১৬২৬৩ নম্বরে ফোন করলে


২৪ ঘণ্টা পরামর্শ

২৫ এপ্রিল, ২০১৬  
‘১৬২৬৩’ নম্বরে ডায়াল করলেই ২৪ ঘণ্টা বিনা মূল্যে স্বাস্থ্যসেবার পরামর্শ পাওয়া যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘সরকারি হেলথ কল সেন্টার: স্বাস্থ্য বাতায়ন’।
গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নতুন এই ব্যবস্থার ফলে ল্যান্ড বা মুঠোফোনের মাধ্যমে এই নম্বরে ফোন করে দিনরাত ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। কল রেট মোটামুটি স্বাভাবিক কল রেটের মতো। স্বাস্থ্য বাতায়ন দেশের যেকোনো স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তী সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতেও সহায়তা করবে।
ইউকেএইডের আর্থিক সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ এই সেবা চালু করেছে। বিজ্ঞপ্তি।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়