হাইবারনেট মোড চালুর পদ্ধতিসূত্র

 

হাইবারনেট মোড চালুর পদ্ধতি
হাইবারনেট মোড চালুর পদ্ধতি
সূত্র : স্ক্রিনশট

হাইবারনেট মোড চালুর জন্য কমান্ড প্রম্পটকে অ্যাডমিনিস্ট্রেটর মুডে খুলতে হবে। এ জন্য প্রথমে উইন্ডোজ সার্চে গিয়ে cmd লিখতে হবে। এবার যে ফলাফল দেখা যাবে, তার ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Run as administrator অপশন নির্বাচন করতে হবে। এরপর ইউজার কন্ট্রোল স্ক্রিন এলে সেখানে ইয়েস চাপলেই কমান্ড প্রম্পট খুলে যাবে। এবার powercfg/hibernate on লিখে এন্টার চাপলেই হাইবারনেট মোড চালু হয়ে যাবে।

এবার স্টার্ট মেনুতে থাকা কম্পিউটারের পাওয়ার বন্ধের আইকনেই পাওয়া যাবে Hibernate অপশন। চাইলে অন্যভাবেও হাইবারনেট মোড চালু করা যায়। একসঙ্গে Windows কি ও X কি চাপলেই উইন্ডোজ এক্স মেনু দেখা যাবে। এবার U কি চেপে পাওয়ার মেনু চালু করতে হবে। এরপর কি–বোর্ডের H কি চাপলেই কম্পিউটার হাইবারনেট মোডে বন্ধ হয়ে যাবে। ফলে চালুর পর কম্পিউটারে করা সবশেষ কাজগুলো আগের অবস্থানে পাওয়া যাবে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়