প্লাস্টিক

আপডেট: ০০:১১, নভেম্বর ২২, ২০১৩ প্রিন্ট সংস্করণ
প্লাস্টিকবহুল ব্যবহূত প্লাস্টিকের উদ্ভব হয় ব্রিটেনে, ১৮৪৫ সালে। আলেকজান্ডার পার্কস নামের এক বিজ্ঞানী নাইট্রো-সেলুলোজ, প্লাস্টিসাইজার ও অন্য দ্রাবক পদার্থের মিশ্রণে তৈরি করেন এই প্লাস্টিক।
প্লাস্টিক বর্তমান দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান—এটা নতুন করে বলে দেওয়ার দরকার নেই। প্লাস্টিক উদ্ভাবিত হওয়ায় অনেক প্রয়োজনীয় দ্রব্যই হয়ে উঠেছে সহজলভ্য। একটা সময় ছিল, যখন হাতির দাঁতের তৈরি চিরুনি ব্যবহূত হতো। দামি উপাদান দিয়ে তৈরি চিরুনির তখন সাধারণের ক্রয়-ক্ষমতার মধ্যে ছিল না। কিন্তু প্লাস্টিক উদ্ভাবিত হওয়ার পর এটি চলে আসে মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে।
১৮৬২ সালে আলেকজান্ডার পার্কস নিজের উদ্ভাবিত প্লাস্টিক নিয়ে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। তাঁর উদ্ভাবিত উপাদান দিয়ে তিনি সবার দৃষ্টিও আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু তাঁর কিছু ব্যক্তিগত আচরণের কারণে প্রতিষ্ঠানটি বেশি দূর যেতে পারেনি। তিনি প্লাস্টিককে সহজলভ্য করার আগ্রহ দেখাননি। তাঁর আশা ছিল, প্লাস্টিক হবে একটি দামি পণ্য। কিন্তু তাঁর সেই প্রত্যাশা কখনোই পূরণ হয়নি। দেউলিয়া হয়ে তাঁর প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর বরং প্লাস্টিক ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়