শিশুর তোতলামি
- Get link
- X
- Other Apps
আপডেট: ০০:৫১, আগস্ট ২৯, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
বেশির ভাগ তোতলামি বা স্টেমারিং কোনো গুরুতর রোগের কারণে নয়। যেসব শিশু তোতলায়, তারা সাধারণত লাজুক, উদ্বিগ্ন ও অতিরিক্ত সংবেদনশীল। আত্মবিশ্বাস বাড়ানো বা উদ্বেগ কমানোর চর্চা করলে কথার জড়তা এমনিতেই ঠিক হয়ে আসে।
আমরা যখন কথা বলি, তখন অনেকগুলো স্নায়ু অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে। এই কর্মযজ্ঞে ঝামেলা হলেই কথার জড়তা পেয়ে বসে। অবশ্য বড়দের অনেক সময় স্ট্রোক বা মস্তিষ্কের আঘাতের পর কথার জড়তা হতে পারে।
শিশুদের ক্ষেত্রে বাড়ি বা স্কুলের পরিবেশ আনন্দময়, উদ্বেগহীন ও শিথিল করা জরুরি। এ জন্য অভিভাবকদের বেশ সচেতনতা দরকার। শিশু তোতলামিতে নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে ধৈর্যসহকারে বিষয়গুলো শুধরে দিন। পরিবারের সবাই তার সঙ্গে ধীরে কথা বলুন, যাতে সে আলাদা শব্দ ও ধ্বনি স্পষ্টভাবে শোনে এবং শেখে। তার ভাঙা ভাঙা বা আটকে যাওয়া কথার মাঝখানেই থামিয়ে দেবেন না বা শুধরাতে যাবেন না, পুরোটা আগে শেষ করতে দিন। এ বিষয়ে খুব বেশি চিন্তিত হওয়ার ভাব পরিত্যাগ করুন, তাকে সহজ হতে দিন। শিশুর মানসিক চাপ ও উদ্বেগ কমাতে প্রয়োজনে মনোবিদের সাহায্য নিন।
সূত্র: মায়ো ক্লিনিক

Comments