লেবুপানি প্রতিদিন
- Get link
- X
- Other Apps
আপডেট: ০১:৫৩, জুলাই ১৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
বিজ্ঞানীরা বলছেন, লেবুর রস মিশ্রিত পানি পাকস্থলী ও অন্ত্রের অন্যান্য অংশ থেকে পাকরস তৈরি ত্বরান্বিত করে। ভারী খাবারের সঙ্গে লেবুপানি পান করলে গ্যাস কম হবে, পেট ফাঁপবে কম। এ ছাড়া এটি ডাইউরেটিক ও ল্যাক্সেটিভ হিসেবেও কাজ করে। অর্থাৎ প্রস্রাব ও মল পরিষ্কার রাখে।
লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যা অ্যান্টি-অক্সিডেন্ট ও উদ্দীপনা জোগায়। এ ছাড়া এর ফ্ল্যাভনয়েড নামের উপাদান যকৃতে চর্বি ও ইনসুলিন রেসিস্ট্যান্স কমায়, রক্তের চর্বি, শর্করা বা ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। খুব ভালো উপকার পাওয়া যাবে, যদি আপনি হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে চিনি ছাড়াই পান করেন। এটি পেটের গ্যাস যেমন সরিয়ে দেবে, তেমনি দেহের তাপমাত্রা বা থার্মোজেনেসিস সামান্য বাড়িয়ে অতিরিক্ত ক্যালরিটুকু পুড়িয়ে ফেলতে সাহায্য করবে। তবে প্রতিদিন লেবুপানি আপনার দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর। এ ধরনের পানীয় তাই হয় স্ট্র-এর সাহায্যে পান করুন, অথবা পান করার পর কুলি করে মুখ ধুয়ে ফেলুন। সূত্র: লিভস্ট্রং
- Get link
- X
- Other Apps
Comments