সব লুমিয়া ফোনেই উইন্ডোজ ১০
- Get link
- X
- Other Apps
ফোনের জন্য উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণটির ‘ফার্স্ট বিল্ড’ ছাড়ার সপ্তাহখানেক পরই পরবর্তী সংস্করণ উন্মুক্ত করা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
‘বিল্ড ১০০৫১’ নামের সংস্করণটির অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছে প্রজেক্ট স্পার্টান নামের নতুন ব্রাউজার। এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে ব্রাউজার ছাড়াও আউটলুক মেইল, আউটলুক ক্যালেন্ডার অ্যাপের নতুন সংস্করণ ছাড়া হয়েছে।
তবে, লুমিয়া ৬৪০ এক্সএল ও লুমিয়া ৯৩০ মডেলের স্মার্টফোন দুটিতে স্ক্রিন-স্কেলিং নিয়ে অসুবিধা থাকায় এখনই উইন্ডোজ ১০ সমর্থন করবে না।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের টেকনিক্যাল প্রিভিউয়ের দ্বিতীয় বিল্ড সংস্করণটি এখন প্রাথমিক অবস্থায় রয়েছে বলে এতে ব্যবহারকারীরা খুব ভালো অভিজ্ঞতা নাও পেতে পারে। ব্যবহারকারীরা যে ফোনটিকে প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করেন এই সংস্করণটি তাতে ইনস্টল না করাই ভালো। তবে নতুন হালনাগাদ সংস্করণ এনে অভিজ্ঞতা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট।
ফোনে উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ ডাউনলোড করতে (http://windows.microsoft.com/en-us/windows/preview-download-phone) টেকনিক্যাল প্রিভিউ প্রোগ্রামে সাইন ইন করতে হবে। অবশ্য এই সংস্করণটি পছন্দ না হলে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ সংস্করণে ফিরে যাওয়ার সুবিধা বহাল রেখেছে। উইন্ডোজ ১০ এর পূর্ণ সংস্করণ (ফাইনাল ভার্সন) ছাড়ার আগে উইন্ডোজ ১০ বিল্ড প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানার চেষ্টা করছে মাইক্রোসফট।
- Get link
- X
- Other Apps
Comments