পাঁচ মিনিটেই দাঁতের চিকিৎসা


আপডেট: ০১:৩২, মে ৩০, ২০১৪ প্রিন্ট সংস্করণ
নষ্ট দাঁত পুনর্গঠনে নতুন একটি চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করেছেন একদল মার্কিন বিজ্ঞানী৷ এতে মাত্র পাঁচ মিনিট লেজার রশ্মি ব্যবহারেই দাঁতের ক্ষয়রোগের চিকিৎসা করা যাবে৷ নতুন এই পদ্ধতিতে প্রচলিত ফিলিং বা রুট ক্যানেলের চেয়ে খরচও পড়বে কম৷ সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, গবেষকেরা ইঁদুরের ওপর ওই লেজার চিকিৎসা ইতিমধ্যে প্রয়োগ করেছেন৷ এতে দেখা যায়, পাঁচ মিনিট লেজার প্রয়োগে তীব্র আলোর কারণে মুখের মধ্যে একটি রাসায়নিক পরিবর্তন ঘটে৷ ফলে দাঁতের মধ্যে থাকা স্টেম সেল ‘জেগে ওঠে’৷ এর ফলে দাঁতের ডেনটাইন (দাঁতের মধ্যকার শক্ত অংশ) নতুন করে গঠিত হয়৷ আর এই প্রক্রিয়ায় সময় লাগে মাত্র ১২ সপ্তাহ৷ টেলিগ্রাফ৷

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়