সাহস
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রয়োজন এসেছে আজ জ্বলে উঠো আর্ত মানুষ জ্বলে উঠো বৃক্ষ, গ্রাম, জনপদে শ্রমিক শহর অবরুদ্ধ লোকালয়|
হত্যা আর সন্ত্রাসের মুখোমুখি দাঁড়িয়েছে ব্যথিত জীবন,
আজ বড় দুঃসময়-ইটের দেয়ালে বন্দী ফুলের চিৎকার, ওই শোন কাতর ধ্বনি ভেসে আসে নিষিদ্ধ বাতাসে|
কথা বলো কথা বলো অমিতাভ|
শানিত শোনিত জ্বেলে প্রতিবাদী আগুনের লাভা একবার বোলে ওঠোঃ দুঃসাশন মানি না আমি তোমাকে,
একবার বলে ওঠোঃ ভুল মানুষের কাছে আমি নতজানু নই।
........রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

Comments