Posts

লক্ষ্মীপুরে ‘জান বাঁচানো ফরজ’

উপজেলা নির্বাচন ২০১৪ http://www.prothom-alo.com/bangladesh/article/179899/%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87_%E2%80%98%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B_%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%9C%E2%80%99 মোর্শেদ নোমান, লক্ষ্মীপুর থেকে  |  আপডেট: ০২:৩৮, মার্চ ২৯, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১৮             আর মাত্র দুই দিন পরে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচন। কিন্তু সরকারি দল-সমর্থিত প্রার্থীর বাইরে আর কোনো প্রার্থীর পক্ষে কোথাও কোনো প্রচার বা পোস্টার নেই। সর্বত্র চাপা আতঙ্ক, কে কখন সন্ত্রাসীদের হামলার শিকার বা গ্রেপ্তার হন। জীবন বাঁচাতে বা গ্রেপ্তার এড়াতে এখানকার অগণিত রাজনৈতিক কর্মী এখন এলাকাছাড়া। সরকারি দলের প্রার্থীর সমর্থকদের বাইরে আর যাঁরা এলাকায় আছেন, তাঁরাও অনেকটা বোবা। নির্বাচন নিয়ে কেউ কথা বলছেন না। গতকাল শুক্রবার লক্ষ্মীপুর শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার অনেকের...

জনপ্রতিনিধিদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে

জামায়াতের অভিযোগ আপডেট: ০২:০৭, মার্চ ২৯, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ             দেশের বিভিন্ন স্থানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর আওয়ামী লীগের লোকেরা নৃশংস হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, ২৭ মার্চ রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসানকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীরা তাঁর গাড়িটি জ্বালিয়ে দেয়। একই দিন সরকারদলীয়রা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়ায় এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ১০-১২ জন আহত হয়েছেন। পঞ্চম দফা উপজেলা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন হলের লোকেরা ভোট ডাকাতি, কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই ও নৈরাজ্য সৃষ্টি করে ফলাফল ছিনতাইয়ের মহড়া দেওয়া শুরু করেছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

দেশটার মালিক কারা?

ফারুক ওয়াসিফ  |  আপডেট: ০৩:২৩, মার্চ ২৮, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১৩             জীবনে যাদের কিছুই হয়নি, তাদেরও বলার মতো অনেক কথা থাকে। যার কিছু নেই, তার কেবলই আছে অভিজ্ঞতা, স্মৃতির বুদ্বুদ তাদের মনে ওঠে আর ফেটে পড়ে। আমাদের স্বাধীনতার গৌরবমাখা ইতিহাস আছে, অমর আত্মদানের শোক আছে, কিন্তু স্বাধীনতার সোনালি হাসি দেখি না তো ১৬ কোটি মানুষের মুখে। স্বাধীনতা তাহলে কি আসেনি? জাতীয় পতাকা, জাতীয় সংগীত আর একটি রাষ্ট্র আমাদের আছে। আমরা দেশের মানুষ থুয়ে গিনেস বুকে রেকর্ড গড়ি। কিন্তু স্বাধীনতা অর্জনের সত্যিকার রেকর্ড তো গড়া হয় মানুষের মনে। সেখানে কোন রেকর্ড গঠিত হচ্ছে, কোন হতাশার রেকর্ড বাজছে, সে খবর রাখে কে? রেকর্ড, ব্র্যান্ডিং—এগুলো বাজারি শব্দ। দেশ মানে ব্র্যান্ড না, দেশ মানে ঠিকানা, দেশ মানে গর্বের পরিচয়। বাজারের মহাজনেরা স্বাধীনতার চেতনাকে একদিকে উৎসবের জ্বালানি বানাচ্ছেন, অন্যদিকে ‘স্বাধীনতার চেতনা’ অপব্যবহারে অপব্যবহারে নিজেই চেতনানাশক হয়ে যাচ্ছে। স্বাধীনতা অতীতের ব্যাপার নয়, স্বাধীনতা প্রতিদিনের যাপনের বিষয়। এই চেতনা...

Health Food for Foodies

Image
Chefs and doctors are teaming up to create healthy dishes you might actually crave Email

‘We buried five workers alive’

Image
Last updated 28 min 53 sec ago Monday, 24 March 2014 | 23 Jamadil Awal 1435 AH   BREAKTHROUGH: Three men have confessed in the Qatif General Court to murdering five Asian workers in 2010. Their remains, pictured here, were found on a farm in Qatif. (AN photo) DAMMAM: SULTAN AL-SUGHAIR Published — Thursday 27 February 2014 Last update 16 March 2014 2:15 pm | | A A LATEST STORIES IN SAUDI ARABIA Al-Ajhori family ordered to return SR655m to investors Iqama stolen? Report within 24 hours and avoid penalty Streets can’t be named after radical ideologues UK minister discusses ways of widening cooperation Suspects in terrorist attack arrested More Three men confessed in the Qatif General Court on Wednesday to torturing five Asian workers for hours and then burying them alive, according to local media. The decomposing bodies of the...

আ.লীগ ভেতরে বিব্রত, প্রকাশ্যে তা বলছে না

বিশেষ প্রতিনিধি  |  আপডেট: ১৩:৫৫, মার্চ ২৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ২২             উপজেলা নির্বাচনে সহিংসতা এবং প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতির ঘটনায় আওয়ামী লীগের ভেতরেই অসন্তোষ আছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও এই নির্বাচনে সরকারের হস্তক্ষেপ নিয়ে দলের অনেকেই বিব্রত। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের কেউ কেউ মনে করেন, উপজেলা নির্বাচনে শক্তি প্রয়োগ করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অতি-উৎসাহী কিছু নেতা এবং সরকারের কেউ কেউ এসব ঘটনার নেপথ্যে থেকে দলের উচ্চপর্যায়ের বাহবা নেওয়ার চেষ্টা করলেও এতে নির্বাচন নিয়ে বিরোধী দলের ‘দাবি’ই প্রতিষ্ঠা পাচ্ছে। তিন ধাপের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই নির্বাচনে ক্রমান্বয়ে সহিংসতা বাড়ছে এবং সরকারের হস্তক্ষেপও বেড়েছে। তৃতীয় ধাপে সরকারি দল-সমর্থিত প্রার্থীরা বেশিসংখ্যক উপজেলায় পাস করলেও প্রশাসনকে ব্যবহার ও হতাহতের ঘটনা তুলনামূলক বেড়েছে। আজ রোববার চতুর্থ ধাপে ৯১টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এ নির্বাচন নিয়েও রাজনৈতিক পর্যবেক্ষক মহল নানা আশঙ্কা করছেন। সরকারের উচ্চপর্যায়...

তিন ঘণ্টার মধ্যে ভোট গ্রহণ শেষ পর্যায়ে!

মোর্শেদ নোমান ও জহুরুল ইসলাম, বরিশাল থেকে  |  আপডেট: ১২:০৬, মার্চ ২৩, ২০১৪ ৩৪             বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। তাঁরা নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রতিবাদে আগামীকাল উপজেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। এদিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে উপজেলার অধিকাংশ কেন্দ্রের ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। আধা ঘণ্টায় ১৮০০ ভোট আজ সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়। এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বকতিয়ার উদ্দিন বলেন, কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরব...

গজারিয়ায় ‘রক্তাক্ত’ ভোট, আ.লীগ সভাপতি খুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি  |  আপডেট: ১৪:০১, মার্চ ২৩, ২০১৪ ৯             মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আজ রোববার নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ সকাল থেকে কেন্দ্রের আশপাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের লোকজন ওই কেন্দ্র দখল করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতা ও অপর চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের একজন পোলিং এজেন্ট বাধা দেন। তাঁকে একটি কক্ষে নিয়ে কুপিয়ে আহত করেন আমিরুলের পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই পোলিং এজেন্টকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়ন...

সিইসির উপজেলা জীবননগরে এ কী চিত্র! চুয়াডাঙ্গা প্রতিনিধি | আপডেট: ১৪:০০, মার্চ ২৩, ২০১৪ ১ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: শাহ আলমচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: শাহ আলমকেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিজের উপজেলা এটি। বিএনপি-জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, একজন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট সাতজন নির্বাচন বর্জন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে একযোগে তাঁরা নির্বাচন বর্জন করেন। নতুনপাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী আব্দুল গণি নামের একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল, পরপর তিনটি বোমা হামলা ও নয়টি কক্ষে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের চেনা যায়নি। দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে একযোগে হামলা চালানো হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট হাসান বুলবুল জানান, হামলায় বহিরাগতরা অংশ নেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান জানান, সাতজন প্রার্থী নির্বাচন স্থগিত ও ভোট পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের আবেদনপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্বাচন বর্জনকারীরা হলেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহফুজা পারভীন, জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামুন্নাহার এবং স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়ারা বেগম।

Image
সিইসির উপজেলা জীবননগরে এ কী চিত্র! চুয়াডাঙ্গা প্রতিনিধি  |  আপডেট: ১৪:০০, মার্চ ২৩, ২০১৪ ১             চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: শাহ আলম কেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিজের উপজেলা এটি। বিএনপি-জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, একজন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট সাতজন নির্বাচন বর্জন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে একযোগে তাঁরা নির্বাচন বর্জন করেন। নতুনপাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী আব্দুল গণি নামের একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল, পরপর ...

প্রকাশ্যে ব্যালটে সিল পড়ছে টাঙ্গাইলে

মুস্তাক আহমেদ ও কামনাশীষ শেখর, টাঙ্গাইল থেকে  |  আপডেট: ১৪:০৩, মার্চ ২৩, ২০১৪ ১             টাঙ্গাইলের কালীহাতি উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে ছিল দেওয়া, একজনের ভোট আরেকজনে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটছে। এর মধ্যে সহদেবপুর ইউনিয়নের খরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। পরে আবার ভোট শুরু হয়েছে। সরেজমিনে টাঙ্গাইলের নাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্র ও আওলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, এখানে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হচ্ছে, একজনের ভোট আরেকজন দিচ্ছেন। এই তিন প্রার্থীর পক্ষে এজেন্টদের সামনেই ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মারুফ মোহাম্মদ রিজভী বলেন, ‘অনিয়মের বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।’ উল্লে...