭, জুলাই ০২, ২০১৪
গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির সঙ্গে এস৫ মিনি ফোনটি মূল পার্থক্য হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা ও প্রসেসরে। এস৫ মিনিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে যা এস৫ স্মার্টফোনের ৫.১ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের চেয়ে আকারে ছোট। ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এস৫ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল আর মিনিতে থাকছে আট মেগাপিক্সেল। এস৫ স্মার্টফোনটিতে আট কোরের এক্সিনয়িস প্রসেসর থাকলেও মিনিতে থাকছে কোয়াড কোরের ১.৪ গিগাহার্টজ ক্যামেরা।
এস৫ এর মতোই মিনি স্মার্টফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর ও হার্ট রেট মনিটর রেখে দিয়েছে স্যামসাং। এটি আইপি৬৭ সনদ পেয়েছে যার অর্থ এট ধুলা ও পানি রোধী। এতে অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে রয়েছে ১.৫ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪ জিবি মাইক্রোএসডি সমর্থন, এলইডি ফ্ল্যাশ, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুই হাজার১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি. ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০. মাইক্রো ইউএসবি, এনএফসি. টুজি.থ্রিজি ও ফোরজি সুবিধা। অ্যান্ড্রয়েড কিটক্যাট নির্ভর এই স্মার্টফোন দাম এখনও ঘোষণা করেনি স্যামসাং।
আরও পড়ুন: জুনেই আসছে গ্যালাক্সি এস৫ মিনি
- Get link
- X
- Other Apps
Comments