Posts

Showing posts from 2018

সুবর্ণা মুস্তাফা। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র—তিন মাধ্যমেই অভিনয় করেন দাপটের সঙ্গে

Image
চলার পথে আমার অনেক প্রশ্নের উত্তর সুবর্ণা মুস্তাফা খুঁজে পান রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইয়ে। ছবি: প্রথম আলো সুবর্ণা মুস্তাফা। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র—তিন মাধ্যমেই অভিনয় করেন দাপটের সঙ্গে। সম্প্রতি তাঁর অভিনয়জীবনের সুবর্ণজয়ন্তী হলো। তিনি লিখেছেন তাঁর প্রিয় ৫ নিয়ে। ১. বই বিচিত্র বিষয়ের এনসাইক্লোপিডিয়া ‘গল্পগুচ্ছ’ ছোটবেলা থেকে বেড়ে উঠেছি বইয়ের ভেতর দিয়ে। মনে আছে, খুব ছোটবেলায়ই—আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়তাম—পড়ে ফেললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। সে সময় কি আর এ বইটি অত বুঝেশুনে পড়েছি? অপু-দুর্গার গল্প হিসেবেই পড়েছিলাম। পড়ে তাক লাগিয়ে দিয়েছিলাম সবাইকে। এরপর কতবার যে পড়েছি অসাধারণ এই বইটি! আদতে একজীবনে কত কত বই যে পড়েছি, কত বই যে আমার প্রিয়! এককথায় এর উত্তর দেওয়া কঠিন। তারপরও বলতে পারি, আমার সার্বক্ষণিক সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর গল্পগুচ্ছ আমার সব সময়ের সঙ্গী। এটা এমন এক মহার্ঘ্য বই, যেখানে আছে মানুষ, আছে মানুষের সম্পর্ক, প্রকৃতি, জীবন-জগৎ। সব মিলিয়ে গল্পগুচ্ছ যেন মানবজীবনের বিচিত্র বিষয়ের এনসাইক্লোপিডিয়া। চলার পথে আমার অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই এই বই...

স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং শুরু

Image
স্ক্র্যাচ শেখা শুরু করতে প্রথমেই যেতে হবে https://scratch.mit.edu ওয়েবসাইটে। রোবটের আবির্ভাবের সঙ্গে সঙ্গে নানান ধরনের কাজের দায়িত্ব কিন্তু চলে যাচ্ছে রোবটের হাতে। আমরা এখন যা দেখছি, তা রোবট যুগের সূচনামাত্র। তাহলে আগামীর পৃথিবীতে মানুষের কাজ কী হবে? মানুষের অনেক রকম কাজের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ হবে সেই রোবটকে নিয়ন্ত্রণ করা। যার জন্য জানতে হবে একটুখানি প্রোগ্রামিং। প্রোগ্রামিং শেখার জন্য প্রয়োজন অনুসন্ধিৎসু মন, আর সেই সঙ্গে একটু যুক্তি-বুদ্ধি। শিশুরা নতুন নতুন জিনিস নিয়ে খেলা করতে ভালোবাসে, আর তাদের বুদ্ধি এমনিতেই অনেক বেশি। তাই তাদের বুদ্ধির খানিকটা অংশ যদি প্রোগ্রামিং শেখার পেছনে খরচ করা যায়, তবে চমৎকার ব্যাপার ঘটতে পারে। এমন চিন্তা থেকেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এক যুগ আগেই তৈরি করেছে স্ক্র্যাচ নামে ব্লকভিত্তিক একটি প্রোগ্রামিং ভাষা। স্ক্র্যাচ ব্যবহার করে কেবল শিশুরা কেন, বড়রাও খেলার ছলে প্রোগ্রামিং শিখে ফেলতে পারেন। স্ক্র্যাচ শেখা শুরু করতে প্রথমেই যেতে হবে https://scratch.mit.edu ওয়েবসাইটে। স্ক্র্যাচ দিয়ে কী ক...

সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর...

Image
সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশন্স সুপার ফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। বিবরণ সম্পাদনা এটির শাক হিসেবে ব্যবহৃত পাতা ভিটামিন এ-এর এক বিশাল উৎস। সজনের পাতা এবং ফল উভয়ের মধ্যেই বিপুল পরিমাণে পুষ্টি আছে। এতসব পুষ্টিগুণ একসাথে আছে বলেই এর মাধ্যমে  রোগ প্রতিরোধ ক্ষমতা  এবং  জীবন ধারনের পুষ্টি  দুটোই পাওয়া যায়। কলকাতা, ভারতে গাছের কান্ড। স্বাস্থ্য উপকারীতা সম্পাদনা ০১। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। ০২। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রণ বিদ্যমান, যা এ্যানেমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ০৩। সজনে শরীরে কোলেস্টেরল এর ম...

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই এই মানুষের ভীড়ে আমার সেই মানুষ নাই।। এই মাটির দেহ খাইলো ঘুনে দেখলো না তো কেউ সারা জীবন দুই নয়নে রইলো জলের ঢেউ আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই।। হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন কেউ আমারে চায় না দিতে একটু সময় ঋণ আমার মনের বাগান রইলো খালি সে বাগানের সুজন মালি বলো কোথায় পাই।। —————- মিতালী মুখার্জী

টেস্টোস্টেরন ভালো থাকার হরমোন

ডা. এ জেড এম আহসান ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০   অ   অ+ টেস্টোস্টেরন পুরুষ হরমোন নামে পরিচিত হলেও নারীদের শরীরেও থাকে। একজন সুস্থ নারীর শরীরের জরায়ু ও অ্যাড্রেনাল গ্রন্থিতে প্রতিদিন অন্তত ৩০০ মাইক্রোগ্রাম তৈরি হয়। পুরুষদের মতোই নারীদের শরীরে হরমোনের মাত্রা কমে গেলে অযথাই দুর্বল লাগা, সব সময় অসুস্থ মনে হওয়া এবং যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার মতো ঘটনা ঘটে। এ কারণেই বলা হয়, নারী-পুরুষ উভয়ের জন্যই টেস্টোস্টেরন হরমোনটির মাত্রা যেন ঠিক থাকে সেটি লক্ষ রাখা উচিত। ইনজেকশন এবং কিছু ওষুধের মাধ্যমে এটি শরীরে প্রয়োগ করা যায়; কিন্তু প্রাকৃতিক উৎস থেকে এবং প্রাকৃতিক উপায় অবলম্বন করে শরীরে হরমোনটির মাত্রা ঠিক রাখা সবচেয়ে ভালো। কিছু উপায় অবলম্বন করলে মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টায়ই শরীরে হরমোনটির মাত্রা বাড়ানো যায়। হরমোনটি পুরুষদের পুরুষালি ভাব বাড়ায়; কিন্তু সঠিক মাত্রায় নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি ভালো ভূমিকা পালন করে, বিশেষ করে পরস্পরের প্রতি আকর্ষণ তৈরি ও যৌন তৃপ্তিতে। আবার শরীরে যেকোনো আঘাতে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে, রক্তে লোহিত কণিকার পরিমাণ ঠিক রাখতে, প্রতিদিন ঘুমের ধরন ...

শহিদুল আলমের কাছে অরুন্ধতী রায়ের খোলা চিঠি

Image
আলোকচিত্রী শহিদুল আলম ও ভারতীয় লেখক অরুন্ধতী রায় প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি ‘আমার আশা, শিগগিরই ঢাকায় আমাদের দেখা হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন। শহিদুল আলমের আটকের এক শ দিন উপলক্ষে অরুন্ধতী এই চিঠি দিয়েছেন। গতকাল ১৩ নভেম্বর মঙ্গলবার শহিদুল আলমের আটকের এক শ দিন হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শহিদুল আলমকে গত ৫ আগস্ট রাতে তাঁর ধানমন্ডির বাসা থেকে তুলে নেয় ডিবি। ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। গত ১২ আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁর জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। প্রতি, শহিদুল আলম, চম্পাকলি ২/৫, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ—সম্বোধন করে অরুন্ধতী লিখেছেন, “আপনাকে তুলে নেওয়ার ১০০ দিনেরও বেশি পার হয়ে গেল। আপনার বা আমার দেশে কঠিন সময় যাচ্ছে। তাই প্রথমে যখন শুনলাম অজ্ঞাত লোকেরা বাড়ি থেকে আপনাকে অপহরণ করে নিয়ে গেছে, তখন সবচেয়ে খারাপ ভয়টাই পেয়েছিলাম। ...

ডায়াবেটিস কী? কেন হয়?

Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। ছবি: এএফপি ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যেখানে কোনো ডায়াবেটিসের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রশ্ন আসতেই পারে, ডায়াবেটিস কী? আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, ডায়াবেটিস এমনই একটি রোগ, যা কখনো সারে না। কিন্তু এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। আইরিশ ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, যখন আমরা কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করাজাতীয় খাবার খাই, তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন হচ্ছে একধরনের হরমোন। এর কাজ হলো এই গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোয় পৌঁছে দেওয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই রোজকারের কাজকর্ম করে মানুষ। সুতরাং যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হবে। যখন কারও ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের...

এনিমেশন

সাহস

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ            প্রয়োজন এসেছে আজ জ্বলে উঠো আর্ত মানুষ জ্বলে উঠো বৃক্ষ, গ্রাম, জনপদে শ্রমিক  শহর অবরুদ্ধ লোকালয়| হত্যা আর সন্ত্রাসের মুখোমুখি দাঁড়িয়েছে ব্যথিত জীবন, আজ বড় দুঃসময়-ইটের দেয়ালে বন্দী ফুলের চিৎকার, ওই শোন কাতর ধ্বনি ভেসে আসে নিষিদ্ধ বাতাসে| কথা বলো কথা বলো অমিতাভ| শানিত শোনিত জ্বেলে প্রতিবাদী আগুনের লাভা একবার বোলে ওঠোঃ দুঃসাশন মানি না আমি তোমাকে, একবার বলে ওঠোঃ ভুল মানুষের কাছে আমি নতজানু নই।  ........রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

কাটিং কলমের জন্য রুটিং হরমুন

প্রশ্ন বিষয় :   হরমোন বিস্তারিত : কলম করার জন্য প্রায় রুটিং হরমোনের কথা বলা হয় কিন্তু এটা কোথায় কিনতে পাওয়া যায় সেটা যদি বলতে তবে ভাল হত। যোগাযোগের নাম্বার দিলে আরও ভাল হয়। ধন্যবাদ।  উত্তর/মতামত রুটিং হরমোন হিসেবে IBA বহুল ব্যবহৃত। হাটখোলা, টিকাটুলি, ঢাকায় বিভিন্ন দোকান রয়েছে, যেখানে হরমোন পাওয়া যায়। এসব দোকানে যোগাযোগ করে দেখতে পারেন। নির্দিষ্ট কোন দোকান, যোগাযোগের নম্বর আমাদের জানা নেই। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১  

বুঝে পড়ার বিকল্প নেই

Image
চিকিৎসকদের বিশেষ বিসিএস উর্মিতা দত্ত ২২ জুলাই ২০১৮, ১৫:৫৯ আপডেট:  ২২ জুলাই ২০১৮, ১৬:০৪ প্রিন্ট সংস্করণ     ৪ অলংকরণ: শামীম আহমেদ পুরোদস্তুর ভালো ছাত্রী বলতে যা বোঝায়, উর্মিতা দত্ত ঠিক তা-ই। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিসহ জিপিএ–৫, ঢাকা মেডিকেল কলেজে ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ৩৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম হওয়ার গৌরব—সব আছে তাঁর ঝুলিতে। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে চিকিৎসকদের বিশেষ বিসিএস পরীক্ষা। উর্মিতা দত্তের এই লেখা পরীক্ষার্থীদের তো বটেই, নিশ্চয় সব শিক্ষার্থীকেই অনুপ্রেরণা দেবে। চিকিৎসকদের জন্য এফসিপিএস (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) এক কঠিন পরীক্ষার নাম। মজা করে আমরা বলি, এফসিপিএস মানে হলো ‘ফেল কনফার্ম, পাস সামটাইমস’! বিসিএস ও এফসিপিএস, দুটো পরীক্ষার প্রস্তুতি আমি একসঙ্গে নিয়েছি। তার ওপর তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতাম। সব মিলিয়ে দম ফেলার সময় ছিল না। এর মধ্যেও যতটুকু সময় পেতাম, ততটুকুই কাজে লাগাতাম। আমার মনে হতো, ইচ্...