রোদ পোহান, ব্লাড ক্যান্সারের ঝুঁকি কমান

শীতের দিনে রোদ পোহালে ব্লাড ক্যান্সার (লিউকোমিয়া) হয় না বলে সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সান দিয়োগো স্কুল অব মেডিসিনের এক অধ্যাপক জানিয়েছেন। তিনি জানান, ভিটামিন ডি এর অভাব লিউকোমিয়ার অন্যতম কারণ। আর এই ভিটামিন সূর্যরশ্মি থেকেই পাওয়া যায়। আলট্রাভায়োলেট বি (ইউভিবি) রশ্মির অভাবে রক্তে ভিটামিন ডি মেটাবলিজমের মাত্রা কমে। ফলে বেড়ে যায় লিউকোমিয়ার ঝুঁকি। পিএলও এস ওয়ান অনলাইন জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, উচ্চতর জায়গায় বসবাসকারী বাসিন্দাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। আর এ কারণে অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। অন্য দিকে বলিভিয়া, সামোয়া, মাদাগাসকার এবং নাইজেরিয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে কম। ইন্টারনেট

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়