পাশ ফিরে ঘুমালেই বেশি লাভ
- Get link
- X
- Other Apps
অনলাইন ডেস্ক | আপডেট: ২৩:৫১, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
কেউ ঘুমান চিৎ হয়ে, কেউ উপুড় হয়ে আবার কেউবা পাশ ফিরে। কিন্তু কীভাবে ঘুমালে বেশি লাভ? সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেছেন মার্কিন গবেষকেরা। তাঁরা বলছেন, পাশ ফিরে ঘুমালেই বেশি লাভ। এতে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
গবেষকেরা বলেন, মানুষের সুস্থ থাকার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। একটি বিষয়। ঘুমের পরিমাণ সরাসরি শরীরের ওপর প্রভাব ফেলে। পরিমাণমতো ঘুম শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী এ কথা সবাই জানেন। কিন্তু কীভাবে ঘুমাবেন, সে বিষয়টিও ঘুমের পরিমাণের মতোই গুরুত্বপূর্ণ।
‘নিউরোসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা সংক্রান্ত নিবন্ধে বলা হয়েছে, মস্তিষ্কে যে বর্জ্য তৈরি হয়, পাশ ফিরে ঘুমালে তা পরিষ্কার হয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের গবেষকেরা মানুষের শোওয়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা চালান। তাঁরা এমআরআই স্ক্যান ব্যবহার করে মস্তিষ্কের গিল্মফ্যাটিক পথ পর্যবেক্ষণ করেন। এই পথ মস্তিষ্ক, মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্রের বর্জ্য পরিষ্কার করে। এই পথ এমনভাবে নকশা করা যা নির্দিষ্ট পরিস্থিতিতে ভালো কাজ করে। গবেষকেরা বলেন, জেগে থাকা অবস্থার চেয়ে ঘুমানো অবস্থায় এ পথটি অধিক কার্যকর থাকে।
গবেষকেরা ইঁদুরের মস্তিষ্কে ঘুমের মানের সঙ্গে এই পথের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন। তাঁরা বিভিন্ন শোয়ার ধরনের সঙ্গে মিলিয়ে দেখেছেন, যখন পাশ ফিরে শোওয়া হয় তখন মস্তিষ্ক বেশি বর্জ্য দূর করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে।
তথ্যসূত্র: গিজম্যাগ, এক্সপ্রেস

Comments