ব্রুকের সত্য ভাষণ
- Get link
- X
- Other Apps
বিনোদন ডেস্ক | আপডেট: ০০:০২, সেপ্টেম্বর ১৩, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
কিন্তু এই সম্পর্কও টিকবে তো? ব্রুক নিজেই কোনো নিশ্চয়তা দিতে চাইছেন না। সাধারণত সম্পর্ক ভাঙার ক্ষেত্রে পুরুষের বিশ্বাসঘাতকতাকে বড় করে দেখা হয়। কিন্তু ব্রুক নিজমুখে স্বীকার করেছেন, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তিনি নিজেও সব সময় সৎ ছিলেন না।
ক্লোজআপ নামের একটি আত্মজীবনী লিখেছেন ৩৪ বছর বয়সী এই মডেল-অভিনেত্রী। সেই বইয়ের প্রচারণায় একটি অনুষ্ঠানে এসে সাবেক দুই প্রেমিক স্ট্যাথাম আর ড্যানি সিপ্রিয়ানিকে ঘুষি মারার কথা স্বীকার করে ব্রুক বলেছেন, ‘হ্যাঁ, আমি এমনটা করেছিলাম। দেখুন, নিজেকে দেবদূত দাবি করব না। বলব না, আমি সব সময়ই যা করেছি তা ঠিক ছিল। তবে হ্যাঁ, আমার মনের ভেতরে রাগের একটা জ্বালামুখ আছে, যেটা আমি মা-বাবার কাছ থেকে পেয়েছি।’ পিটিআই।
- Get link
- X
- Other Apps
Comments