ঝলসানো পাঁচ পদ


আপডেট: 
ডমেনিক গমেজআগুনে ঝলসানো খাবার। পোড়া পোড়া স্বাদেই মিলছে জিহ্বার তৃপ্তি। মাংস, মাছ থেকে শুরু করে সবজি দিয়েও তৈরি হচ্ছে নানা স্বাদের গ্রিল বা কাবাব। তেমনই কিছু ঝলসানো খাবারের রেসিপি দিয়েছেন পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের নির্বাহী শেফ ডমেনিক গমেজ
ঝলসে খাওয়া যায় সবজি, মাছসহ নানা কিছু। মডেল: কারার ও জ্যোতি, ছবি: সুমন ইউসুফ
নারকেল দুধে চিংড়িনারকেল দুধে চিংড়ি

উপকরণ: খোসা ছাড়া ১০ পিস চিংড়ি, নারকেল দুধ ৫০ গ্রাম, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, তাজা টমেটো ১টা, ক্যাপসিকাম ১টা, পেঁয়াজ ১টা ও জলপাই তেল ৫০ গ্রাম।
প্রণালি: পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম ছাড়া সব উপকরণ মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এবার টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজের ফাঁকে ফাঁকে চিংড়ি গেঁথে ২৫ মিনিট গ্রিল করে নিন।
মুরগির শিশ তাওয়াকমুরগির শিশ তাওয়াক
উপকরণ: হাড়ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, আদাবাটা ২০ গ্রাম, রসুনবাটা ২০ গ্রাম, চিলি সস ১ চা-চামচ, পাপড়িকা পাউডার ১ টেবিল চামচ, জিরাবাটা আধা চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বড় ১টা, ক্যাপসিকাম ১টা, টমেটো ১টা ও জলপাই তেল ৫০ গ্রাম।
প্রণালি: ওপরের সব উপকরণ টুকরা করা মাংসে মিশিয়ে দুই ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর শিকে মাংসের সঙ্গে পেঁয়াজ ও ক্যাপসিকাম মিলিয়ে গেঁথে গ্রিলারে বা কয়লার চুলায় পুড়িয়ে নিন ১৫ থেকে ২০ মিনিট।
বিফ শিশকাবাববিফ শিশকাবাব
উপকরণ: গরুর মাংস ২৫০ গ্রাম, রসুনবাটা ৫০ গ্রাম, আদাবাটা ২০ গ্রাম, ফ্রেশ চিলি পাউডার ১ টেবিল চামচ, ইয়োগার্ট ২০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, সিনামল পাউডার ১ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: হাড়ছাড়া মাংস ছোট ছোট টুকরা করে নিন। তাঁর সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে শিক বা কাঠিতে ভরে দুই ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর ননস্টিক প্যানে
বা গ্রিলারে ভালো করে গ্রিল করে নামিয়ে পরিবেশন করুন।
সবজি কাবাবসবজি কাবাব
উপকরণ: বটম মাশরুম ৪টা, বেগুন ৪ টুকরা, গাজর ৪ টুকরা, ক্যাপসিকাম ৪ টুকরা, চালকুমড়া ৪ টুকরা, পেঁয়াজ ২টা, মিষ্টিকুমড়া ৪ টুকরা, সাদা গোলমরিচ ১ চা-চামচ, অরিগানো স্বাদমতো, জলপাই তেল ৫০ গ্রাম, সয়া সস ১ চা-চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: সব ধরনের সবজি গ্রিল-উপযোগী করে কেটে নিয়ে বাকি উপকরণে মিশিয়ে নিন। এবার প্রতিটি সবজির এক পিস করে ক্রমান্বয়ে কাঠিতে গেঁথে নিয়ে অল্প আচে পাঁচ মিনিট গ্রিল করে নিন।
লেবু-রসুনে পাঙাশ কাবাবলেবু-রসুনে পাঙাশ কাবাব
উপকরণ: কাঁটা ছাড়া টুকরা পাঙাশ মাছ ৫০০ গ্রাম, রসুনবাটা ৫০ গ্রাম, লেবুর রস ৪ টেবিল চামচ, অরিগানো ২ টেবিল চামচ, জলপাই তেল ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লাল ক্যাপসিকাম ২টা ও টমেটো ২টা।
প্রণালি: ক্যাপসিকাম ও টমেটো ছাড়া অন্য সব উপকরণ মাছে মিশিয়ে নিন। এরপর শিকে দুই টুকরা মাছ, এক টুকরা ক্যাপসিকাম, এক টুকরা মাছ, এবং টুকরা টমেটো করে গেঁথে গ্রিলারে বা আগুনে পুড়িয়ে নিন।ঝলসে খাওয়া যায় সবজি, মাছসহ নানা কিছু।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়