যে হার্ডওয়্যারে ধীরগতির ইন্টারনেট হবে দ্রুতগতির


অনলাইন ডেস্ক | আপডেট: 
নতুন হার্ডওয়্যারে ধীরগতির ইন্টারনেট নেটওয়ার্ক পাবে দ্রুতগতি।নতুন হার্ডওয়্যারে ধীরগতির ইন্টারনেট নেটওয়ার্ক পাবে দ্রুতগতি।ইন্টারনেটের গতি কম? যাঁরা ধীরগতির ইন্টারনেট ব্যবহার করছেন, তাঁদের জন্য সুখবর দিচ্ছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁদের তৈরি নতুন এক ধরনের হার্ডওয়্যার ব্যবহারে ধীরগতির ইন্টারনেট হয়ে যাবে দ্রুতগতিসম্পন্ন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা নতুন এই হার্ডওয়্যার তৈরি করেছেন, যা ব্র্যান্ডউইথ বাড়িয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে পারে। 
‘ইটওয়েভ টেকনোলজি’ সাময়িকীতে এই গবেষণা-বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে। 
ইউসিএলের গবেষক সিজার আর্কিলিংক বলেন, ‘আমরা সহজ অপটিক্যাল রিসিভার তৈরি করেছি, যা সাশ্রয়ী খরচে তৈরি করা যায় এবং অপটিক্যাল সংকেত কার্যকরভারে ধরে রাখতে পারে।’
বর্তমানে তামার তার ব্যবহার করে যে তথ্য স্থানান্তর করা যায়, এতে সর্বোচ্চ ৩০০ মেগাবিট পার সেকেন্ড গতি পাওয়া যায়। নতুন এই হার্ডওয়্যার ব্যবহারে ১০ গিগাবিট পার সেকেন্ড গতি পাওয়া সম্ভব। 
গবেষক সিজার আর্কিলিংক দাবি করেছেন, গবেষক দল অপটিক্যাল রিসিভার বা অপটিক্যাল সংকেত গ্রাহক যে হার্ডওয়্যার তৈরি করেছেন তা বর্তমান প্রযুক্তির তুলনায় ইন্টারনেট নেটওয়ার্কের সক্ষমতা বাড়িয়ে দিতে পারে। এটা বাণিজ্যিকভাবে বাজারে এলে সেন্ট্রাল ক্যাবিনেট ও বাড়িতে কম খরচে এটি বসানো যাবে। বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার আগে এর লেজার রশ্মির স্থায়িত্ব নিয়ে আরও পরীক্ষা চালাবেন গবেষকেরা।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়