রোগ সারাবে টমেটো
- Get link
- X
- Other Apps
সিদ্ধার্থ মজুমদার | আপডেট: ০০:৩৫, নভেম্বর ২০, ২০১৩ | প্রিন্ট সংস্করণ
ডায়রিয়ার পথ্য
টমেটো ডায়রিয়ার পথ্য হিসেবে কাজ করতে পারে। ডায়রিয়া রোগের জীবাণুর সঙ্গে লড়ার এক ক্ষমতা আছে টমেটোতে। ডায়রিয়ার সময় টমেটোর জুস বানিয়ে খেলে ডায়রিয়া উপশম হবে।
রক্তস্বল্পতা দূর করে
যারা রক্তস্বল্পতায় ভুগছে। তাদের জন্য টমেটো খুব উপকারী। এটি শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। নিয়মিত টমেটো খেলে রক্তস্বল্পতা দূর হবে। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেবে টমেটো।
কোলেস্টেরল কমাতে
যাদের রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাদের নিয়মিত টমেটো খেতে হবে। এই সবজি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। সালাদ কিংবা রস করে খান টমেটো। রান্না করে নয়।
রান্নায় টমেটোর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
কোষ্ঠকাঠিন্য রোধে
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে খাওয়া-দাওয়া বেশ গুরুত্বপূর্ণ। নিয়মিত টমেটো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এ ক্ষেত্রে সালাদ কিংবা রান্না সব ভাবেই খেতে পারেন টমেটো।
ডায়াবেটিক রোগীদের জন্য
যাদের ডায়াবেটিস আছে। তাদের জন্য টমেটো ভালো সবজি। ডায়বেটিস নিয়ন্ত্রণে টমেটো উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
ঘা দূর করতে
নানা কারণে মুখে আলসার হতে পারে। এই আলসার দেখতে অনেকটা ঘায়ের মতো। মুখের আলসার সারাতে টমেটো ওষুধের বিকল্প হিসেবে কাজ করে।
ত্বকের সুরক্ষায়
ত্বক ভালো রাখে টমেটো। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে টমেটো পথ্য হিসেবে খাওয়া যায়। এ ছাড়া টমেটোর রস ত্বকে ব্যবহার করলেও ত্বক ভালো থাকে। বাড়ে ত্বকের উজ্জ্বলতা।
রোগ প্রতিরোধে
সাধারণ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে টমেটোতে। তাই শীতে প্রতিবেলায় টমেটো খান, আর সুস্থ থাকুন।
- Get link
- X
- Other Apps
Comments