Posts

আপনার প্রিয় কোমল পানীয়টি কী কী ক্ষতি করছে জানেন কি?

Image
২২ মে, ১৪ Tagged In:    soft drinks    cold drinks       Viewed#:       Favorites#:     রোজকার ব্যস্ত জীবনে সকলকেই ছুটতে হয় জীবন ও জীবিকার প্রয়োজনে। সারাদিনের দৌড়ঝাঁপে ক্লান্তি আসেই। আর বিশেষ করে এই গরমের দিনে বাড়ির বাইরে বেরোলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই চোখ যায় কোমল পানীয়ের দিকে। এছাড়া একটু গুরুপাক খাবার কিংবা ফাস্টফুডের সাথে কোমল পানীয় খাওয়া তো আজকাল যেন নিয়মে পরিণত হয়েছে। ছেলে-বুড়ো সকলেই চুটিয়ে পান করছে নানান রকম কোমল পানীয়। অনেক বাড়িতেই সারাক্ষণ ফ্রিজে থাকে এই বস্তু, অতিথি আপ্যায়নেও শরবতের স্থান দখল করে নিয়েছে এই কোমল পানীয়ই। প্রচন্ড গরমে কোমল পানীয় পানে খানিকটা সময়ে শান্তি মেলে ঠিকই, মনে হয় চট করে বুঝি একটু এনার্জি পেলেন শরীরে। কিন্তু আপনি জানেন কি এটি মানবদেহে কি মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? বাড়তি চিনি ও ক্যালোরি ইত্যাদির সমস্যা তো আছেই, সাথে আছে ক্যান্সারের ঝুঁকি! চিকিৎসকদের মতে, কোমল পানীয় হজমে বাধা সৃষ্টি করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে। ...

কীভাবে ব্যবহার করবেন গুগলের ১৫ গিগাবাইট

২১ সেপ্টেম্বর ২০১৬, ০০:০০    প্রতিনিয়ত ই-মেইল চালাচালির সময় লেখার সঙ্গে ছবি ও নথি যুক্ত করা হয়। দিনদিন ই-মেইলের আদান-প্রদান বেড়েই চলছে। কিন্তু গুগলে এ জন্য পাওয়া যায় ১৫ গিগাবাইট জায়গা। প্রতিদিনের জমা হওয়া ই-মেইল, নথি ও ছবির কারণে হয়তো অনেকখানি জায়গাই (স্টোরেজ) ব্যবহার করা হয়ে গেছে। বাকি জায়গাটা শেষ হলেই পড়তে হবে বিপত্তিতে। তবে কিছু বিষয় জানা থাকলে এবং একটু সচেতনভাবে ব্যবহার করলে সহজেই বিপত্তি এড়ানো যাবে এবং মূল্যবান ই-মেইল কিংবা নথিটি হারাতে হবে না। কোনো কারণে নির্ধারিত ১৫ গিগাবাইট শেষ হয়ে গেলে যেসব সমস্যায় পড়তে হবে: * গুগল ড্রাইভে কোনো ফাইল রাখা যাবে না * ছবির মূল ফাইল আপলোড করা যাবে না * কেউ ই-মেইল পাঠালে তা প্রেরকের কাছে ফেরত যাবে এখানে জেনে রাখা ভালো, গুগল ড্রাইভ বা ডকস ব্যবহার করে কোনো নথি তৈরি করলে তার জন্য কোনো অতিরিক্ত জায়গা খরচ হবে না। শুধু ড্রাইভে আপলোড করা নথির ক্ষেত্রে জায়গার প্রয়োজন হবে। গুগল ফটোর ক্ষেত্রে সংকুচিত (কম্প্রেসড) অবস্থায় ছবি রাখলে তার জন্য কোনো জায়গা প্রয়োজন হয় না। এ জন্য গুগল ফটোজে গিয়ে সেটিংস অপশন থেকে হাই-কোয়ালিটি নির্ধারণ করতে হবে। কি...

শিশুর খাবারে স্বাদ বাড়ানো

Image
ফারজানা ফাহমি | ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৮ ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত সময়টা শিশুদের জন্য খুবই সংবেদনশীল। এই বয়সে মায়ের দুধের পাশাপাশি শিশুকে অন্যান্য সম্পূরক খাবার দেওয়া হয়। কিন্তু সম্পূরক খাবারে স্বাদের ভিন্নতা না থাকায় একই রকম খাবার খেতে শিশুর অরুচি আসে। শিশুর হজমে সমস্যা হতে পারে, এ জন্য এই বয়সী শিশুদের খাবারে খুব একটা নতুনত্ব আনা যায় না। তবে স্বাদে ভিন্নতা আনতে অবশ্যই হালকা কিছু যোগ করা যেতে পারে। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক সাজেদা আক্তার একটু ব্যাখ্যা করলেন। প্রথম দিকে, অর্থাৎ​ ছয় থেকে আট-নয় মাস পর্যন্ত কম আঁঁশযুক্ত খাবারই শিশুর জন্য বেশি উপযোগী। এরপরে ধীরে ধীরে আঁঁশযুক্ত খাবারের সঙ্গে অভ্যস্ত করে নেওয়া ভালো। এতে করে খাবার হজমে কোনো রকম সমস্যা দেখা দেবে না। এ ছাড়া বাচ্চারা যেহেতু পানি তেমন একটা পান করে না, তাই বুকের দুধের পাশাপাশি অর্ধতরল খাবার বেশি খাওয়ানো হয়। এতে শিশুর পেট বেশি সময় ভরা থাকে। সেই সঙ্গে শিশু সব ধরণের পুষ্টি উপাদানও পেয়ে থাকে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছয় মাস থ...

আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে জেনে নিন

Image
এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে। একজনের আঙুলের ছাপ একাধিকবার নিয়ে গোপনে অন্যজনের সিম নিবন্ধন হয়েছে, এমন খবর প্রকাশের পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই মোবাইল অপারেটররা এক এনআইডির অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে, তা গ্রাহকদের এসএমএস করে জানিয়ে দিয়েছে। যারা এই এসএমএস পাননি, তাঁরা চাইলে এসএমএস কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন। গ্রামীণফোন : info লিখে ৪৯৪৯ নম্বরে এসএমএস করুন। বাংলালিংক : *১৬০০*২# নম্বরে ডায়াল করুন। রবি : *১৬০০*৩# নম্বরে ডায়াল করুন। এয়ারটেল : ডায়াল করুন *১২১*৪৪৪৪# নম্বরে। একজনের নামে ২০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও এসএমএস করে গ্রাহকদের জানানো হয়েছে। অপারেটরগুলোর গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা যাবে।

ইসরাইলি ভাইরাস দিয়ে গুপ্তচরবৃত্তি করছে আমিরাত

Image
সংযুক্ত আরব আমিরাত বা ইউএই দেশটির মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালানোর কাজে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে কেনা কম্পিউটার ভাইরাস ব্যবহার করছে। এই ভাইরাস দিয়ে মানবাধিকার কর্মীদের ব্যবহৃত অ্যাপেল আইফোনকে তাদের বিরুদ্ধে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালানোর যন্ত্রে পরিণত করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এ অভিযোগ করেছে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব। সিটিজেন ল্যাবের কাছে এ সংক্রান্ত সন্দেহভাজন লিংক পাঠিয়েছেন ইউএই’র মানবাধিকার কর্মী আহমেদ মানসুর। মানসুরের কাছে পাঠানো একটি টেক্সট মেসেজে এ লিংক ছিল।  সন্দেহজনক মনে হওয়ায় লিংকটি সিটিজেন ল্যাবের কাছে পাঠিয়ে দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দিদের নির্যাতন চালানোর নতুন গোপন তথ্য আছে বলে লিংকে দাবি করা হয়েছিল। কিন্তু সিটিজেন ল্যাবের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল-ভিত্তিক সাইবার কোম্পানি এনএসও গ্রুপের সঙ্গে এ লিংকের যোগসূত্র রয়েছে বলে শনাক্ত করা গেছে। সাইবার যুদ্ধে সহায়তা দিয়ে থাকে বলে দাবি করে এনএসও।  গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত পেগাসাস নামের একটি কম্পিউটার ভাইরাসও বিক্রি করে এ সংস্থা।...

ট্যাব কিনতে যা জানা দরকার

Image
র্যটন প্রবাস জীবন আইন আদালত মানবাধিকার বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন জেলা টাইমনিউজ পরিবার            ছোটো সহজে বহনযোগ্য বলে অনেকের পছন্দের পণ্য এখন ট্যাবলেট কম্পিউটার। তবে জরুরি হল দেখেশুনে, চিনে কিনতে হবে ট্যাব। সারা বিশ্বে ডেস্কটপ, ল্যাপটপের চেয়ে বাড়তি সুবিধা আর স্মার্টফোনের চেয়ে ভালো পারফরমেন্স ট্যাবলেট ব্যবহারে তরুণদের আগ্রহী করে তুলছে। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, কাজের ধরন, প্রয়োজনীয়তা কথা মাথায় রেখেই ট্যাব কেনা উচিত। বাজারে এখন নানা রকম ট্যাব পাবেন। কিন্তু কিনবেন কোনটি? ট্যাব কেনার আগে কিছু হিসাব নিকাশ করে নিলে সহজেই আপনার পছন্দসই ট্যাব কিনতে পারবেন। ট্যাবলেট বাজারে এখনও আইপ্যাডকেই অনেকেই সেরা ট্যাব বলে মনে করেন। কিন্তু জনপ্রিয়তার বিচারে ২০১৩ সালেই আইপ্যাডকে টপকে গেছে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাব। বাজারে এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটও রয়েছে। এখনকার ট্যাব কেনার আগে বিবেচনা করবেন যা যা তা নিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ট্যাব কেনার আগে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে ট্যাব কেনার আগে এর অপারেটিং...

ল্যাপটপের কি–বোর্ড যখন কাজ করে না

১৪ জুলাই ২০১৬, ০০:৫৩    ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের বড় সমস্যা হঠাৎ কি-বোর্ড কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে কি-বোর্ড কাজ করতে চায় না কখনো কখনো। কিন্তু কি-বোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় এর ওপর তরল পদার্থ পড়লে কি-গুলো শর্ট হয়ে যায়। তবে যন্ত্রাংশের বড় ধরনের সমস্যা না হলে কিছু পদক্ষেপ নিলে ল্যাপটপের কি-বোর্ডকে আবার কার্যকর করা যায়। যা করবেন ডিভাইস সফটওয়্যার চেক:  স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে তাতে ক্লিক করে খুলুন। অনেক সময় হার্ডওয়্যারগত সমস্যায় কি-বোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View মেন্যুতে ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এই তালিকার Keyboards-এ ডবল ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে ল্যাপটপের মডেল দিয়ে ড্রাইভার খুঁজে নিয়ে তার সর্বশেষ সংস্করণ নামিয়ে ব্যবহার করলে কি-বোর্ড সচল হয়ে যাবে। না হলে কি-বোর্ড ড্রাইভারে ডান ক্লিক করে Uninstall-এ ক্লিক করুন। আনইনস্টল শেষে A...

স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের ৮ পরামর্শ জেনে নিন, সুস্থ থাকুন

Image
কালের কণ্ঠ অনলাইন    ৪ জুলাই, ২০১৬ ১১:১৬   9 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকটি সাধারণ বিষয় রয়েছে, যা সবারই জেনে রাখা উচিত। বহু অভিজ্ঞ ডাক্তাররা বলেন, এ নিয়মগুলো মেনে চললে বেশ কিছু রোগ থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমন শরীরও সুস্থ রাখা যায়। এ লেখায় তুলে ধরা হলো সে ধরনের কিছু পরামর্শ। ১. প্রতিদিন সকালে নাশতা সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই তেমন একটা ক্ষুধার্ত থাকেন না। ফলে সকালের নাশতা খাওয়ার তেমন তাগিদও থাকে না। এতে সকালের নাশতা বাদ দিয়ে দেন অনেকেই। এছাড়া অনেক দেরি করে নাশতা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। যদিও এ বিষয়টি মোটেই উচিত নয়। ঘুমের সময় দেহের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। এতে সহজে ক্ষুধা নাও লাগতে পারে। তবে এর পরেও সকালে পর্যাপ্ত খাবার খাওয়া প্রয়োজন। ২. খাদ্যতালিকায় রাখুন মাছ ও ওমেগা থ্রি প্রোটিনের অত্যন্ত ভালো একটি উৎস মাছ। নিয়মিত মাছ খাওয়া হলে তা আপনাকে বহু রোগ থেকে প্রতিরোধক্ষমতা গড়তে সহায়তা করবে। এটি হৃদরোগের ঝুঁকিও কমাবে। বিভিন্ন ধরনের মাছে, বিশেষ করে সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড। এ...

রাস্তার বাতির আলোয় পড়ে রাফিজা

Image
মানসুরা হোসাইন | ৩০ জুন ২০১৬, ১৮:২৬ খুলনার কিশোরী রাফিজা আক্তার। সে সপ্তম শ্রেণিতে পড়ে। তার ছবি ছাপা হয়েছে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিশ্ব শিশু পরিস্থিতি, ২০১৬ (আ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড) প্রতিবেদনে। ইউনিসেফের প্রতিবেদনের ছবিতে ডাস্টবিনের কাছে রাস্তার বাতির আলোয় রাফিজাকে পড়তে দেখা যায়। পাশেই তার ঘর। কিন্তু ঘরে বিদ্যুৎ নেই। তাই রাতে তাকে এভাবে পড়তে হয়। গত মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে রাফিজার সঙ্গে কথা হয়। ওই দিনই ইউনিসেফের প্রতিবেদনটি বিশ্বব্যাপী প্রকাশিত হয়। খুলনার ইসলামি মিশন রোডের রাফিজা এসেছিল ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিতে। গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। এতে সহায়তা করে ইউনিসেফ। রাফিজা জানায়, ডাস্টবিনের কাছে রাস্তার বাতির আলোয় পড়তে তার ভয় লাগে। পড়ার সময় এলাকার বখাটেরা তাকে বিরক্তও করে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করার পর এখন বখাটেদের উৎপাত কিছুটা কমেছে। গোলটেবিল শুরুর আগে রাফিজা জানায়, প্রথমবার ঢাকায় এসেছে সে। ঢাকার বড়বড় দালানকোঠা দেখে তার বেশ অবাক লাগছে। আবার একধরনের ভালো লাগাও কাজ করছে। রাফিজার কাছেই ই...

আইনটি সবার জানা দরকার

রোকেয়া রহমান | ২৭ জুন, ২০১৬    মো. লিয়াকত আলী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৩ সালের ২০ নভেম্বর চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ ছেলে ইয়াসিন রানার বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেন। পিতা-মাতার ভরণপোষণ আইনে তিনি এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মো. লিয়াকতের ছেলে ইয়াসিন রানা স্ত্রী রাশেদা আক্তার রিতা, শ্বশুর শেখ মো. বাদল, শাশুড়ি লুৎফা বেগম ও শ্যালক সোহেলের প্ররোচনায় তাঁকে ও তাঁর স্ত্রীকে ভরণপোষণ দেন না এবং ছোট ভাইবোনের খোঁজখবর নেন না। ছেলেকে জমিজমা বিক্রি করে বিদেশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে ইয়াসিন বাবা-মায়ের ভরণপোষণ না দিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালকের কাছে টাকাপয়সা পাঠান। বাবার দায়ের করা মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারি করেন। পরে বাবা-মাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে ছেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেন লিয়াকত আলী। এখন প্রতি মাসে ছেলের কাছ থেকে ভরণপোষণের খরচ হিসেবে পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন তিনি। আমাদের দেশে মো. লিয়াকত আলীর মতো অনেক বৃদ্ধ ম...

১০ বছরে পাচার সাড়ে চার লাখ কোটি টাকা

Image
শওকত হোসেন | ২৪ জুন, ২০১৬    ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ডলার। টাকার অঙ্কে যা ৪ লাখ ৪১ হাজার ৪২০ কোটি টাকা। এই অর্থ এবারের বাজেটের চেয়েও ১ লাখ কোটি টাকা বেশি। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে অর্থ পাচার সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ থেকেই। এর বাইরে গত দুই অর্থবছরে সুইস ব্যাংকসমূহে বাংলাদেশি নাগরিকদের ব্যাংক হিসাবের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এই অর্থও পাচার করা। আবার মালয়েশিয়ায় ‘মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে গত ১৩ বছরে ৩ হাজার ৬১ জন বাংলাদেশি অর্থ পাঠিয়েছেন। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এর চেয়ে বেশি মানুষ গেছে চীন ও জাপান থেকে। এর বাইরে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে নাগরিকত্ব নেওয়ার সুযোগ নিচ্ছেন অসংখ্য বাংলাদেশি। বাংলাদেশ থেকে টাকা পাচারের এসব তথ্য এক জায়গায় নিয়ে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবৈধ অর্থ পাচার’ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে টাকা পাচারের পরিসংখ্যানটি নেওয়া হয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সি...

৬৮ বছরের ছাত্র

Image
Login প্রচ্ছদ আজকের পত্রিকা খেলা বিনোদন মতামত বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি দূর পরবাস জীবনযাপন শিক্ষা আমরা শিল্প ও সাহিত্য বিশেষ সংখ্যা পাঁচমিশালি ফিচার ছবি ভিডিও সাহরি ও ইফতারের সময়সূচি   ⁄     আন্তর্জাতিক     ⁄    সংবাদ ৬৮ বছরের ছাত্র অনলাইন ডেস্ক | ১৫ জুন, ২০১৬ একবার না পারিলে শতবার দেখার চেষ্টাই করছেন দুর্গা কামি নামের এই ৬৮ বছরের বৃদ্ধ। এই বয়সে তিনি নেপালের শ্রী কালা ভৈরব মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ছোট ছোট শিক্ষার্থীর সঙ্গে তিনি পড়েন, টিফিনের সময় একসঙ্গেই খেলেন। নিজের জীবনের নানা দুঃখ ও কষ্টের কথা কিছুটা সময় ভুলে থাকতেই স্কুলে যাওয়া শুরু করেন তিনি। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার নিবন্ধনও হয়ে গেছে তাঁর। এবার পালা পরীক্ষা দেওয়ার। ছবিতে থাকছে এই দুর্গা কামির অধ্যবসায়ের গল্প। স্কুলে ছোট ছোট শিক্ষার্থীর সঙ্গে নেপালের ৬৮ বছর বয়সী দুর্গা কামি। ছয় সন্তানের বাবা এই দুর্গার আট নাতি-নাতনি। এই বয়সেও তিনি সপ্তাহে ছয় দিনই স্কুলে যান। স্কুল শেষে...