ঢাকার মুখরোচক সব বার্গার-বিরিয়ানির উৎসব


অনলাইন ডেস্ক | আপডেট: ১৫:১৮, মে ২৯, ২০১৪
ফকরুদ্দিন বিরিয়ানি, নান্না বিরিয়ানি, স্বাদ তেহারি, বিউটি লাচ্চি কিংবা বার্গার অ্যান্ড বুস্ট, অসাম, ওয়াও বার্গার এক জায়গায় গিয়ে খেতে পারলে—কার না ভালো লাগবে! এমন ভোজনরসিকদের কথা মাথায় রেখে রাজধানীতে আগামীকাল শুক্রবার আয়োজন করা হবে বিরিয়ানি ও বার্গারের উৎসব।ফকরুদ্দিন বিরিয়ানি, নান্না বিরিয়ানি, স্বাদ তেহারি, বিউটি লাচ্চি কিংবা বার্গার অ্যান্ড বুস্ট, অসাম, ওয়াও বার্গার এক জায়গায় গিয়ে খেতে পারলে—কার না ভালো লাগবে! এমন ভোজনরসিকদের কথা মাথায় রেখে রাজধানীতে আগামীকাল শুক্রবার আয়োজন করা হবে বিরিয়ানি ও বার্গারের উৎসব।ফকরুদ্দিন বিরিয়ানি, নান্না বিরিয়ানি, স্বাদ তেহারি, বিউটি লাচ্চি কিংবা বার্গার অ্যান্ড বুস্ট, অসাম, ওয়াও বার্গার এক জায়গায় গিয়ে খেতে পারলে—কার না ভালো লাগবে! এমন ভোজনরসিকদের কথা মাথায় রেখে রাজধানীতে আগামীকাল শুক্রবার আয়োজন করা হবে বিরিয়ানি ও বার্গারের উৎসব।
এই উৎসবে থাকছে ঢাকার মুখরোচক ও জনপ্রিয় সব বিরিয়ানি আর বার্গার। ভোজনরসিকদের অনলাইনভিত্তিক কমিউনিটি ঢাকা ফুডিস দ্বিতীয়বারের মতো এর আয়োজন করছে। উৎসবটির নাম রাখা হয়েছে ‘বার্গার অ্যান্ড বিরিয়ানি ফেস্ট ২০১৪’।
গ্রামীণফোনের সহায়তায় আয়োজিত উৎসবটি হবে রাজধানীর গুলশান-১-এর ইমানুয়েলস ব্যানকুয়েট হলে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে।
উৎসবে আরও থাকছে হানিফ বিরিয়ানি, গুলশান প্লাজা রেস্তোরাঁ, ঢাকাইয়া, সালিমার গার্ডেনের মতো প্রতিষ্ঠানগুলোর খাবার। জনপ্রিয় বার্গার আইটেম নিয়ে হাজির হবে বার্গার প্রতিষ্ঠানগুলো।
উৎসবে প্রবেশের টিকিটমূল্য ৫০ টাকা। গ্রামীণফোনের বন্ধু প্যাকেজ ব্যবহারকারী শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশের পাশাপাশি খাবারের দোকানগুলোতে ১০ শতাংশ ছাড় পাবেন। কোনো টিকিটমূল্য ছাড়া তাঁরা সঙ্গে নিতে পারবেন একজন বন্ধুকেও। এ ছাড়া নির্বাচিত বন্ধু গ্রাহকেরা উৎসবের বন্ধু লাউঞ্জে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ফুডপান্ডা অ্যাপ ব্যবহারকারীরা তাদের ব্যবহূত অ্যাপ দেখিয়ে উৎসবে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এ ছাড়া উৎসবে ভিআইপি পাস হোল্ডারদের কোকা-কোলার পক্ষ থেকে বিশেষ অফার থাকছে।
ঢাকা ফুডিসের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান জানান, অনলাইন হলো এমন একটি প্লাটফর্ম, যেখানে মানুষ তাঁদের খাওয়ার অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পারছেন। ঢাকা ফুডিসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে হাজার হাজার সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। আর অনলাইনে এই সক্রিয়তাকে বাস্তবে রূপ দিতে বার্গার ও বিরিয়ানি ফেস্টের আয়োজন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়