ক্যালরি পোড়ান, সচল থাকুন


অনলাইন ডেস্ক | আপডেট: ১৪:২৫, এপ্রিল ২৫, ২০১৪
প্রতীকী ছবি। ছবি: টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যেসময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়তই ছুটে চলেছি আমরা। পারিবারিক দায়িত্ব, অফিসে কাজের চাপ, মানসিক অবসাদ—সব মিলেই শহুরে জীবন।
এত ডামাডোলের ভিড়ে হয়তো এরই মধ্যে গাড়ি-বাড়ি, টেলিভিশন সেটসহ আধুনিক প্রযুক্তির নানাবিধ সুবিধা অর্জন করে ফেলেছেন আপনি; যা আপনার জীবনকে করে তুলেছে আরও সহজ।
তবে একবারও ভেবে দেখেছেন কি, এসব প্রযুক্তি কতটা নিষ্ক্রিয় করে তুলেছে আমাদের? এর ফলে শরীরে বাসা বাঁধছে হরেক রকমের রোগ।
মুম্বাইয়ের পুষ্টিবিদ সুমন আগারওয়ালের মতে, ‘আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে সচেতনভাবে সক্রিয় না হই, তবে স্থূলতা, অসুস্থতা, মানসিক চাপ বেড়ে যাওয়া-সংক্রান্ত জটিলতায় ভুগতে হবে।
প্রাত্যহিক জীবনে সক্রিয় থাকার উপায় হিসেবে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো:
১. লিফট বা চলন্ত সিঁড়ির বদলে সিঁড়ি বেয়ে উঠুন।
২. বন্ধুদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় বসে না থেকে পায়চারি করুন।
৩. বিকেলে টেলিভিশন দেখে বা অলস সময় না কাটিয়ে বাড়ির কাছের পার্ক থেকে একটু হেঁটে আসুন।
৪. আপনার প্রতিদিনের কার্যতালিকায় সাঁতার, হাঁটা, জগিং, সাইকেল চালানো বা ক্রিকেট বা টেনিস ইত্যাদি খেলার জন্য সময় বের করুন।
৫. ছুটির দিনগুলোতে ঘরে বসে না থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে নানা ধরনের খেলাধুলায় মেতে উঠুন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়