রোগ সারাবে টমেটো
সিদ্ধার্থ মজুমদার | আপডেট: ০০:৩৫, নভেম্বর ২০, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ২ শীতের সবজিতে ভরে গেছে বাজার। সেখানে গেলে চোখ যায় সবুজ-লাল টমেটোর দিকে। শুধু রূপের জন্য নয়, গুণের জন্যও এই সবজির কদর বেশি। আসুন এই দর্শনধারী টমেটোর গুণ বিচার করা যাক। টমেটোর গুণের আদ্যোপান্ত জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ নুরুন্নাহার নাহিদের কাছে। তিনি বলেন, ‘টমেটোতে আছে ভিটামিন সি, ক্যারোটিন। এ ছাড়া আছে ফসফরাস, ক্যালসিয়ামসহ আরও সব প্রয়োজনীয় উপাদান। নানা গুণে সমৃদ্ধ এই টমেটো খেতে অনেকেই আতঙ্ক বোধ করেন। কারণ, বাজারের টমেটোতে ফরমালিন থাকার আশঙ্কায়। তাঁরা প্রতিকার পেতে টমেটো কিনে এনে অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন । তাতে টমেটো ফরমালিন মুক্ত হবে। আর নিশ্চিন্তে টমেটো খেতে পারবেন।’ আরও কী কী গুণ আছে টমেটোতে আসুন জেনে নেওয়া যাক। ডায়রিয়ার পথ্য টমেটো ডায়রিয়ার পথ্য হিসেবে কাজ করতে পারে। ডায়রিয়া রোগের জীবাণুর সঙ্গে লড়ার এক ক্ষমতা আছে টমেটোতে। ডায়রিয়ার সময় টমেটোর জুস বানিয়ে খেলে ডায়রিয়া উপশম ...