Posts

Showing posts from January, 2016

পেয়ারা খেলে যে লাভ

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৭:৩৯, জানুয়ারি ৩১, ২০১৬ ০ Like             পেয়ারা স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা খেলে প্রচুর লাভ। স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। পেয়ারার বিশেষ পাঁচটি গুণের মধ্যে রয়েছে, এটি ডায়াবেটিসের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যানসার প্রতিরোধী। ডায়াবেটিস রোধে নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। কারণ পেয়ারায় যে আঁশ আছে, তা শরীরে চিনি শোষণ কমাতে পারে। রোগ প্রতিরোধে পেয়ারায় যে পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে তা শরীরে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করতে পারে। দৃষ্টিশক্তির জন্য পেয়ারায় থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। রাতকানা রোগ থেকে বাঁচায়। ডায়রিয়া রোধে পেয়ারা ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকটা। পেয়া...

ড্রোন কাহিনি ও এক বালিকার আর্তি

Image
সময়ের প্রেক্ষিত মনজুরুল হক  |  আপডেট:  ০০:২৭, জানুয়ারি ৩১, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ০ Like             ড্রোন হামলায় স্বজন হারানো পাকিস্তানের নাবিলা এখন বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী কণ্ঠ যুদ্ধটা শুরু হয় যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের মরুভূমিতে। এক হাজারের বেশি ড্রোনের পাইলট সেখানে পালাক্রমে দিনরাত চব্বিশ ঘণ্টা টিভি মনিটরের সামনে বসে থেকে যেন খেলে চলেছেন টান টান উত্তেজনায় ভরা ভিডিও গেমস। দিনে তাঁদের গড়পড়তা পরিচালনা করতে হয় ৬৫টি মিশন, যেগুলোর লক্ষ্যবস্তুর বিস্তৃতি হচ্ছে আফ্রিকা মহাদেশের বুকজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে গড়ে ওঠা জঙ্গিঘাঁটি থেকে শুরু করে ইয়েমেনের গিরিখাত হয়ে সিরিয়ার পাহাড়ি ভূখণ্ড ধরে ইরাকের মরুভূমি এবং সেখান থেকে আরও পূর্ব দিকে আফগানিস্তানের দূরবর্তী সব গ্রামাঞ্চল পর্যন্ত। নেভাডা থেকে সেসব জায়গার দূরত্ব কয়েক হাজার মাইল। ভিডিও গেমস যাঁরা খেলছেন, তাঁরা স্কুলগামী বালক কিংবা ভিডিও গেমসে বুঁদ হয়ে থাকা নেশাগ্রস্ত যুবক নন, বরং পেশাদার সৈনিক। সেই কাজের জন্য তাঁরা যে নিয়...

আঙুর কেন খাবেন?

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৭:৩১, জানুয়ারি ২৯, ২০১৬ ০ Like ৩             আঙুর স্বাস্থ্যের জন্য ভালো। কেন? ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন—যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি। সুস্বাদু এ ফলের আছে নানা খাদ্য ও ভেষজ গুণ। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আঙুরের বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বার্ধক্য রোধে কাজ করে। শুধু তাই নয়, হৃৎপিণ্ড এবং রক্তনালিগুলোকে বুড়িয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে। আঙুরের সেলুলাস ও চিনি কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক। যাঁরা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন, তাঁদের জন্য আঙুরের জুস খুবই উপকারী। আঙুরের ফাইটোনিউট্রিয়েন্টস নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে। আঙুরের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামিটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা অঙ্গপ্রত্যঙ্গের প্রদাহ দূর করে। এই প্রদাহ ক্যানসার রোগ সৃষ্টির প্রধা...

Humor and Fiction

William H. Coles Humor, in the main, is something that pleases us, a characteristic alone that can help writers improve the quality of their literary fictional stories. That said, good definitions and valid generalizations about humor are hard to come by. What really amuses us? Who finds what funny? How can literary fiction be enhanced? For practicality, humor can be thought of as a spectrum; on one spectrum end is buffoonery, ridicule, slip-on-a-banana-peel sort of humor — primarily visual or auditory — and on the other end is humor based on ideas — often incongruous, new awareness, comparisons, mutually understood and agreed upon disparities. Irony resides in this more intellectual end of the spectrum, arguably the most useful humor concept for writers of literary fiction. Whatever we might identify as humor is always dependent on numerous inciting conditions and receptive states that are constantly changing. A dominant characteristic of humor is surprise...

সাহিত্যালোচনা

Image
ইমতিয়ার শামীম, প্রতিকৃতি: মাসুক হেলাল এক আলাপচারিতায় ইমতিয়ার শামীম বলেছিলেন, ‘একটা লেখার অনেক সম্ভাবনা থাকতে পারে, একটা গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন করে আবার শুরু হতে পারে। ‘আসলে লেখা হচ্ছে একটা প্রতিবন্ধী সন্তান, যার জন্মের দায় অস্বীকার করা যায় না। তার সীমাবদ্ধতা নিয়ে মনটা সব সময় খুঁতখুঁত করবে, হাহাকার জাগবে, কষ্ট হবে, কিন্তু তার প্রতিকার করা যাবে না। তার অসম্পূর্ণতা মেনে নিয়ে তাকে শুধু বিলংই করতে হবে।’ তথ্যসূত্রঃ প্রথম আলো

বাংলাদেশের সাহিত্য বিশ্বমানের

Image
১৭ জুন ২০১৫, ১১:২৫ | আপডেট: ১৭ জুন ২০১৫, ১১:২৮ এস এম আবদুল্লাহ আল মামুন সেলিনা হোসেন ‘লেখক যখন একটি মাত্রা পায় তার শৈশব থেকে, শৈশবের আগেও জন্মের পর থেকে, যেখানে তার অনুভব কাজ করে না, চিন্তার জগৎও থাকে না- সেই জায়গা থেকে আমি আমাকে চিন্তা করি, তখনই যখন আমি নিজের দিকে তাকাই। এক অসাধারণ শৈশব ছিল আমার। আমার শৈশবের মধ্যে দুটো জিনিস দেখার সৌভাগ্য হয়েছিল, একটি প্রকৃতি আর অন্যটি ছিল মানুষ। মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, প্রকৃতিকে নিজে স্থাপন করে নেওয়ার মধ্যে নিজেকে বুঝে ওঠার সম্পর্ক। এ রকম সম্পর্কের বিশ্লেষণ এবং অভিজ্ঞতা বিচিত্র প্রভাব রেখেছে আমার লেখাজোকায়, আর এসব সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে নতুন নতুন গল্প লিখেছি আমি।’- এমন করেই নিজের লেখালেখি সম্পর্কে মন্তব্য করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গত ১৪ জুন, তিনি ৬৯ বছরে পা দিলেন। এই অতিক্রান্ত আটষট্টি বছরের মধ্যে ৫১ বছর তিনি লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। এই দীর্ঘ সময় ধরে তাঁর লেখার সংখ্যা অনেক। বিষয় বৈচিত্র্যেও তা অনন্য। মূলত বাংলা সাহিত্যে এখন অবধি যে কজন লেখক বিপুল ঋদ্ধিতে টিকে...

যাপিত জীবনের দিনলিপি-ছয়

Image
ভিকারুন নিসা, সাস্কাতুন (কানাডা) থেকে  |  আপডেট:  ১৯:৪৩, অক্টোবর ২৪, ২০১৫ ৪ Like             বরফে ঢাকা অর্কিড গাছের ডাল আকাশ ভেঙে তুলোর মতো সাদা তুষার পড়েই যাচ্ছে। গাছের ডালে পাতা নেই, সাদা তুষার জড়িয়ে আছে। আশপাশে মাঠে বরফ জমে আছে কয়েক ইঞ্চি পুরো হয়ে। পা রাখলেই নরম বরফে পা ডুবে যাবে। সাদা রঙের এত মোহনীয় রূপ আগে খেয়াল করিনি তো! জানালা দিয়ে চোখ রাখলেই কেমন অন্য রকম লাগে। মনে হয় আমি কোথায় আছি জানি না। জানালার পাশে বসে অদ্ভুত সুন্দর বরফ ঢাকা এই প্রকৃতিকে কেমন অচেনা মনে হয়। এই অচেনা বরফ রোদেলার অতি প্রিয় হয়ে গেল। স্কুলের মাঠে বরফের মাঝে লুটোপুটির মজাই অন্যরকম। তাই প্রতিদিন স্কুলে যেতেই হবে। তার স্কুলের নাম অকরিজ পাবলিক স্কুল। বিশাল বড় দোতলা ভবন। সামনের খোলা জায়গাটা বরফের সাদা চাদর বিছানো যেন। স্কুলের পেছনে বিশাল মাঠ। একপাশে বালির বাক্স (sand box)। সেখানে আছে দোলনা ও স্লাইডসহ বাচ্চাদের নানা ধরনের খেলার সরঞ্জাম। একপাশে ভলিবল নেট। স্কুলে ঢুকতেই রিসেপশন, প্রিন্সিপালের রুম। দোতলার সিঁড়ি বেয়ে উঠতেই লাইব্রেরি। নিচতলায় আছে বিশাল ব...

যাপিত জীবনের দিনলিপি-পাঁচ

Image
ভিকারুন নিসা, সাস্কাতুন (কানাডা) থেকে  |  আপডেট:  ১৯:৫৪, অক্টোবর ১৫, ২০১৫ ৮ Like ৬             স্বামী এজাজের সঙ্গে লেখিকা গাছের পাতারা হলুদ হয়ে ঝরতে শুরু করেছে। ঘর থেকে বেরোতেই প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল। গায়ের পাতলা সোয়েটারের ভেতর দিয়ে হিম ঠান্ডা বাতাস টের পাইয়ে দিল শরীরের প্রতিটা লোমকূপকে তাদের আগমনী বার্তা। শীত মানেই ঘরে বন্দী। বাইরে বেরোনোর জন্য একগাদা কাপর-চোপর। গাড়িতে হিটিং, বাড়িতে হিটিং। তারপরও এটাই প্রকৃতি। এর মাঝেই কানাডীয়রা পার করে দেয় শীতের দিনগুলো। অপেক্ষা করে আরেকটি নতুন বছরের—গ্রীষ্মকালের। আবার ঝলমলে রোদ, উম দেওয়া বাতাস, সবুজ পাতা, রংবেরঙের চমৎকার ফুল, টলটলে লেকের পানি। আবার সে সময়টা ফিরে আসবে। এই অপেক্ষায় থাকে তারা। অন্যদিকে কানাডায় আমাদের প্রথম শীত। বাইরে ঝকঝকে রোদ। বাইরে বেরিয়ে দেখি ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। কাঁপতে কাঁপতে ইংলিশ ক্লাসে গিয়ে ঢুকলাম। আমার পায়ে স্যান্ডেল। শিক্ষিকা জেনি বললেন, তোমার পায়ে মোজা নাই কেন? তার দুচোখে বিস্ময়। আমি মোজা পরি না। গরম দেশ থেকে এসেছি। অভ্যাস নাই। আমি নির্...