Posts

Showing posts from August, 2014

গুম প্রতিরোধ দিবস উপলক্ষে পেশাজীবী পরিষদের গোলটেবিল : দেশে গণতন্ত্র না থাকায় সরকার গুম হওয়া স্বজনদের আহাজারি শুনছে না, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসিয়ে গুম-খুনের বিচার করা হবে, বিরোধীমতকে দমনে সরকারের পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটছে

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ পরের সংবাদ» পেশাজীবী পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, বর্তমান সরকার শুধু অগণতান্ত্রিকই নয়, তারা গণতন্ত্রবিরোধী। দেশে গণতন্ত্রের কোনো নমুনা উপস্থিত নেই। তাই সরকার গুম হওয়া স্বজনদের আহাজারি শুনছে না। বিরোধীমতকে দমনে সরকারের পৃষ্ঠপোষকতায় এসব গুমের ঘটনা ঘটেছে। বক্তারা বলেন, পুলিশ-র্যাব সরকারেরই অংশ। সুতরাং গুম-খুনের জবাব শেখ হাসিনাকেই দিতে হবে।  বক্তারা বলেন, রাজনীতির অর্থ হলো নীতির রাজা। কিন্তু এ সরকার রাজনীতির নামে রাজার নীতি অনুসরণ করছে। তাইতো গুম-খুন দিন দিন বেড়েই চলছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসিয়ে এসব গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে।  গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০১৪ উপলক্ষে ‘গুম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভ...

শিশুর তোতলামি

আপডেট:  ০০:৫১, আগস্ট ২৯, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       বেশির ভাগ তোতলামি বা স্টেমারিং কোনো গুরুতর রোগের কারণে নয়। যেসব শিশু তোতলায়, তারা সাধারণত লাজুক, উদ্বিগ্ন ও অতিরিক্ত সংবেদনশীল। আত্মবিশ্বাস বাড়ানো বা উদ্বেগ কমানোর চর্চা করলে কথার জড়তা এমনিতেই ঠিক হয়ে আসে। আমরা যখন কথা বলি, তখন অনেকগুলো স্নায়ু অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে। এই কর্মযজ্ঞে ঝামেলা হলেই কথার জড়তা পেয়ে বসে। অবশ্য বড়দের অনেক সময় স্ট্রোক বা মস্তিষ্কের আঘাতের পর কথার জড়তা হতে পারে। শিশুদের ক্ষেত্রে বাড়ি বা স্কুলের পরিবেশ আনন্দময়, উদ্বেগহীন ও শিথিল করা জরুরি। এ জন্য অভিভাবকদের বেশ সচেতনতা দরকার। শিশু তোতলামিতে নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে ধৈর্যসহকারে বিষয়গুলো শুধরে দিন। পরিবারের সবাই তার সঙ্গে ধীরে কথা বলুন, যাতে সে আলাদা শব্দ ও ধ্বনি স্পষ্টভাবে শোনে এবং শেখে। তার ভাঙা ভাঙা বা আটকে যাওয়া কথার মাঝখানেই থামিয়ে দেবেন না বা শুধরাতে যাবেন না, পুরোটা আগে শেষ করতে দিন। এ বিষয়ে খুব বেশি চিন্তিত হওয়ার ভাব পরিত্যাগ করুন, তাকে সহজ হতে দিন। শিশুর মানস...

চাঁদা না পেয়ে রাবির প্রধান প্রকৌশলীকে পেটালো ছাত্রলীগ!

Image
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি « আগের সংবাদ 10 পরের সংবাদ» চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মনিরসহ দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রশাসনিক ভবন-২ এ ঘটনা ঘটে। তাদের মধ্যে সিরাজুম মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের সমাবেশের নাম করে গত বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোহিদ আল তুহিনসহ একাধিক নেতাকর্মী ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর কক্ষে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেন। কিন্তু তিনি এসব কাজে ছাত্রলীগকে চাঁদা দিতে অস্বীকৃতি জানান। কিন্তু বৃহস্পতিবার দুপুরের মধ্যে নির্ধারিত চাঁদা দেয়ার আলটিমেটাম দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যড়্গদর্শীরা জান যায়, গতকাল দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য চৌধুরী সারওয়ার জাহান সজলের দফতরে এসে ছাত্রলীগের আলটিমেটামের কথা বলেন। তাদের সাথে ক...

সতর্কতাই সমাধান

Image
ডা. মৌসুমী মরিয়ম সুলতানা  |  আপডেট:  ০০:৪৭, আগস্ট ২৫, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       বর্ষায় নদীনালা, পুকুর, শহরের নর্দমা, আবর্জনা, সেপটিক ট্যাংক—সব একাকার হয়ে গিয়ে পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। ফলে প্রাদুর্ভাব ঘটে নানা রকমের রোগবালাইয়ের। আসুন জেনে নিই আমাদের দেশের কয়েকটি সাধারণ পানিবাহিত রোগ সম্পর্কে। ডায়রিয়া, আমাশয় পানিদূষণের কারণে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, তা হলো ডায়রিয়া ও আমাশয়। মানুষ ও প্রাণীর মলের সংস্পর্শে এলে পানি ব্যাপকভাবে ই. কোলাই নামের ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হয়। একজন মানুষ একেকবার মলত্যাগের সঙ্গে কয়েক মিলিয়ন ই. কোলাই ব্যাকটেরিয়া নির্গত করে। এমন দূষিত পানি বা খাবার খেলে ডায়রিয়ার সঙ্গে পেটব্যথা, বমি হয়, তবে জ্বর তেমন থাকে না। সাধারণত ৫ থেকে ১০ দিন স্থায়ী হয় এই রোগ। তবে পানিতে ভিব্রিও কলেরি জীবাণু ছড়িয়ে পড়লে কোনো একটি এলাকায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সাধারণত বন্যাকবলিত এলাকায় কলেরার প্রকোপ বেশি। এতে অনেক বেশি পরিমাণে পানির মতো পাতলা মল যায়, সঙ্গে পেটব্যথা থাকে। দেহ খুব দ্...

ডিম খাওয়ার লাভ-লোকসান!

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৫:১০, আগস্ট ১৯, ২০১৪ ১ Like ৯       ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক কিংবা দুপুর-রাতের খাবারে ডিমের একটা মেন্যু ঘুরেফিরে আসবেই যেন। আর ব্যাচেলরদের জীবনে সহজে রান্নার সহজ মেন্যু হিসেবে ডিম তো প্রায় ‘জাতীয় খাদ্য’ই বটে! অবশ্য ডিমের জনপ্রিয়তার পাশাপাশি অনেক দিন ধরেই এই ধারণাও ব্যাপকভাবে প্রচারিত যে, ডিমের কুসুম খাওয়া অনেক সময়ই প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বিশেষত যাদের হূদরোগ বা এ রোগের ঝুঁকি আছে, তাঁদের ডিমের কুসুম খেতে নিষেধ করা হয়। বলা হয়ে থাকে, ডিমের কুসুমে থাকা ‘স্যাচুরেটেড ফ্যাট’ ও ‘উচ্চমাত্রার কোলেস্টরল’ উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্যসমস্যা এবং হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কিন্তু বিশ্বজুড়ে বহুল প্রচলিত এ ধারণাকে চ্যালেঞ্জ করছেন হালের বিজ্ঞ...

ফাস্টফুড খেলে শরীরের যা হয়

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৬:৪০, আগস্ট ২৩, ২০১৪ ০ Like       এখন প্রায় সবাই-ই জানেন, ফাস্টফুড খেতে সুস্বাদু, কারণ এসব খাবার প্রচুর সুগার আর ফ্যাটে (শর্করা ও চর্বিজাতীয়) ঠাসা থাকে। ছবিটি প্রতীকী। মাঝেমধ্যে ফাস্টফুড খেয়ে অনেকেই মজা পান। কিন্তু এই ফাস্টফুড খাওয়াটা যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তাহলে উচ্চমাত্রার তেলচর্বির দীর্ঘ মেয়াদি ঝুঁকির বিষয়টি এড়ানো যাবে না। পশ্চিমা দুনিয়ার মতো আমাদের দেশেও দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে ফাস্টফুড। কিন্তু খোদ পশ্চিমেই ফাস্টফুড নিয়ে সমালোচনা চলছে দীর্ঘদিন ধরে। নিয়মিত ফাস্টফুড খেলে যেসব শারীরিক প্রতিক্রিয়া হতে পারে তা জানতে পড়ুন দ্য ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত নিক নাইটের এই প্রতিবেদন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানোর এই দুনিয়ায় খুব শক্ত করেই শিকড় গেড়েছে ফাস্টফুড। আধুনিক জীবনযাপনে ফাস্টফুডের কদরের প্রধান তিন কারণ হলো, এটা দ্রুত, সহজ ও সস্তা। কিন্তু আমাদের শরীরে এর প্রতিক্রিয়াগুলো অতটা সহজ-সরল নয়। এখন প্রায় সবাই-ই জানেন, ফাস্টফুড খেতে সুস্বাদু, কারণ এসব খাবার প্রচুর সুগার আর ফ্যাটে (শর্করা ও চর্বিজাতীয়) ঠ...

Sponsorship transfer: Fresh rules unveiled

Image
CRACKDOWN CONTINUES: Passport and labor officials check documents of expat workers during a campaign in Al-Ahsa on Tuesday. (SPA) RIYADH: MD RASOOLDEEN | ARAB NEWS STAFF Published — Wednesday 20 August 2014 Last update 20 August 2014 4:45 am      |       |    A   A LATEST STORIES IN FEATURED Sponsorship transfer: Fresh rules unveiled Grand Mufti: Terrorism has no place in Islam Foreign ownership cap ‘will not stall Tadawul surge’ Pakistan army urges talks as protesters march on parliament EU clears way to arm Iraqi Kurds More Saudi employers, whose foreign workers want to transfer their sponsorship, will be given an opportunity to lodge their objections within five days from their date of application, a senior official from the Ministry of Labor has announced. Labor Ministry spokesman Tayseer Al-Mufarrej said that the new a...

মুজিবুর হাসপাতালে, গাড়িচালক আবার ‘নিখোঁজ’

সুনামগঞ্জ প্রতিনিধি  |  আপডেট:  ১৬:১৩, আগস্ট ২০, ২০১৪ ০ Like ১       যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের গাড়িচালক রেজাউল হকের খোঁজ পেয়েছে পুলিশ। আজ বুধবার তাঁকে রাজধানীর গুলশান এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে গুলশান এলাকায় তাঁকে পাওয়া গেছে। তবে গুলশানের ঠিক কোথায় তাঁকে পাওয়া গেছে, তা নিশ্চিত করে বলেনি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম প্রথম  আলোকে  বলেছেন, ‘আমরা সকালের দিকে গুলশান এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছি। এখন তিনি আমাদের হেফাজতে আছেন।’ অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর গত সোমবার ভোরে গাড়িচালক রেজাউলসহ মুক্ত হন বিএনপির নেতা মুজিবুর রহমান। গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছে দুজনকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর রেজাউল হককে নিয়ে মুজিবুর সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রাজধানীর গুলশানে তাঁর আত্মীয় আনোয়ার হোসেনের বাসায় যান। ওই দিন বিকেলে মুজিবুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপা...