Posts

Showing posts from October, 2015

স্মার্টফোনে ইন্টারনেট খরচ কমানোর টিপস

Image
কালের কণ্ঠ অনলাইন আপনার স্মার্টফোনটিতে নিশ্চয়ই ইন্টারনেট খরচ বেশি হয়। অন্তত প্রাচীন হয়ে যাওয়া জাভা ফোনের তুলনায় তো কয়েকগুণ বেশি। প্রায় কম্পিউটারের সমানই বটে! স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সকলেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। এতে নেটের গতি যেমন বেশি হয় তেমনি খরচও বাড়ে। অনেকের পক্ষেই এই বিশাল পরিমাণ নেট বিল দেওয়া সম্ভব হয়ে উঠে না। সমস্যা যেখানে আছে সমাধানের উপায় তো কিছু থাকবেই। তো আসুন আপনার নেট খরচ কমানোর জন্য কিছু উপায় জেনে নিই। ১. ডেটা রেসট্রিকশন :  অনেকেই জানেন না যে আপনি যখন স্মার্টফোনটি ব্যবহার করছেন না কিন্তু ডেটা অন করে রেখেছেন তখনও আপনার ডেটা খরচ হচ্ছে! হ্যাঁ ঠিক তাই। আপানার অ্যানড্রয়েড ফোনটির বেশির ভাগ অ্যাপস ই সার্ভিস সচল রাখার জন্য ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করে। যেমন হোয়াটসঅ্যাপ, ভাইবার, প্লে-স্টোর, গুগল অ্যাপস, মেসেঞ্জার ইত্যাদি। এই অ্যাপসগুলি আপনি অন্য কাজ করার সময়ও অকারণে ডেটা কাটতে থাকে। এর থেকে বাঁচতে আপনার সেটিংস অপশনে গিয়ে ডেটা ইউজেস>তারপর রেস্টিক্ট ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনে টিক দিয়ে দিন। আপনার নোটিফিকেশন বারে একটি বিস্ময়সূচক চিহ্ন দেখাবে। এ...

নেশার জন্য ২২ বার রক্ত দিছি’

তুহিন ওয়াদুদ | ২৪ অক্টোবর, ২০১৫    মাদকাসক্ত ব্যক্তিদের একেকটি ঘটনা শুনলে শরীর শিউরে ওঠে। যিনি মাদকাসক্ত হন, পরিবারের সব সুখ তিনি একাই হরণ করেন। লিটন নামের এক মাদকসেবীর সঙ্গে কথা হলো। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতেই তিনি নেশা শুরু করেন। গাঁজা দিয়ে শুরু করলেও পরে হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ সবকিছুতেই তাঁর ভয়াবহ রকম আসক্তি ছিল। যখন তিনি নেশার টাকা পেতেন না, তখন বাড়িতে চুরি করতেন। তারপর আত্মীয়স্বজনের বাড়ি থেকে চুরি করতেন। যখন চুরির সুযোগ ছিল না, তখন তিনি ছিনতাই করতেন। এখন তিনি চিকিৎসা নিয়ে আর কোনো নেশা করেন না। লিপন নামের একজন তাঁর পকেট থেকে নেশাগ্রস্ত থাকাকালীন স্বাস্থ্য কী রকম ছিল, সেই ছবি বের করে দেখালেন। শরীর ফুলে আছে। চোখ লাল টকটকে। চোখের ভেতর থেকে মণি যেন বের হয়ে আসতে চায়। এমনই বীভৎস। তিনি বললেন, ‘আমি নেশার তাড়নায় রক্ত বিক্রি করতাম। নেশার জন্য ৪৩ দিনে ২২ বার রক্ত দিছি। প্যাথলজিগুলো জেনেও রক্ত কেনে। এক ব্যাগ রক্ত ১৫০ টাকা।’ অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে কখনোই রক্ত সংগ্রহ করা উচিত নয়। প্যাথলজিগুলো যাতে মাদকাসক্ত ব্যক্তিদের কাছ থেকে রক্ত না নেয়, সে বিষয়ে...

টক ফলের যথার্থ ব্যবহারে রোগমুক্তি এবং সুস্বাস্থ্যের নিশ্চয়তা

текстуры для фотошопа успешная оптимизация интернет сайтов টক ফলের যথার্থ ব্যবহারে রোগ মুক্তি এবং সুস্বাস্থ্যের নিশ্চয়তা যে কোন টক ফলে স্বাস্থ্যবান্ধব এসিড আছে। পৃথিবীতে যত রকম ফল আছে তার মধ্যে টক জাতীয় ফলের সংখ্যা মিষ্টি ফল থেকে বেশী। কেবলমাত্র তিন ধরনের এসিড শরীরের জন্য উপকারী যেমন সাইট্রিক (citric), মলিক (malic), টার্টারিক (tartaric) এসিড স্বাস্থ্যের পক্ষে আবশ্যক এবং হিতকর।    শরীরের পক্ষে প্রয়োজনীয় এসিড বিভিন্ন ফলের মধ্যে পাওয়া যায়। সব ধবনের লেবু জাতীয় ফলে (কাগজী, পাতি, বাতাবী, গোড়া, গন্ধরাজ ও কমলা) প্রচুর সাইট্রিক এসিড পাওয়া যায়। আপেল, নাসপতি, আঙুর ও টমেটোর মধ্যে মলিক এসিড আছে আর টার্টারিক এসিড সমৃদ্ধ ফল হচ্ছে তেঁতুল।    লেবুঃ  লেবু শরীরের পা থেকে মাথা পর্যন্ত ভেতরে এবং বাইরে সব জায়গায় শোধন করতে পারে। শুধুমাত্র লেবু ব্যবহার করে গ্যাসটিক, সর্দিকাশি, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ব্রণ, ঘা, পাঁচড়া, আমাশয় এবং সব ধরনের জ্বর ম্যালেরিয়া এবং কিৃমির জ্বালাতন  ইত্যাদি সারানো যায়। শুধুমাত্র লেবুর রস, পানি এবং মধু হতে পারে মানব কুলের স্বাস্থ্যরক্...

ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখুন ওয়েবসাইট

প্রচ্ছদ আজকের পত্রিকা খেলা বিনোদন মতামত বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি জীবনযাপন শিক্ষা আমরা শিল্প ও সাহিত্য বিশেষ সংখ্যা পাঁচমিশালি ফিচার ছবি ভিডিও   ⁄     বিজ্ঞান ও প্রযুক্তি     ⁄    সংবাদ হেল্পলাইন রাকিবুল হাসান | ২১ অক্টোবর, ২০১৫    ইন্টারনেটে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখছেন হুট করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল! কিংবা চাইছেন পাতাটিকে ইন্টারনেট সংযোগ ছাড়াই অন্য সময় দেখবেন। অফলাইনে (ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন অবস্থা) চাইলে আপনি এ কাজটি করতে পারেন। এ জন্য ব্রাউজারের সেটিংসে পরিবর্তন করতে হবে। গুগল গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। তাই এক ঘণ্টা আগে যে ওয়েবসাইট দেখেছেন, সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে দেখতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজার চালু করে নিন। এবার ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেস বারে chrome://flags/#show-saved-copy লিখে এন্টার করুন। আবার ওমনি বক্সে chrome://flags লিখে এন্টার করে Ctrl + F চাপুন। সার্চের ঘরে Enable Show Saved Copy Button লিখুন। এবার En...
Image
১. গভীর অভিনিবেশ : গুটিকয়েক ব্যবসায়ী মনোযোগের আবশ্যকতা অনুধাবন করতে পারেন। সফল যেকোনো ব্যবসায়ীর সফলতার একটিমাত্র শর্ত জানতে চাওয়া হলে তাঁরা লক্ষ্যের প্রতি মনোযোগ দেওয়ার কথাই বলেন। এ সময়ের জনপ্রিয় টেসলা গাড়ি বানানোর আগে ইলোন মাস্ককে অনেকেই নানা বুদ্ধি দিয়েছিলেন। সবাই তাঁকে হাইব্রিড গাড়ি তৈরির পরামর্শ দেন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল পুরোদস্তুর ইলেকট্রিক গাড়ি নির্মাণ। আর এতেই মনোযোগ ঢেলে দেন তিনি। চলার পথে গাড়িটি চার্জ দেওয়ার ঝক্কি বড় সমস্যা হয়ে দাঁড়াল। সমাধানে তিনি গাড়ি চার্জের নেটওয়ার্ক স্থাপন করলেন। এখন টেসলার চাহিদা দারুণ। সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি তৈরি থেকে তাঁর মনোযোগ কেউ সরাতে পারেনি। ২. বাধা টপকে যাওয়া : চিন্তা করুন, আপনি কোথাও যাওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হলেন। একটু সামনে এগিয়ে দেখলেন রাস্তা বন্ধ। আপনি কি বাড়ি ফিরে আসবেন? নাকি বাধার আশপাশ দিয়ে ভিন্ন পথ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন? আজ যাঁরা সফল ব্যবসায়ী, তাঁরা কোনো অবস্থাতেই বাড়ি ফিরবেন না। যেকোনো উপায়ে তাঁরা বাধা ডিঙিয়ে গন্তব্যে যেতে প্রস্তুত। যাঁরা চূড়ায় উঠেছেন, তাঁদের কাছে প্রতিটি বাধা অনেকটা স্পিডব্রেকারের মতো। এতে দ্রুতগ...

পাঠানো মেইল মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে

রাকিবুল হাসান | ১৫ অক্টোবর, ২০১৫    যাকে পাঠানোর কথা তাকে না পাঠিয়ে ভুল করে আরেকজনকে ই-মেইল করেছেন? অথবা আপনি চাইছেন আপনার পাঠানো বার্তা প্রাপক পড়ার পরই যেন মুছে যায়! আবার এও চাইতে পারেন, আপনার মেইলটি প্রাপকের কাছে যেন রক্ষিত না থাকে। এসব চাওয়া পূরণ করতে পারে, ডিমেইল নামের ছোট্ট একটি প্রোগ্রাম, আর তা স্বয়ংক্রিয়ভাবেই। ডিমেইল বা সেলফ-ডেস্ট্রাক্টিং ই-মেইল হলো গুগল ক্রোমের একটি এক্সটেনশন; যা ব্যবহার করে পাঠানো মেইলকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে। এ জন্য কম্পিউটারে গুগল ক্রোম ইনস্টল করা থাকতে হবে। না থাকলে https://goo.gl/c3G9sa ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে ব্রাউজার চালু করে নিন। ডিমেইলের প্রোগ্রামটি ক্রোম ব্রাউজারে যুক্ত করতে https://goo.gl/Xczi6J ওয়েব ঠিকানায় যাবেন এবং এখানে থাকা Add to Chrome বোতাম চাপতে হবে। পপ-আপে একটি বার্তা আসবে Add extension বোতাম চাপলেই সেটি আপনার ব্রাউজারে যোগ হয়ে যাবে। অর্ধেক কাজ শেষ। এবার আপনার ব্যবহৃত জিমেইল অ্যাকাউন্টটি ব্রাউজারে লগ-ইন করুন। Compose-এ ক্লিক করুন। এখানে নিচে Dmail বোতাম পাবেন। এর সঙ্গ...

জেনে নিন, মশা তাড়ানোর সহজ উপায়

Image
এক্সক্লুসিভ ডেস্ক : গরমের সঙ্গে পাল্লা দিয়ে আশেপাশে মশার উপদ্রব বেড়ে গেছে। এডিস মশার প্রভাবে ডেঙ্গু জ্বরেও ভুগছেন অনেকে। কষ্ট আর ভোগান্তির চরমে থাকে ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঘরের আশপাশে ঝোপঝাড়, নালা বা জলাশয় পরিষ্কার রাখা প্রয়োজন। এরপরও ঘরে আশা মশা তাড়াতে সুরক্ষা হিসেবে ব্যবহার করা হয় নানা রকম স্প্রে বা কয়েল, যার বেশিরভাগই বিষাক্ত। ঘরের সদস্য, বিশেষত শিশুদের জন্য এগুলো অত্যন্ত ক্ষতিকর। তাই দরকার স্বাস্থ্যকর উপায়ে ঘরের মশা তাড়ানো। দেখে নিন প্রাকৃতিক উপায়ে ঘরের মশা তাড়ানোর উপায়। নিমের তেল নিমের তেলের গন্ধ মশা তাড়াতে দারুণ সহায়ক। তাই নিমের তেল ও নারিকেল তেল সমান পরিমাণে মিশিয়ে শরীরে মাখলে মশা কামড়ায় না। তুলসি গাছ মশার ঘরে আসা ঠেকাতে জানালার পাশে তুলসি গাছ লাগানো যেতে পারে। এই গাছের বিশেষ উপাদান মশার বংশ বিস্তার রোধ করে। লেবুর তেল/ইউক্যালিপটাস তেল লেবুর তেল এবং ইউক্যালিপটাস তেল মশা তাড়ানোর উপযোগী একটি উপায়। এসব তেলে রয়েছে সিনিওল নামক উপাদান। যা গায়ে মাখলে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করার পাশাপাশি পোকামাকড় তাড়াতে সাহায্য করে। কর্পূর কর...

আছিরনের ‘বৈভব’

Image
আরিফুল হক, রংপুর  |  আপডেট:  ০৩:০২, অক্টোবর ১০, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ১৯৯২ সালে এই বাড়িতে এসেছিলেন চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন। এবার গেলাম আমি। মোনাজাত উদ্দিন লিখেছেন আছিরনের দৈন্য নিয়ে। আমি লিখব আছিরনের ‘বৈভব’ নিয়ে। মাঝখানের ২৩ বছরের জীবন আছিরনের নিজের হাতে গড়া। রংপুরের মিঠাপুকুর উপজেলার বিখ্যাত পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর গ্রামের আছিরন নেছা (৪২) দুই মেয়েকে নিয়েই পাটজাত পণ্য তৈরি করেন। তিনি গ্রামের মহিলাদেরও প্রশিক্ষণ দেন। পায়রাবন্দসহ সাতটি গ্রামের ৬০০ মহিলাকে হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করেছেন তিনি। নিজে হয়েছেন স্বাবলম্বী। এখন বাড়িতে দুটি ঘর, চারটি তাঁত আছে তাঁর। আছে পাটপণ্যের একটি শোরুম। পুকুরে মাছ চাষ করছেন। আট শতক জমি কিনে ছোট মেয়েকে বাড়ি করে দিয়েছেন। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি এই পায়রাবন্দে। সেই ইউনিয়নের আছিরন তাঁর সাত বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়ে আলোচিত হয়েছিলেন। সেই আলোচনার ঝড়ে বেরিয়ে এসেছিল, আছিরনেরও বিয়ে হয়েছিল মাত্র নয় বছর বয়সে। স্বামী খলিলুর রহমান ছিলেন দিনমজুর। এই দম্প...

স্বাদ বাড়াবে আচার

Image
১০ অক্টোবর, ২০১৫ শুধু আম, জলপাই বা তেঁতুল নয়; নানা রকম ফল, এমনকি সবজি দিয়েও বানানো যায় আচার। খাবারের সঙ্গে একটুখানি আচার রুচিটাই বাড়িয়ে দেয়। চেনা-অচেনা কয়েক পদের আচারের রেসিপি দিয়েছেন  আতিয়া আমজাদ। ধনেপাতার আচার উপকরণ ধনেপাতা ২৫০ গ্রাম, বিচি ছাড়া কাঁচা তেঁতুল ৫-৬টি, কাঁচা মরিচ ১০-১২টি, লবণ স্বাদমতো ও সরিষার তেল ১ কাপ। প্রণালি সরিষার তেল ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে পাটায় পিষে নিন। তেঁতুলের খোসা ছাড়িয়ে বাটবেন। এবার ছোট ছোট বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নিন। সরিষার তেল ফুটিয়ে ঠান্ডা করে নিন। ধনেপাতার শুকনো বড়িগুলো বয়ামে ভরে তাতে সরিষার তেল ঢেলে রোদে দিতে হবে ৪-৫ দিন। কাঁচা মরিচের আচার উপকরণ কাঁচা মরিচ ২৫০ গ্রাম (মাঝ বরাবর অর্ধেক পর্যন্ত চেরা), সরিষা গুঁড়া ১ কাপ, লেবুর রস ১ কাপ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, রসুন ৭-৮ কোয়া ও সরিষার তেল ১ কাপ। প্রণালি সরিষার গুঁড়া, লবণ, রসুন আর কাঁচা মরিচ একটি পরিষ্কার বয়ামে ভরে চামচের সাহাযে্য ভালো করে মিশিয়ে ২-৩ দিন রোদে দিতে হবে। এবার জারে হলুদ ও লেবুর রস ঢেলে চামচের সাহাযে্য আবারও ভালোভাবে মিশিয়ে ২...
Afroza Haque October 5 at 10:57pm  ·  Dhaka, Bangladesh ·  আমি জানি তুমি একটা ডাবল লাইফ লীড করছো। শুধু তুমি না, আমাদের বর্তমান সমাজ জীবনের ট্রাজেডী হলো বেশীরভাগ টীনেজ ছেলেমেয়েরাই, চাক বা না চাক, টু সাম এক্সটেন্ট একটা ডাবল লাইফ লীড করতে বাধ্য হয়/ হচ্ছে। . যে মা হয়তো তুমি মেয়ে হলে স্কুল/কলেজে যাওয়ার সময় ঠোঁটে লিপষ্টিক কেনো দিয়েছো তাইই নিয়ে চরম তুলকালাম লাগিয়ে দিয়েছে তোমার সাথে, বা তুমি ছেলে হলে টাখনুর উপরে প্যান্ট না পরে নীচে কেনো পড়েছো তাই নিয়ে তোমাকে প্রতিদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, তার ঘুনাক্ষরেও ধারনা নেই ঠোঁটে লিপষ্টিক দেয়া বা টাখনুর নীচে প্যান্ট পড়া তো কিছুই না,  তুমি হয়তো অলরেডী কারো সাথে ফিজিক্যাল রিলেশানশীপেও জড়িয়ে গেছো! শুধু তাই না,  মেয়ে হলে হয়তো তোমার এক/দুইটা এবরশনও করিয়েছো, যা মোটেও অস্বাভাবিক না। ছেলে হলে হয়তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে শহরের আশেপাশে হোটেলে থেকে ঘুরেও এসেছো, মোটেও অস্বাভাবিক না। তোমার বাবা যখন রাতে অফিস থেকে ফিরে জিজ্ঞেস করছে 'সব নামাজ পড়েছো আজকে?', তখন হয়তো তুমি সারাদিন ব্যস্ত ছিলে বন্ধুদ...