১. গভীর অভিনিবেশ : গুটিকয়েক ব্যবসায়ী মনোযোগের আবশ্যকতা অনুধাবন করতে পারেন। সফল যেকোনো ব্যবসায়ীর সফলতার একটিমাত্র শর্ত জানতে চাওয়া হলে তাঁরা লক্ষ্যের প্রতি মনোযোগ দেওয়ার কথাই বলেন। এ সময়ের জনপ্রিয় টেসলা গাড়ি বানানোর আগে ইলোন মাস্ককে অনেকেই নানা বুদ্ধি দিয়েছিলেন। সবাই তাঁকে হাইব্রিড গাড়ি তৈরির পরামর্শ দেন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল পুরোদস্তুর ইলেকট্রিক গাড়ি নির্মাণ। আর এতেই মনোযোগ ঢেলে দেন তিনি। চলার পথে গাড়িটি চার্জ দেওয়ার ঝক্কি বড় সমস্যা হয়ে দাঁড়াল। সমাধানে তিনি গাড়ি চার্জের নেটওয়ার্ক স্থাপন করলেন। এখন টেসলার চাহিদা দারুণ। সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি তৈরি থেকে তাঁর মনোযোগ কেউ সরাতে পারেনি।
২. বাধা টপকে যাওয়া : চিন্তা করুন, আপনি কোথাও যাওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হলেন। একটু সামনে এগিয়ে দেখলেন রাস্তা বন্ধ। আপনি কি বাড়ি ফিরে আসবেন? নাকি বাধার আশপাশ দিয়ে ভিন্ন পথ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন? আজ যাঁরা সফল ব্যবসায়ী, তাঁরা কোনো অবস্থাতেই বাড়ি ফিরবেন না। যেকোনো উপায়ে তাঁরা বাধা ডিঙিয়ে গন্তব্যে যেতে প্রস্তুত। যাঁরা চূড়ায় উঠেছেন, তাঁদের কাছে প্রতিটি বাধা অনেকটা স্পিডব্রেকারের মতো। এতে দ্রুতগতি কিছুটা কমে আসে। কিন্তু পথ রোধ হয় না। ঝামেলা মিটিয়ে এগিয়ে যাওয়া তাঁদের কাছে রোমাঞ্চকর অভিযানের মতো। কাজেই এড়িয়ে যাওয়া নয়, বরং একে জয় করার তাগাদা উপভোগ করেন তাঁরা। চলার এবড়োথেবড়ো পথে তাঁরা অনেক ব্যর্থতার সম্মুখীন হয়ে থাকেন। কিন্তু এগুলো টপকে যাওয়াই থাকে একমাত্র লক্ষ্য।
৩. আরো কিছু ভিন্ন পথ : আরো কিছু পরামর্শ আছে-
* আপনার কাজে সাহায্য করতে পারেন, এমন মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা।
* পণ্যের প্রচার ও প্রসারে এমন পদ্ধতি নিন, যা বাস্তবিকভাবে কার্যকর হয়।
* লক্ষ্য পূরণের পথে আটকে গেলে সফল মানুষরা কী কী করেন বা করতে পারেন, সে বিষয়ে ধারণা নিয়ে রাখুন। সময়মতো সেগুলোর প্রয়োগ ঘটাতে পিছপা হবেন না।
ফোর্বস অবলম্বনে সাকিব সিকান্দার

Comments