ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলো মাদরাসাছাত্র


নতুন বার্তা ডটকম
« আগের সংবাদ পরের সংবাদ»
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ৪২ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম হয়েছে এক মাদরাসাছাত্র। তার নাম আব্দুর রহমান মজুমদার। তিনি তামিরুল মিলস্নাত কামিল মাদরাসা থেকে আলিম পাশ করেছেন। তার ভর্তি পরীক্ষার রোল ৫১৯৩৪৬। মোট স্কোর ১৬৮.৯৮।
আব্দুর রহমান ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বাংলায় ১৮.৯, জেনারেল ইংলিশে ২৮.৫০, সাধারণ জ্ঞান প্রথম অংশে ২১.৯ এবং দ্বিতীয় অংশে ২০.৪ পেয়েছে। তার মোট নম্বর ৮৯.৭০।
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ঢাকা বোর্ডের অধীন এইচএসসি পাশ করা আবির হোসাইন। তার মোট স্কোর ১৬৫.০৮। আর ১৬২.১ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জান্নাতুল ফেরদাউস দোলা।
দেশের শীর্ষস্থানীয় এ বিদ্যাপীঠের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ (স্নাতক) সম্মান শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ১৪ বিষয়ে বাধায় পড়বেন মাদরাসা ছাত্ররা। বিভাগগুলোর অতিরিক্ত শর্তারোপে আটকা পড়বেন মাদরাসা শিক্ষার্থীরা। ২০১৩-১৪ শিক্ষাবর্ষেও ১২টি বিষয়ে মাদরাসা শিক্ষার্থীরা অতিরিক্ত শর্তে ভর্তি হতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিপরীক্ষার নির্দেশিকা অনুযায়ী, খ-ইউনিটের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণীতে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৩টি বিষয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের শর্তারোপ করা হয়েছে। এ ছাড়া একটি বিষয়ে ইসলামি অর্থনীতি অর্থনীতির বিকল্প নয় বলে উলেস্নখ আছে। এ বিষয়গুলোর মধ্যে ছয়টি বিষয়ে পুরোপুরি এবং বাকি বিষয়গুলোতে আংশিক শর্তের কারণে মাদরাসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন না।
এর আগে ১৯৯৭ সালে দুইটি, ২০০৪ সালে দুইটি, ২০০৮ সালে তিনটি, ২০১১ সালে দুইটি এবং সর্বশেষ ২০১২ সালে আরো চারটি বিভাগে অতিরিক্ত শর্তারোপ করা হয়। ২০১২-১৩ শিক্ষাবর্ষে আইনে ভর্তির ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের ওপর শর্তারোপ করা হলেও প্রয়োজনীয় আসন পূরণ না হওয়ায় বিগত শিক্ষাবর্ষে সে শর্ত তুলে নেয়া হয়। ফলে মাদরাসা ছাত্ররা এ বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর মধ্যে ভর্তির ক্ষেত্রে ১৪টি বিভাগে অতিরিক্ত শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে যেসব বিভাগের জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপ করা হয়েছে সেগুলো হলো বাংলা, ইংরেজি, ভাষাবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারাবিলিটি স্টাডিজ এবং ক্রিমিনোলজি। এ ছয়টি বিভাগে কোনো মাদরাসা ছাত্রই ভর্তি হতে পারবেন না।
শুধু উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২০০ নম্বরের শর্তারোপ করা হয়েছে যে বিভাগগুলোতে সেগুলো হলো অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পপুলেশন সায়েন্সেস, স্বাস্থ্য অর্থনীতি এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন। এ সাতটি বিভাগে যেসব শিক্ষার্থী দাখিল পড়লেও উচ্চমাধ্যমিকপর্যায়ে কলেজে পড়াশোনা করেছেন তারা ভর্তি হতে পারবেন। এর বাইরে উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তির শর্তে ইসলামি অর্থনীতি, বাণিজ্যিক অর্থনীতি এবং গার্হস্থ্য অর্থনীতি অর্থনীতির বিকল্প নয় বলে উলেস্নখ করা হয়েছে। এতে ইসলামি অর্থনীতি পড়া মাদরাসা শিক্ষার্থীদের ভর্তির পথ রুদ্ধ হবে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়