বিয়ের সিদ্ধান্ত বাতিল করবেন কখন?


প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৩:১৩, ডিসেম্বর ১৩, ২০১৩ প্রিন্ট সংস্করণ
বিয়ের সিদ্ধান্ত বাতিল করবেন কখনআপনার সম্ভাব্য জীবনসঙ্গী কি অতিমাত্রায় গোপনীয়তায় আগ্রহী হয়ে উঠছেন অথবা আপনার সঙ্গে একরোখা আচরণ করছেন? 
এসব প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ হলে বুঝতে হবে, আপনার এখন বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। অনলাইনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ‘হাফিংটন পোস্ট’ বিয়েতে আগ্রহী যুগলদের উদ্দেশে এ রকমই পরামর্শ দিয়েছে।
আপনি হয়তো অনেক টাকাপয়সা খরচ করে সব প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন। এ অবস্থায় বিয়ে বাতিলের মতো অপ্রত্যাশিত সিদ্ধান্তে পরিবার, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের প্রতিক্রিয়ার কথা ভেবে আপনি হয়তো দ্বিধা বা বিব্রতকর অবস্থায় পড়বেন। কিন্তু তাই বলে ভুল মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবেন? প্রিয়জনেরা নিশ্চয়ই আপনাকে জীবনের চরম ভুলটি করতে প্ররোচিত করবে না এবং পরে একসময় আপনার সিদ্ধান্তের যথার্থতা মেনে নেবে।
সঙ্গী বা সঙ্গিনীর আচরণের তিনটি বৈশিষ্ট্যকে বিয়ে বাতিলের জন্য উপযুক্ত ইঙ্গিত বলে বিবেচনার পরামর্শ দিয়েছে ‘হাফিংটন পোস্ট’। এগুলো হলো কথাবার্তায় অনেক বিষয় গোপন করার চেষ্টা, সন্দেহজনক আচরণ ও অনমনীয় বা একরোখা প্রবণতা। টাকাপয়সা বা অন্য কোনো বিষয়কে ‘ব্যক্তিগত’ আখ্যা দিয়ে আপনার সম্ভাব্য জীবনসঙ্গী যদি খোলামেলা আলোচনা এড়িয়ে যেতে চান, তাহলে তাঁকে এড়িয়ে যাওয়াই আপনার জন্য ভালো হবে। কারণ, পারস্পরিক সম্পর্ককে আনন্দময় করতে হলে কিছু ক্ষেত্রে পরিপূর্ণতার অভাব থাকলেও আপস বা সমঝোতা অবশ্যই থাকা চাই। আইএএনএস।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়