যে স্মার্টফোন হলো বর্ষ সেরা
- Get link
- X
- Other Apps
পাশাপাশি বাঁকানো ডিসপ্লের এই ফোনটি কেবল বর্ষসেরা প্রযুক্তিপণ্যের খেতাব জেতেনি, একই সঙ্গে ‘প্রেস্টিজিয়াস গ্যাজেট অব দ্য ইয়ারের’ পুরস্কারও জিতেছে।
বর্ষসেরা প্রযুক্তিপণ্যের বিচারকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডেভিড স্নেলিং। গ্যালাক্সি এস ৬ এজকে বর্ষসেরা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এর নকশা চমৎকার। স্যামসাং এ বছর তার ঝুলি থেকে চমৎকার এ ফোনটি বের করেছে।’ বর্ষসেরা স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৬ এস।
স্মার্টফোন বিভাগে সেরা না হলেও টু-ইন ওয়ান বা ট্যাব ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বিভাগের সেরা হয়েছে অ্যাপল। আইপ্যাড মিনি ৪ ও অ্যাপল ওয়াচের জন্য পকেট-লিন্টের তালিকায় বর্ষসেরা হয়েছে অ্যাপল।
অন্যান্য বিভাগের বিজয়ীদের মধ্যে রয়েছে এলজি, লেইকা, ব্যাং অ্যান্ড ওলুফসেন, অ্যামাজন ফায়ার টিভি। পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস বলেন, ‘প্রযুক্তি শিল্প ঠিক কি ভাবছে সে বিষয়ে পকেট-লিন্ট পুরস্কারটি সবসময় চমৎকার নির্ণায়ক হিসেবে কাজ করে।’ তথ্যসূত্র: ডেইলি এক্সপ্রেস।
- Get link
- X
- Other Apps
Comments