দাঁতের ব্যথা
ইশরাত জাহান মৌরি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2013-05-13 02:51:13.0 Updated: 2013-05-13 02:51:13.0 1 / 1 অনেকেই মনে করেন দাঁতে যন্ত্রণা হলে ব্যথানাশক ওষুধ খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু সময়ের জন্য ব্যথাটা কমে, পরে বেড়ে যায়। অনেকে আলসেমি করে কিংবা ভয়ে দাঁতের ডাক্তারের কাছে যেতে চান না। এই অবহেলার ফল হয় ভয়াবহ। দাঁতে ব্যথা হওয়ার কারণ আর প্রতিকার নিয়ে জানাচ্ছেন কনসালটেন্ট কসমেটিক ডেন্টিস্ট ডা. মোহাম্মাদ সাইফুল আলম তালুকদার। 148 8 1 দাঁত ব্যথার আসল কারণ হল ক্যারিজ বা দন্তক্ষয়। অনেকের কাছে এই রোগটি দাঁতেরপোকা নামে পরিচিত। দাঁতের সব রোগের মধ্যে এটাই সবচেয়ে বেশি হয়। চারটা কারণে এই রোগ হতে পারে : ১. দাঁতে বা দাঁতের ফাঁকে খাবার জমতে পারে এমন জায়গা। ২. ক্যারিজ তৈরিকারী জীবাণু। ৩. রিফাইন্ড কার্বোহাইড্রেট বা চিনিজাতীয় খাবার ৪. বেশিদিন ধরে যদি উপরের তি...