মনোহরদীতে অপহরণের ৮ মাস পর স্কুলছাত্র সোহাগের কঙ্কাল উদ্ধার


মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
« আগের সংবাদ পরের সংবাদ»
নরসিংদীর মনোহরদীতে মুক্তিপণের দাবি করা পাঁচ লাখ টাকা না পেয়ে ৮ মাস আগে স্কুলছাত্র সোহাগ (১৩) অপহরণের পর গতকাল বৃহস্পতিবার উপজেলা বড়চাপা বাজার মসজিদের টয়লেটের ট্যাংঙ্কি থেকে সোহাগের মাথার খুলিসহ মৃতদেহের কঙ্কাল উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ মার্চ রাতে বড়চাপা বাজার থেকে স্কুলছাত্র সোহাগ বাড়ি ফেরার পথে বড়চাপা চেয়ারম্যান বাড়ির কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুঠোফোনে সোহাগের বাবা দুলাল মিয়ার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় সোহাগের বাবা বাদী হয়ে মনোহরদী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। সোহাগ বড়চাপা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
এদিকে মামলার পর থেকে মনোহরদী থানা পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে গত রোববার গাজীপুর এলাকা থেকে রনি (২২) নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হরিয়াতলা শালিয়াকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে। এই ঘটনায় পুলিশ রনিকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রনির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গতকাল বৃহস্পতিবার রাতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশিদ মণ্ডলের নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর ও সঙ্গীয় ফোর্সসহ আসামি রনিকে সঙ্গে নিয়ে বড়চাপা বাজার মসজিদের টয়লেটের ট্যাঙ্কি থেকে সোহাগের মরদেহের কঙ্কাল উদ্ধার করে এবং এই ঘটনায় রনির দেয়া তথ্যমতে হারুন (৪০) নামের উপজেলার বড়চাপা নামাপাড়া গ্রাম থেকে অপর আরেকজনকে গ্রেফতার করে। তার বাবার নাম চান মিয়া।
নিহতের বাবা দুলাল মিয়া বলেন, ছেলে সোহাগকে না পেয়ে গত ২৭ মার্চ মনোহরদী থানার একটি সাধারণ ডায়েরি করি। ডায়েরি নং ১০৮৬। পরে অপহরণকারীরা মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে মনোহরদী থানায় অজ্ঞাত আসামি করে একটি অপহরণ মামলা করি। ঘটনার ৮ মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে মসজিদের টয়লেটের ট্যাঙ্কি থেকে আমার ছেলে সোহাগের মরদেহের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মনোহরদী থানার ওসি মামুনুর রশিদ মণ্ডল বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। লাশের কঙ্কাল উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়