শরীর সুস্থ সবল রাখার ৫ লোকায়ত ব্যায়াম


অনলাইন ডেস্ক | আপডেট: ১৮:৩০, জুলাই ১৭, ২০১৪
যুগের হাওয়ায় অনেক কিছু পাল্টালেও কিছু বিষয় আছে যা কখনোই আবেদন হারায় না, কখনোই সেকেলে হয়ে যায় না। মানুষ সেসবের চর্চায় সুফল পায় বলেই তা টিকে থাকে। সে জন্য কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। শরীরচর্চার ক্ষেত্রেও এমন কিছু ব্যায়াম আছে যা যুগ যুগ ধরেই চলে আসছে। সুস্থ সবল আর সুন্দর দেহ গঠনের জন্য এমন পাঁচটি উপকারী ব্যায়াম নিয়ে এ প্রতিবেদন।
দড়ি লাফ
শেষ কবে দড়ি লাফ দিয়েছেন মনে আছে? সম্ভবত শৈশবে বা কৈশোরেই। কিন্তু দড়ি লাফ এমন একটা ব্যায়াম যা অনায়াসে যেকোনো স্থানেই করা যায়। এমনকি দড়ি লাফের দড়িটা পেঁচিয়ে ব্যাগের ভেতরে রেখে দিতে পারেন সুবিধামতো সময়ে ব্যবহার করার জন্য। এই ব্যায়ামে প্রতি মিনিটে যে পরিমাণ ক্যালরি পোড়ে তা অন্য খুব কম ব্যায়ামেই হয়। আর এর আরেকটা দারুণ দিক হলো আপনি শিশুদের সঙ্গে নিয়েও এই ব্যায়াম করতে পারেন।
বুকডনবুকডন
একটু কঠিন মনে হয় বলে অনেক মানুষই পুশ-আপস বা বুকডনচর্চা এড়িয়ে চলেন। কিন্তু এই বুকডন দেহে অসাধারণ সব পরিবর্তন ঘটাতে সক্ষম। কাঁধ এবং হাতের পেশি গঠনে আলাদা আলাদা ধরনের পুশ-আপস চর্চা করতে পারেন। আর শুধু দেহের ওপরের অংশের জন্যই নয়, কোমরসহ পায়ের জন্যও আছে বিশেষ পুশ-আপস। ব্যায়াম করতে করতে একঘেয়ে হয়ে যাওয়া এড়াতে মাঝেমধ্যেই পুশ-আপের ধরন পরিবর্তন করুন। এতে ঘুরেফিরে পুরো শরীর গঠনে যেমন সুফল পাবেন তেমনি একঘেয়েমিও কাটবে। হূিপণ্ড ও মেরুদণ্ডের জন্য এটা যেমন ভালো তেমনি কোমরের ব্যথা এবং কুঁজো হয়ে যাওয়া এড়াতে এই চর্চায় মনোযোগী হন।
সাঁতার
যাঁরা নিজের শরীর গঠন নিয়ে চিন্তা করছেন কিংবা ইতিমধ্যেই নানা শরীরচর্চা শুরু করেছেন, তাঁদের সবারই জানা দরকার সাঁতারের উপকারিতার কথা। সুস্থ সবল আর সুন্দর দেহ গঠনের জন্য সেরা ব্যায়াম সাঁতার। এই ব্যায়ামে পুরো শরীরের নানা পেশি দারুণভাবে উপকৃত হয়। রক্তচাপ কমানো, হূিপণ্ড সবল রাখাসহ শ্বাসপ্রশ্বাসের সক্ষমতা বাড়াতে সহায়তা করে সাঁতার। আর এই শরীরচর্চার আরেকটা দারুণ দিক হলো আপনি পরিবারের সব সদস্যকে সঙ্গে নিয়েই সাঁতার কাটতে পারেন, এতে ব্যায়াম যেমন হবে তেমনি পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময়ও কাটবে।
দৌড়ানোদৌড়ানো
দৌড়ানোও সাঁতারের মতোই বহু উপকারী ব্যায়াম। মানসিক চাপ কমানো, শরীরের অবসাদ দূর করা, হূিপণ্ডের সুস্থতা বাড়ানো থেকে শুরু করে ক্যালরি পোড়াতে দৌড়ানোর জুড়ি মেলা ভার। শরীর গঠনের জন্য দৌড় দারুণ উপকারী। একদিকে পায়ের পেশি গঠন, আরেকদিকে পুরো শরীরকে মেদহীন করে তুলতে সহায়ক দৌড়। বিশেষত সকালে দৌড়ানোর অভ্যাসকে শরীরচর্চার সেরা অভ্যাসগুলোর একটা বলা যেতে পারে। শুরুতেই দৌড়ানো রপ্ত করতে না পারলে হালকা জগিং দিয়ে শুরু করুন। সকালেই দৌড়ান আর বিকালে বা সন্ধ্যায় দৌড়ানো ব্যায়ামের মতোই সামাজিক সম্পর্ক বাড়াতেও সহায়ক।
সাইকেল চালানোসাইকেল চালানো
শরীরে ঘাম ঝরাতে হলে, হাত-পায়ের পেশিগুলোর জট ছড়াতে হলে আর পা ও কোমরের শক্তি বাড়াতে হলে সাইকেল চালানো বিকল্প আর কিই বা হতে পারে। নিয়মিত হালকা-পাতলা সাইক্লিং করলে বাড়তি ওজন কমানোর পাশাপাশি হূিপণ্ডের সুস্থতার দিকে বেশ খানিকটা এগিয়ে যাবেন আপনি। আর পা ও কোমর-পিঠ-কাঁধের জন্য সাইকেলের মতো উপকারী ব্যায়াম দ্বিতীয়টা নেই বললেও বোধহয় অত্যুক্তি হবে না। এই শরীরচর্চার একটা দারুণ দিক হলো সাইকেল চালিয়েরা সহজাতভাবেই গোষ্ঠীবদ্ধ হতে শুরু করে আর একে ঘিরে দ্রুতই গড়ে ওঠে সাইকেল সংঘ ধরনের কিছু একটা যা আপনাকে ব্যায়ামের চেয়েও বেশি কিছু দিতে পারে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়