Posts

Showing posts from March, 2016

গরম পড়েছে, তাই পানি ও খাবারে সতর্ক হোন

আপডেট:  ০২:০১, মার্চ ৩১, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ০ Like             গরম আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। রাজধানীতে ইতিমধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন রোগজীবাণুই পানিবাহিত রোগের জন্য দায়ী। অনেক সময় গরমে খাবার পচে বিষক্রিয়া হতে পারে। এ কারণেও রোগ সৃষ্টি হয়। কলেরা, রোটা ভাইরাসজনিত ডায়রিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হলে পাতলা পায়খানা হয়। সঙ্গে পেট ব্যথা থাকতে পারে, কিন্তু জ্বর হয় না। তবে এতে শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়। চোখ ভেতরে বসে যাওয়া, গলা ও জিব শুকিয়ে আসা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি হলো পানিশূন্যতার লক্ষণ। প্রস্রাবের পরিমাণও কমে যেতে পারে। আবার শিগেলা, এন্টামিবা সংক্রমণে পাতলা পায়খানা বা পিচ্ছিল পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে। সেই সঙ্গে জ্বর, প্রচণ্ড পেট কামড়ানো বা বারবার পেট মুচড়ে মলত্যাগ হতে পারে। বাইরের কোনো খাবার গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে পেটব্যথা, জ্বর, বমি ও পাতলা পায়খানা শুরু হলে ফুড পয়জনিং হয়েছে বলে ধরে নিতে হবে। এ ছাড়া দূষিত খাবার ও পানির মাধ্যমে হেপাটাইটিস ‘এ’ ও হেপা...

হাঁটুর ক্ষতি এড়াতে ১০ বিষয় জেনে নিন

Image
কালের কণ্ঠ অনলাইন    ৩০ মার্চ, ২০১৬ ১৭:১৪   999 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ আমাদের দৈনন্দিন জীবনের নানা কর্মকাণ্ডের মাধ্যমে হাঁটুর আঘাত লাগতে পারে বা এর ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, হাঁটুর ঝুঁকি থেকেই যায়। এ লেখায় রয়েছে হাঁটুর তেমন কিছু ঝুঁকির কথা। ১. চেয়ারের উচ্চতা এখন আগের তুলনায় বহু মানুষই চেয়ারে বসতে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর তাই এ কাজে এখন চেয়ারের উচ্চতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সারাদিন যদি আপনি চেয়ারে বসে থাকেন তাহলে অবশ্যই চেয়ারের উচ্চতা লক্ষ্য করতে হবে। খেয়াল রাখতে হবে, আপনার উরু যেন হাঁটু থেকে এক বা দুই ইঞ্চি উঁচুতে থাকে। এছাড়া পায়ের ওপর পা তুলে বসার অভ্যাসও ত্যাগ করতে হবে। ২. কয়েকটি অনুশীলন হাঁটুর ক্ষতিকর প্রভাব এড়াতে কয়েকটি শারীরিক অনুশীলন বেশ কার্যকর। এগুলো হলো- রেকটাস স্ট্রেচ-  এজন এক পাশ হয়ে শুয়ে পড়ুন এবং আপনার নিচের হাঁটু ও পা সোজা রাখুন। এবার ওপরের পা হাঁটু মুড়িয়ে যথাসম্ভব পেছনে নিয়ে আসুন। আপনার ওপরের পা টান টান করে কিছুক্ষণ রাখুন। এরপর তা আবার স্বাভাবিক করুন এবং অন্...

চিনির মারাত্মক ক্ষতির কথা জানা গেল বিজ্ঞাপনে

Image
কালের কণ্ঠ অনলাইন    ৩০ মার্চ, ২০১৬ ১৭:৫২   291 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ মানবদেহে চিনির ক্ষতিকর প্রভাব নিয়ে অতীতে তেমন একটা প্রচার-প্রচারণা না থাকলেও সম্প্রতি এ নিয়ে অনেক প্রতিষ্ঠানই নড়েচড়ে বসেছে। এই ধারায় থাইল্যান্ডের ডায়াবেটিস অ্যাসোসিয়েশন একটি প্রচারণা শুরু করেছে। এতে উঠে এসেছে চিনির বহু ক্ষতিকর দিক, যা জানতে পারলে আপনি হয়ত আর আগের মতো দৃষ্টিতে চিনির দিকে তাকাবেন না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ড চিনির ক্ষতিকর দিক তুলে ধরতে প্রচারণায় যে ছবি, বাক্য ও শব্দগুলো ব্যবহার করছে, তা সাধারণত আগে ব্যবহৃত হয়নি। এসব বাক্যের ব্যবহারে চিনির মারাত্মক ক্ষতিকর দিক তুলে ধরার ফলে তা নিয়ে ব্যবহারকারীরা সচেতন হবে, এমনটাই ধারণা করছে কর্তৃপক্ষ। এ প্রচারণায় ব্যবহৃত হচ্ছে- ‘চিনি মৃত্যুর কারণ’ এমন ধরনের বাক্যও। এছাড়া চিনির কারণে সংক্রমণের সৃজনশীল চিত্র ও আঘাতের ছবি তুলে ধরা হয়েছে। এছাড়া চিনির কারণে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি ও সংক্রমণ প্রতিরোধ ও তা নিরাময়ের ধীরগতির কথাও তুলে ধরা হয়েছে প্রচারণায়। চিন...