আঁঁটি ছাড়া আম!


অমর সাহা, কলকাতা | আপডেট: ১৬:১৫, জুলাই ১৬, ২০১৪
আঁঁটি ছাড়া আম! কেবল কল্পনাই করা যায়। হ্যাঁ, সেই কল্পনাকে সত্য প্রমাণ করেছেন ভারতের বিহার রাজ্যের ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা উত্পাদন করেছেন প্রায় আঁঁটি ছাড়া এই আম। ছয় মিলিমিটার আকারের ছোট আঁঁটি আছে এই আমে, যা আমাদের দেশের বরইয়ের আঁঁটির মতো বা তার চেয়ে ছোট।
ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, নতুন উত্পাদন করা এই আমের ৯৫ শতাংশই খাওয়া যাবে। প্রায় তিন বছর আগে মহারাষ্ট্রের তাপোলির কঙ্কন কৃষি বিদ্যাপীঠের গবেষকেরা আলফানসো এবং রত্না আমের সংমিশ্রণে এই আম উত্পাদন করেছিলেন। নতুন প্রজাতির এই আমের নাম দেওয়া হয়েছিল ‘সিন্ধু’। পরবর্তী সময়ে এই আম ফলানোর চেষ্টা হয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তরাখণ্ড রাজ্যে। কিন্তু জলবায়ু অনুকূল না থাকায় তাতে সাফল্য আসেনি। তবে সম্প্রতি ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের পক্ষ থেকে এই আম উত্পাদনে সফল হয়েছেন গবেষকেরা।
ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ভি ভি প্যাটেল জানান, তাঁরা এই ‘সিন্ধু’ আম উত্পাদনে সাফল্য পেয়েছেন। এই আমের ৯৫ শতাংশই মানুষ খেতে পারবে। ক্ষুদ্র আকৃতির একটি আঁঁটি থাকবে আমে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়