Posts

আঁঁটি ছাড়া আম!

অমর সাহা, কলকাতা  |  আপডেট: ১৬:১৫, জুলাই ১৬, ২০১৪ ০ Like ২       আঁঁটি ছাড়া আম! কেবল কল্পনাই করা যায়। হ্যাঁ, সেই কল্পনাকে সত্য প্রমাণ করেছেন ভারতের বিহার রাজ্যের ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা উত্পাদন করেছেন প্রায় আঁঁটি ছাড়া এই আম। ছয় মিলিমিটার আকারের ছোট আঁঁটি আছে এই আমে, যা আমাদের দেশের বরইয়ের আঁঁটির মতো বা তার চেয়ে ছোট। ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, নতুন উত্পাদন করা এই আমের ৯৫ শতাংশই খাওয়া যাবে। প্রায় তিন বছর আগে মহারাষ্ট্রের তাপোলির কঙ্কন কৃষি বিদ্যাপীঠের গবেষকেরা আলফানসো এবং রত্না আমের সংমিশ্রণে এই আম উত্পাদন করেছিলেন। নতুন প্রজাতির এই আমের নাম দেওয়া হয়েছিল ‘সিন্ধু’। পরবর্তী সময়ে এই আম ফলানোর চেষ্টা হয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তরাখণ্ড রাজ্যে। কিন্তু জলবায়ু অনুকূল না থাকায় তাতে সাফল্য আসেনি। তবে সম্প্রতি ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের পক্ষ থেকে এই আম উত্পাদনে সফল হয়েছেন গবেষকেরা। ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ভি ভি প্যাটেল জানান, তাঁরা এই ‘সিন্ধু’ আম উত্...

মামলা নেওয়ার আদেশ সংশোধন কেন বাতিল নয়

নিজস্ব প্রতিবেদক  |  আপডেট: ০২:২১, জুলাই ১৬, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       র‌্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ ১১ জনের বিরুদ্ধে এক ব্যক্তিকে নির‌্যাতন ও হত্যার অভিযোগে মামলা নেওয়ার আদেশ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম। এরপর এই আদেশ সংশোধন করে ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা’ নিতে বলেন জেলা দায়রা জজ আদালত। দায়রা জজ আদালতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের (বাতিল) প্রাথমিক শুনানির পর এ রুল দেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে এ রুলের জবাব দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বগডহর গ্রামের শাহনূর আলম নামের এক ব্যক্তিকে নির‌্যাতন করে হত্যার অভিযোগে ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা র‌্যাবের আরও সাত সদস্যের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে (নবীনগর) নালিশি আবেদন দেন নিহত ব্যক্তির ভাই মেহেদী হাসান। অভিযোগে বলা হয়, গত ২৯ এপ্রিল শাহনূরকে র‌্যাব পরিচয়ে এ...

ছাত্রলীগের রাজনীতির বলি

আপডেট: ০০:০৩, জুলাই ১৬, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       রাজনীতিমুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী​ নাঈমুল ইসলামকে জীবন দিতে হলো ছাত্রলীগের অপরাজনীতির কারণে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম নেতা সঞ্জয় ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। এটাই তাঁর কাল হলো। প্রতিপক্ষ গ্রুপের অস্ত্রধারী ক্যাডাররা গত সোমবার তাঁকে কুপিয়ে হত্যা করে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক ​বহিষ্কার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল আছে। এসবের পরও নাঈমুল হত্যার বিচার সম্পর্কে সংশয়মুক্ত থাকা যাচ্ছে না। ছাত্রলীগের অভিযুক্ত দুই নেতা উল্টো উপাচার্যের বিরুদ্ধে ছাত্রলীগকে ধ্বংস করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে ছাত্রলীগ সারা দেশে খুনখারাবি ও সন্ত্রাস চালালেও সরকা...

লেবুপানি প্রতিদিন

Image
আপডেট: ০১:৫৩, জুলাই ১৬, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       লেবুর রস মিশ্রিত পানি পানীয় হিসেবে চমৎকার। কেবল স্বাদে নয়, গুণেও। বিশেষ করে ভারী খাবার গ্রহণের সময় পানীয় হিসেবে কোলা বা অন্য কিছুর বদলে লেবুপানিই সবচেয়ে ভালো। বিজ্ঞানীরা বলছেন, লেবুর রস মিশ্রিত পানি পাকস্থলী ও অন্ত্রের অন্যান্য অংশ থেকে পাকরস তৈরি ত্বরান্বিত করে। ভারী খাবারের সঙ্গে লেবুপানি পান করলে গ্যাস কম হবে, পেট ফাঁপবে কম। এ ছাড়া এটি ডাইউরেটিক ও ল্যাক্সেটিভ হিসেবেও কাজ করে। অর্থাৎ প্রস্রাব ও মল পরিষ্কার রাখে। লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যা অ্যান্টি-অক্সিডেন্ট ও উদ্দীপনা জোগায়। এ ছাড়া এর ফ্ল্যাভনয়েড নামের উপাদান যকৃতে চর্বি ও ইনসুলিন রেসিস্ট্যান্স কমায়, রক্তের চর্বি, শর্করা বা ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। খুব ভালো উপকার পাওয়া যাবে, যদি আপনি হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে চিনি ছাড়াই পান করেন। এটি পেটের গ্যাস যেমন সরিয়ে দেবে, তেমনি দেহের তাপমাত্রা বা থার্মোজেনেসিস সামান্য বাড়িয়ে অতিরিক্ত ক্যালরিটুকু পুড়িয়ে ফেলতে সাহায্য করবে। তবে প্রতিদিন লেবুপানি আপনার দা...

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হামাসের

Image
প্রথম আলো ডেস্ক  |  আপডেট: ০৩:৫৬, জুলাই ১৬, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব ভেস্তে যাওয়ায় ফিলিস্তিনি-শাসিত গাজায় রক্তক্ষয় চলছেই। গতকাল মঙ্গলবার মিসরের দেওয়া প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলেও হামাস একে ‘আত্মসমর্পণের’ সমতুল্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে। ফলে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির উদ্যোগের স্থায়িত্ব ছিল মাত্র ছয় ঘণ্টা। গতকাল দুপুরের পর গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া যুদ্ধবিরতির উদ্যোগে একে একটি বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির। গাজায় ইসরায়েলের টানা আট দিনের প্রায় একতরফা সামরিক অভিযানের পর মিসর যুদ্ধবিরতির প্রস্তাব করে। গতকাল স্থানীয় সময় সকাল নয়টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েল সরকার বেঁধে দেওয়া সময়ের সামান্য আগে প্রস্তাবটি অনুমোদন করে হামলা বন্ধ করে। পাশাপাশি হুঁশিয়ারি দেয়, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করলে তার জবাব হবে কঠিন। প্রয়োজনে সামরিক অভিযানের আওতা বাড়ান...

ঘুমের জন্য উপকারী খাবার

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৬:৩৮, জুলাই ১৩, ২০১৪ ০ Like       রাতে খাবারের সময় বা পরে দুধ ও দই বা এজাতীয় খাবার খাওয়া উপকারী। ছবিটি লাইভ সায়েন্স ডটকম থেকে নেওয়া। নিদ্রাহীনতা বা ঘুম না হওয়া আধুনিক নগর জীবনে থাকা মানুষের একটা সাধারণ সমস্যা। কর্মজীবীই হোক কিংবা কেবলই সংসারী; ঘুম না হওয়াটা নিয়মে পরিণত হয়ে গেলে এ সমস্যা মারাত্মক। আসলে আটপৌরে কাজকর্ম থেকে শুরু করে খাদ্যাভ্যাস—সবকিছুর সঙ্গেই সম্পর্কিত ঘুমের বিষয়টি। ফলে যেকোনো এক দিকে মনোযোগ দিলেই যে এই সমস্যা সমাধান করা যাবে বিষয়টি এমনও নয়। এ জন্য নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি যেসব খাবার নিয়মিত খেলে ঘুমে সহায়ক হতে পারে তেমন কিছু খাবারের গুণাগুণ তুলে ধরা হলো এখানে। দুধ ও দই দুধ ও দইয়ের মধ্যে ট্রাইপটোফান নামের অ্যামাইনো অ্যাসিড আছে। এ উপাদানটি সেরাটোনিন ও মেলাটোনিন হরমোন তৈরি করে যেমন খাবারে রুচি বাড়ায়, তেমনি ঘুমে সহায়তা করে। দেহ-ঘড়িকে সচল রাখতে এটা খুবই জরুরি। তাই রাতে খাবারের সময় বা পরে দুধ ও দই বা এজাতীয় খাবার খেতে পারেন। কলা কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে। এই খনিজ উপাদানগুলো সারা দ...

লেবু রপ্তানি হচ্ছে ইউরোপে

Image
শরিফুল হাসান ও মনিরুজ্জামান  |  আপডেট: ০০:০৭, জুলাই ০৮, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৬ Like ৭       নরসিংদীর চার উপজেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ কাপড় ও সবজির কারণে নরসিংদীর খ্যাতি দেশজুড়ে। কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও নরসিংদীকে পরিচয় করিয়ে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষকৃত ‘কলম্বো’ জাতের সুগন্ধি লেবু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ৬০ হাজার ১৮০ কেজি লেবু রপ্তানি হয়েছে। তবে বেসরকারি হিসাবে এই পরিমাণ আরও বেশি। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে পাঁচ হাজার ৩০ কেজি ও মে মাসে চার হাজার ২৯০ কেজি লেবু রপ্তানি হয়েছে। বিদেশে একেক কেজি লেবু গড়ে দুই পাউন্ড (২০০ টাকারও বেশি) দামে রপ্তানি হয়। আর স্থানীয় বাজারে বিক্রি হয় প্রতি হালি ১৫০-২০০ টাকা দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুকসেদ আলী প্রথম আলোকে বলেন, কলম্বো লেবুর ব্যাপক খ্যাতি ও কদর ইউরোপে। এটি শুধু নরসিংদীতে উৎপাদিত হয়। আবহাওয়া ও পরিবেশগত কারণে সারা বছর এ লেবুর প্রচুর আবাদ হয়। অন...

সাশ্রয়ী আইম্যাক সংস্করণ আনল অ্যাপল

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৬:১০, জুন ১৯, ২০১৪ ০ Like       আগের চেয়ে সাশ্রয়ী একটি আইম্যাক সংস্করণ আনল অ্যাপল। নতুন এই ২১.৫ ইঞ্চি সংস্করণটির দাম হবে এক হাজার ৯৯ মার্কিন ডলার যা আগের তুলনায় ২০০ ডলার কম। তবে নতুন এই আইম্যাকে প্রসেসর, স্টোরেজ ও গ্রাফিকসের ক্ষেত্রে ক্ষমতা কমিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।  নতুন আইম্যাকে থাকছে  ফুল এইচডি ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ ইনটেল কোর আই৫ প্রসেসর ৮ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ও ইনটেল এইচডি গ্রাফিকস কার্ড। এই আইম্যাক কম্পিউটারে কনফিগারেশন আরও উন্নত নিতে চাইলে খরচ আরও বেশি হবে। এর আগের এক হাজার ২০০ মার্কিন ডলার দামের সংস্করণটিতে রয়েছে ২.৭ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি র‌্যাম, এক টেরাবাইট স্টোরেজ সুবিধা।

পড়াশোনায় আইপ্যাড

Image
পড়াশোনায় আইপ্যাড কাজী আলম  |  আপডেট: ০৬:৩৮, জুলাই ০৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like ১       শিক্ষক ও শিক্ষার্থীদের দরকারি সব অ্যাপস থাকবে আইটিউনসে এবার পড়াশোনার কাজেও আইপ্যাড ব্যবহার করতে পারবেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকেরা যাতে শিক্ষার্থীদের আইপ্যাড ব্যবহার করেই বাড়ির কাজ বা অনুশীলনের কাজ দিতে পারেন, সে সুযোগ তৈরি করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। সম্প্রতি এ সুবিধা দিতে অ্যাপলের অনলাইন দোকান আইটিউনস হালনাগাদ করা হয়েছে। এর ফলে বর্তমানে ‘আইটিউনস ইউ’ সুবিধা আছে এমন আইপ্যাডে শিক্ষকেরা নতুন অনুশীলন তৈরি, হালনাগাদ কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন। শিক্ষার্থীরাও তা সমাধান করতে পারবেন আইপ্যাড ব্যবহার করে। ৮ জুলাই থেকে চাইলে শিক্ষকেরা অ্যাপলের আইওয়ার্ক, আইবুকসসহ প্রয় ৭৫ হাজার অ্যাপস ব্যবহারের মাধ্যমে আইপ্যাডে শিক্ষার নানা বিষয় যুক্ত করতে পারবেন। এ সুবিধাগুলো একই সঙ্গে শিক্ষার্থীরাও পাবেন। বিদ্যালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ সুবিধা ব্যবহার করে শিক্ষা কার্যক্রমের এ বিষয়গুলো পরিচালনা করা যাবে। আর...

ঘুমের মধ্যেও বিদেশি ভাষা শিক্ষা!

আপডেট: ০২:৩৪, জুলাই ০২, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ঘুমের মধ্যে আমাদের চেতনা একেবারে লোপ পায় না। চেতনার সেই নিমগ্ন অবস্থায়ও আমরা অনেক কিছু শিখতে পারি। অবশ্য বিজ্ঞানীদের এই যুক্তি অনেকেই উড়িয়ে দেন। কিন্তু সুইজারল্যান্ডের একদল মনোবিজ্ঞানীর দাবি, ঘুমের মধ্যে আসলেই বিদেশি ভাষা শেখা সম্ভব। সেরিব্রাল কর্টেক্স  সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বিজ্ঞানীরা দাবি করছেন, নতুন শেখা হয়েছে এ রকম বিদেশি শব্দগুলো শুনতে শুনতে ঘুমালে সেসব আমাদের মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যাওয়ার সুযোগ রয়েছে। গবেষণায় নেতৃত্ব দেন মনোবিজ্ঞানী জন রাশ। তিনি জার্মানভাষী ৬০ জন ছাত্র-ছাত্রীর ওপর জরিপ চালান। তাদের সম্পূর্ণ নতুন কয়েকটি ডাচ শব্দ শিখতে রাত ১০টায় বলা হয়। ওই শিক্ষার্থীদের অর্ধেককে ঘুমানোর সুযোগ দেওয়া হয়। আর তখন সেই নতুন শেখা শব্দগুলো তাদের শোনানো হয়। বাকি অর্ধেক ছাত্র-ছাত্রীকে জেগে থাকতে বলা হয়। তারাও সেই শব্দগুলো শুনতে থাকে। প্রথম দলটিকে রাত দুইটায় জাগিয়ে তোলা হয়। তারপর ওই ডাচ শব্...

এল গ্যালাক্সি এস৫ মিনি

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৩:৩৭, জুলাই ০২, ২০১৪ ১ Like       গ্যালাক্সি এস৫ মিনি উন্মুক্ত করেছে স্যামসাং। দীর্ঘদিন ধরেই গ্যালাক্সি এ৫ স্মার্টফোনের ছোট সংস্করণ বাজারে আনবে বলে প্রযুক্তি-বিশ্বে গুজব ছিল। অবশেষে ১ জুলাই এস৫ মিনি স্মার্টফোনটি বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির সঙ্গে এস৫ মিনি ফোনটি মূল পার্থক্য হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা ও প্রসেসরে। এস৫ মিনিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে যা এস৫ স্মার্টফোনের ৫.১ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের চেয়ে আকারে ছোট। ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এস৫ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল আর মিনিতে থাকছে আট মেগাপিক্সেল। এস৫ স্মার্টফোনটিতে আট কোরের এক্সিনয়িস প্রসেসর থাকলেও মিনিতে থাকছে কোয়াড কোরের ১.৪ গিগাহার্টজ ক্যামেরা। এস৫ এর মতোই মিনি স্মার্টফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর ও হার্ট রেট মনিটর রেখে দিয়েছে স্যামসাং। এটি আইপি৬৭ সনদ পেয়েছে যার অর্থ এট ধুলা ও পানি রোধী। এতে অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে রয়েছে ১.৫ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪ ...
Image
এল গ্যালাক্সি এস৫ মিনি অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৩:৩৭, জুলাই ০২, ২০১৪ ১ Like       গ্যালাক্সি এস৫ মিনি উন্মুক্ত করেছে স্যামসাং। দীর্ঘদিন ধরেই গ্যালাক্সি এ৫ স্মার্টফোনের ছোট সংস্করণ বাজারে আনবে বলে প্রযুক্তি-বিশ্বে গুজব ছিল। অবশেষে ১ জুলাই এস৫ মিনি স্মার্টফোনটি বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির সঙ্গে এস৫ মিনি ফোনটি মূল পার্থক্য হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা ও প্রসেসরে। এস৫ মিনিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে যা এস৫ স্মার্টফোনের ৫.১ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের চেয়ে আকারে ছোট। ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এস৫ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল আর মিনিতে থাকছে আট মেগাপিক্সেল। এস৫ স্মার্টফোনটিতে আট কোরের এক্সিনয়িস প্রসেসর থাকলেও মিনিতে থাকছে কোয়াড কোরের ১.৪ গিগাহার্টজ ক্যামেরা। এস৫ এর মতোই মিনি স্মার্টফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর ও হার্ট রেট মনিটর রেখে দিয়েছে স্যামসাং। এটি আইপি৬৭ সনদ পেয়েছে যার অর্থ এট ধুলা ও পানি রোধী। এতে অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে রয়েছে ১.৫ জিবি র্যাম, ১৬ জিবি...