সাশ্রয়ী আইম্যাক সংস্করণ আনল অ্যাপল


অনলাইন ডেস্ক | আপডেট: ১৬:১০, জুন ১৯, ২০১৪
আইম্যাকের নতুন সংস্করণআগের চেয়ে সাশ্রয়ী একটি আইম্যাক সংস্করণ আনল অ্যাপল। নতুন এই ২১.৫ ইঞ্চি সংস্করণটির দাম হবে এক হাজার ৯৯ মার্কিন ডলার যা আগের তুলনায় ২০০ ডলার কম। তবে নতুন এই আইম্যাকে প্রসেসর, স্টোরেজ ও গ্রাফিকসের ক্ষেত্রে ক্ষমতা কমিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন আইম্যাকে থাকছে  ফুল এইচডি ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ ইনটেল কোর আই৫ প্রসেসর ৮ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ও ইনটেল এইচডি গ্রাফিকস কার্ড। এই আইম্যাক কম্পিউটারে কনফিগারেশন আরও উন্নত নিতে চাইলে খরচ আরও বেশি হবে। এর আগের এক হাজার ২০০ মার্কিন ডলার দামের সংস্করণটিতে রয়েছে ২.৭ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি র‌্যাম, এক টেরাবাইট স্টোরেজ সুবিধা।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়