সমকামী বিয়েতে নাম লেখালেন জোডি ফস্টার
- Get link
- X
- Other Apps
দীর্ঘ ২০ বছর এক ছাদের নিচে বসবাসের পর ২০০৮ সালে সিডনি বার্নার্ডের সঙ্গে সম্পর্কের ইতি টানেন জোডি ফস্টার। দীর্ঘদিন বিষয়টি সবার অগোচরেই ছিল। ২০১৩ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবেগপূর্ণ এক বক্তব্যের মধ্য দিয়ে সিডনির সঙ্গে বিচ্ছেদের কথা প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করেন ফস্টার। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইঅনলাইন।
বছর খানেক আগে লস অ্যাঞ্জেলেসের আলোকচিত্রী আলেকজান্ড্রা হেডিসনের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান ফস্টার। পরবর্তী সময়ে তিনি একটি অনুষ্ঠানে নতুন সঙ্গীকে ধন্যবাদও জানিয়েছিলেন। অবশ্য তখন সঙ্গীর নাম কিংবা পরিচয় গোপন রেখেছিলেন ফস্টার। অবশেষে সম্প্রতি ৪৪ বছর বয়সী হেডিসনকে বিয়ে করে গোপনীয়তা ভাঙলেন ৫১ বছর বয়সী ফস্টার।
- Get link
- X
- Other Apps
Comments