যে সুপরিচিত ফল ও সবজি ক্ষতিকর হতে পারে


কালের কণ্ঠ অনলাইন   
১৫ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৯


যে সুপরিচিত ফল ও সবজি ক্ষতিকর হতে পারে
ওজন না বাড়ানো যাদের খাদ্য গ্রহণের মূল লক্ষ্য, তাদের কাছে মাংস এবং উচ্চমাত্রার প্রোটিন আতঙ্কের বিষয়। এ ক্ষেতে সবজি বা ফলের দিকে ঝুঁকে পড়েন তারা। আর এতে তো কোনো সমস্যাই নেই। কারণ উদ্ভিজ্জ খাবার সব সময়ই ভালো বলে জেনে আসছি আমরা। কিন্তু সজি বা ফল মানেই যে তা সুগার ও স্টার্চপূর্ণ নয়, তা সত্য নাও হতে পারে। অনেক সময়ই এক বাটি সবজি ও এক ঝুরি ফল এক বাক্স কুকিজের মতোই ক্ষতি করতে পারে।
আমেরিকার রিয়েল বাইট নিউট্রিশনের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিজ্ঞানী জোয়ানে পেরেজ জানান, স্বাস্থ্যকর খাবার মানেই ইচ্ছেমতো ফল ও সবজি খাওয়া নয়। এদের পরিমাণ মতো খেতে হবে। যদিও প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো দারুণ গুরুত্বপূর্ণ। কিন্তু যেসব ফল বা সবজিতে উচ্চামাত্রার ক্যালোরি ও সুগার রয়েছে, তা বেশি বেশি খেলেই বিপদ।
এখানে এমনই কিছু ফল ও সবজির খারাপ দিকগুলো জেনে নিন।
১. কলা : বিস্ময়কর এই ফল কখনোই অস্বাস্থ্যকর নয়। কিন্তু ছুটির অলস দিনগুলোতে ওজন না বাড়াতে চাইলে কলা এড়িয়ে যান। তবে যদি ব্যস্ত হয়ে বিমানবন্দরে ছুটতে থাকেন, তবে তার মাঝে একটা কলা খেলে উপকার মিলবে।
২. ব্রোকোলি : খুবই স্বাস্থ্যকর সবজি। ব্রাসেলস স্প্রাউটসের মতোই। তবে ছুটির দিনের পর দেহের জমা বিষাক্ত উপাদান দূর করার জন্যে এটি মোটেও ভালো সবজি নয়।
৩. নারকেল : এই ফলটি ফলের চেয়ে বরং পানীয় হিসাবেই বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। নারকেলকে অনেক সময় ফল বা বাদাম বলে গণ্য করা হয়। তবে এতে উচ্চমাত্রার স্যাটুরেটেড ফ্যাট রয়েছে। অর্থাৎ দেহে যখন কোলেস্টরেল বেশি, তখন নারকেল এর মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে।
৪. চেরি : মেদ কমাতে হলে চেরি বাদ দিতে হবে। এর অতিমাত্রার ফ্রুট সুগার বা ফ্রুকটোজকে সহজেই নিজের করে নেয় ফ্যাট সেলগুলো।
৫. বেগুন : শুনলে হোঁচট খাবেন। বহুকাল ধরে পৃথিবীর সবখানে এক স্বাস্থ্যকর সবজি হিসাবে জনপ্রিয় বেগুন। নিম্নমাত্রার ক্যালোরি, ফাইবার ইত্যাদির কারণে স্বাস্থ্যকর খাবার বেগুন। তবে খারাপ দিকটি হলো, এরা স্পঞ্জের মতো। দেহের সবকিছু শুষে নেয়। দেহের ফ্যাট শুষে নিয়ে ক্যালোরির বিরাট উৎস বনে যায়।
৬. মটরশুঁটি : এত আছে উচ্চমাত্রার ক্যালোরি এবং কার্বোহাইড্রেট। তাই যখন অল্প পরিমাণ খাচ্ছেন তখন তা স্বাস্থ্যকর। কিন্তু যখন একাই একবাটি খেয়ে ফেললেন তখন তা বিপদের কারণ হয়ে গেলো। সূত্র : ফক্স নিউজ
- See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2016/01/15/313711#sthash.LlM0F823.dpuf

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়