Posts

Showing posts from May, 2014

সরকার, তুমি তার

Image
আনিসুল হক  |  আপডেট: ০০:০৭, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১ Like ৭       আনিসুল হক  |  আপডেট: ০০:০৭, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১ Like ৭       পরবর্তী অংশ এই গল্পটা বলেছিলেন আব্রাহাম লিংকন। আব্রাহাম লিংকন সবে প্রেসিডেন্ট হয়েছেন। গৃহযুদ্ধের পরে। দলে দলে লোকে তাঁর কাছে এসে বলতে লাগল, ‘আমরা দেশের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছি। পদ চাই। আমাদের মূল্যায়ন করুন।’ তখন আব্রাহাম লিংকন এই গল্পটা করেন। এক রাজা বেরোবেন শিকারে। তিনি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, ‘আজকের আবহাওয়া কেমন? পথে ঝড়বৃষ্টি হবে না তো?’ মন্ত্রী বললেন, ‘না না, আজ ঝড়বৃষ্টি হবে না। আবহাওয়া চমৎকার।’ কিছুদূর যাওয়ার পর এক ধোপার সঙ্গে দেখা। ধোপা বললেন, ‘রাজামশাই, বেশ তো চলেছেন, কিন্তু সামনে তো ঝড়বৃষ্টি হবে।’ রাজা এগোলেন। ঝড়বৃষ্টির কবলে পড়লেন। তখন তিনি ওই মন্ত্রীকে বরখাস্ত করে সেই পদে বসালেন ধোপাকে। ধোপা বললেন, ‘রাজামশাই, যখন ঝড়বৃষ্টি হয়, তখন আমার গাধার কান নড়ে। গাধার কান নড়া দেখে আমি বুঝেছিলাম, আজ বৃষ্টি হবে।’...

entnmnt

.entrmnt........................................xcom/tags/masseur

মজাদার মাছ

Image
সিতারা ফিরদৌস  |  আপডেট: ০০:৩৬, মে ২৭, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like ১       এই গরমে মাংস রুচছে না অনেকেরই। তাই বলে কি আয়োজন করে খাওয়া-দাওয়া হবে না? মাছ দিয়েও তো হতে পারে কত রকম বাহারি পদ। দেখুন সিতারা ফিরদৌসের দেওয়া রেসিপিগুলো। আস্ত তেলাপিয়া ভাজি আস্ত তেলাপিয়া ভাজি উপকরণ:  গোটা তেলাপিয়া মাছ মাঝারি একটি, ফিশ সস ২ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৫-৬টি, টমেটো সস সিকি কাপ, ধনেপাতাকুচি ১ টেবিল-চামচ, তেল পৌনে দুই কাপ। প্রণালি:  মাছ পরিষ্কার করে ছুরি দিয়ে দুই পাশ থেকে চিরে নিয়ে মাছের গায়ে দাগ কেটে রাখতে হবে। ফিশ সস, লেবুর রস, সামান্য হলুদ, লবণ একসঙ্গে মিলিয়ে মাছের দুই পাশে ও পেটের ভেতর ভালো করে লাগিয়ে ২৫-৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। দেড় কাপ তেল গরম করে মাছ বাদামি রং করে ভেজে তেল থেকে মাছ উঠিয়ে পরিবেশন পাত্রে রাখতে হবে।  সিকি কাপ তেল গরম করে সব বা...

ঢাকার মুখরোচক সব বার্গার-বিরিয়ানির উৎসব

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৫:১৮, মে ২৯, ২০১৪ ০ Like ৪       ফকরুদ্দিন বিরিয়ানি, নান্না বিরিয়ানি, স্বাদ তেহারি, বিউটি লাচ্চি কিংবা বার্গার অ্যান্ড বুস্ট, অসাম, ওয়াও বার্গার এক জায়গায় গিয়ে খেতে পারলে—কার না ভালো লাগবে! এমন ভোজনরসিকদের কথা মাথায় রেখে রাজধানীতে আগামীকাল শুক্রবার আয়োজন করা হবে বিরিয়ানি ও বার্গারের উৎসব। ফকরুদ্দিন বিরিয়ানি , নান্না বিরিয়ানি , স্বাদ তেহারি , বিউটি লাচ্চি কিংবা বার্গার অ্যান্ড বুস্ট , অসাম , ওয়াও বার্গার এক জায়গায় গিয়ে খেতে পারলে—কার না ভালো লাগবে! এমন ভোজনরসিকদের কথা মাথায় রেখে রাজধানীতে আগামীকাল শুক্রবার আয়োজন করা হবে বিরিয়ানি ও বার্গারের উৎসব। এই উৎসবে থাকছে ঢাকার মুখরোচক ও জনপ্রিয় সব বিরিয়ানি আর বার্গার। ভোজনরসিকদের অনলাইনভিত্তিক কমিউনিটি ঢাকা ফুডিস দ্বিতীয়বারের মতো এর আয়োজন করছে। উৎসবটির নাম রাখা হয়েছে ‘বার্গার অ্যান্ড বিরিয়ানি ফেস্ট ২০১৪’। গ্রামীণফোনের সহায়তায় আয়োজিত উৎসবটি হবে রাজধানীর গুলশান-১-এর ইমানুয়েলস ব্যানকুয়েট হলে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবে আরও...

কোমরব্যথা এড়াতে ১০ পরামর্শ

আপডেট: ০১:৩৭, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমরব্যথার শুরু৷ তাই এই কোমরব্যথা এড়াতে পাল্টে ফেলতে হবে কিছু অভ্যাস:  ১. শক্ত ও সমান বিছানায় ঘুমাবেন, একটা মাঝারি পাতলা বালিশ ব্যবহার করবেন ৷ ফোমের বিছানা, সোফা ইত্যাদিতে শোয়ার অভ্যাস ত্যাগ করুন ৷  ২. মেঝে থেকে কিছু তোলার সময় কোমর বাঁকিয়ে নয় , সোজা হয়ে বসে তুলবেন৷  ৩. চেয়ারে বসার সময় ঘাড় ও পিঠ সোজা রেখে বসবেন৷  ৪. টানা বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না ৷  ৫. ঝুঁকে কাজ করবেন না৷ কোনো ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা ভারী জিনিস, যেমন বেশি ওজনের থলি, হাঁড়ি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করবেন না৷ ৬. পিঁড়িতে বসে কাজ যেমন মাছ কাটা, শাকসবজি কাটা ঠিক নয় ৷ এগুলো দাঁড়িয়ে বা বসে টেবিল ব্যবহার করে করবেন৷   ৭. সিঁড়িতে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠবেন ...

পাঁচ মিনিটেই দাঁতের চিকিৎসা

আপডেট: ০১:৩২, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       নষ্ট দাঁত পুনর্গঠনে নতুন একটি চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করেছেন একদল মার্কিন বিজ্ঞানী৷ এতে মাত্র পাঁচ মিনিট লেজার রশ্মি ব্যবহারেই দাঁতের ক্ষয়রোগের চিকিৎসা করা যাবে৷ নতুন এই পদ্ধতিতে প্রচলিত ফিলিং বা রুট ক্যানেলের চেয়ে খরচও পড়বে কম৷ সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, গবেষকেরা ইঁদুরের ওপর ওই লেজার চিকিৎসা ইতিমধ্যে প্রয়োগ করেছেন৷ এতে দেখা যায়, পাঁচ মিনিট লেজার প্রয়োগে তীব্র আলোর কারণে মুখের মধ্যে একটি রাসায়নিক পরিবর্তন ঘটে৷ ফলে দাঁতের মধ্যে থাকা স্টেম সেল ‘জেগে ওঠে’৷ এর ফলে দাঁতের ডেনটাইন (দাঁতের মধ্যকার শক্ত অংশ) নতুন করে গঠিত হয়৷ আর এই প্রক্রিয়ায় সময় লাগে মাত্র ১২ সপ্তাহ৷  টেলিগ্রাফ৷

প্রজনন স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব

মুহাম্মদ আবদুল মুনিম খান  |  আপডেট: ০০:০৬, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       প্রজনন স্বাস্থ্য বলতে প্রজননতন্ত্রে সামগ্রিক সুস্থতা েবাঝায়। একজন গর্ভবতী নারী গর্ভকালীন প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্বের জন্য প্রসবের যাবতীয় সেবা এবং প্রসব-পরবর্তী সেবা পাওয়ার অবশ্যই অধিকার রাখেন। এটা গর্ভবতী নারীর সাংবিধানিক ও মৌলিক অধিকার। নারীর গর্ভধারণ ও শিশু জন্মদানের প্রক্রিয়া প্রত্যেক মায়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় স্ত্রীর শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য সবার আগে তাঁর স্বামীর সহযোগিতা প্রয়োজন। একজন মা যদি গর্ভধারণে পূর্ব পরিকল্পনা গ্রহণ করেন, গর্ভধারণের আগে নিজেকে প্রস্তুত করেন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, তাহলে মা ও শিশুর সুস্থতা কোনো জটিল বিষয় হবে না। সন্তান ধারণ বিষয়টিকে নারীর ধর্ম হিসেবে বিবেচনা করা হয় বলে দরিদ্র পরিবারে গর্ভবতীর প্রতি বিশেষ যত্ন ও নিয়মিত চিকিৎসাব্যবস্থা নেওয়া হয় না। অনেক অসচ্ছল পরিবারে গর্ভবতী নারী যথাযথ প্রজনন স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না।...

সরকার, তুমি কার?

Image
হাসান ফেরদৌস  |  আপডেট: ০০:০৬, মে ২৯, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       . আমি বাংলাদেশ নিয়েই লিখতে বসেছি, তবে তার আগে আমি আপনাদের এলিজাবেথ ওয়ারেনের সঙ্গে পরিচয় করাতে চাই৷ আমেরিকায় ডেমোক্রেটিক রাজনীতিকেরা ‘এল’ (অর্থাৎ লিবারেল) শব্দটি ছিনেজোঁকের মতো এড়িয়ে চলেন৷ অন্য যে নামে ইচ্ছা ডাকুন, কিন্তু লিবারেল বলা যাবে না৷ এর এক ব্যতিক্রম এই এলিজাবেথ ওয়ারেন৷ দুই বছর আগে ম্যাসাচুসেটস থেকে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়ার আগে থেকেই এলিজাবেথ আমেরিকার উদারনৈতিক মহলে জনপ্রিয়৷ এ দেশে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মস্ত বিবাদ হলো সরকারের ভূমিকা নিয়ে৷ রক্ষণশীল রিপাবলিকানদের যুক্তি, সরকারের ভূমিকা যতটা সম্ভব কাটছাঁট করতে হবে৷ কেউ কেউ সম্ভব হলে পুরো সরকার নামক প্রতিষ্ঠানটি তুলে দিতে আগ্রহী৷ তা যখন পারা যাচ্ছে না, তখন নিয়মকানুন কমিয়ে এনে ব্যবসা-বাণিজ্য ও নাগরিক জীবনের ওপর সরকারের হস্তক্ষেপ সীমিত করতে হবে৷ অন্যদিকে, উদারনৈতিকদের বক্তব্য, সরকারের ভূমিকা খাটো করে আনার ফল দাঁড়াবে বাজারব্যবস্থার ওপর সব দায়দায়িত্ব ছেড়ে দেওয়া৷ তাতে অবশ্য...

উইন্ডোজ প্রোগ্রাম বন্ধ রাখতে চাইলে

আপডেট: ০০:০৩, মে ২২, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম বা সফটওয়্যার চালানো বন্ধ রাখতে চাইলে দুভাবে সেটা করা যায়। প্রথমটি হলো সফটওয়্যার রেস্ট্রিকশন পলিসি, যা উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ বা ৮-এ কাজ করে। অপরটি হলো অ্যাপলকার পলিসি, যা কেবল উইন্ডোজ ৭-এর আলটিমেট ও এন্টারপ্রাইজ সংস্করণে কাজ করবে। তাই কোনো সফটওয়্যার রাখার জন্য সফটওয়্যার রেস্ট্রিকশন পলিসি ব্যবহার করাটাই হবে তুলনামূলক সহজ। যেমন একজন চাইছেন না তাঁর কম্পিউটারে সলিটেয়ার নামে উইন্ডোজের নিজস্ব গেমটি কেউ খেলতে পারুক৷ এটি করতে চাইলে Windows Key+R চেপে রান চালু করুন। বক্সে gpedit.msc লিখে এন্টার চাপুন। তখন লোকাল গ্রুপ পলিসি এডিটর চালু হবে। এখান থেকে Computer ConfigurationWindows SettingsSecurity Settings নোডে যান। তারপর Software Restriction Policy নোডে ডান ক্লিক করে New Software Restriction Policy অপশনটি বাছাই করুন। এখানে Additional Rules নোডে ডান ক্লিক করে New Path Rules নির্বাচন করল...

বাতের ব্যথায় খাবারদাবার

আপডেট: ০১:৩৭, মে ২৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       বাতের ব্যথায় এটা খেতে নেই, ওটা খেতে নেই—বয়স্কজনেরা প্রায়ই বলে থাকেন৷ এসব কথা যে সব সময় ভিত্তিহীন, তা নয়৷ অনেক ধরনের খাবারে রয়েছে এমন কিছু উপাদান, যা ইনফ্ল্যামেটরি মানে ব্যথা উদ্রেককারী৷ এগুলো খেলে রক্তে কোনোভাবে ব্যথা উদ্রেককারী ইন্টারলিউকিন বা লিউকোট্রয়েন্স বেড়ে যায়৷ যেমন: বাতের রোগীদের টমেটো, লেবু, আমড়াজাতীয় ফল না খাওয়াই ভালো৷ আবার ময়দা, লবণ ও সাদা চিনিও ব্যথা-বেদনা বাড়ায়৷ খাবার লবণে যে সোডিয়াম আছে, তা বাতের রোগীদের পা ফোলা বা রস নামানোর জন্য দায়ী হতে পারে৷ লাল মাংস ও বীজ বা শিকড়জাতীয় খাবার, পালংশাক ইত্যাদিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক, যা বাতের রোগীদের জন্য ভালো নয়৷  কিছু খাবার রয়েছে, যেগুলো অ্যান্টিইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, মানে ব্যথা কমাতে কার্যকর৷ যেমন: বিভিন্ন মসলা, আদা, ক্যাপসিকাম ও দারুচিনি ৷ ব্যথা কমাতে এদের কার্যকারিতা চমৎকার৷ খেতে পারেন নানা ধরনের বাদাম৷ ভিটামিন ডি পেতে রোদের আলো চাই প্রচুর, আর ভিটামিন ডি দরকার হয় দেহে ক্যালসিয়ামের শোষণের ...