Posts

Showing posts from August, 2017

হামের সুরক্ষার বাইরে থাকা শিশুর সংখ্যা বাড়ছে: ভুল সময়ে হেপাটাইটিস ‘বি’র টিকা ২০ লাখ শিশু হামের ঝুঁকিতে শিশির মোড়ল

Image
২৬ আগস্ট ২০১৭, ০৬:০১ প্রিন্ট সংস্করণ দেশের প্রায় ২০ লাখ শিশু হাম হওয়ার ঝুঁকিতে আছে। এর বড় কারণ, টিকা না পাওয়া। আবার নবজাতকেরা হেপাটাইটিস ‘বি’র টিকাও পাচ্ছে দেরিতে। ফলে এই মরণ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এসবই বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বড়সড় ফাঁকফোকরের চিত্র। সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের হাম হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ইপিআই নামে পরিচিত টিকাদান কর্মসূচিটির দুর্বলতা এর বড় কারণ। হেপাটাইটিস ‘বি’ ভাইরাস থেকে যকৃতের জীবন বিপন্নকারী সংক্রমণ হতে পারে। এর টিকা দেওয়ার কথা জন্মের ২৪ ঘণ্টার মধ্যে। কিন্তু বাংলাদেশে এটা দেওয়া হচ্ছে জন্মের ষষ্ঠ সপ্তাহে। হাম ও হেপাটাইটিস-‘বি’ ভাইরাসের কারণে দেশে বছরে কত মানুষের মৃত্যু হয়, তার সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) একাধিক মূল্যায়ন প্রতিবেদনে ইপিআইয়ের আরও কিছু দুর্বলতা ধরা পড়েছে। সাধারণভাবে শতকরা ১০টি শিশু এক বা একাধিক টিকা পায় না। সরকার স্বাস্থ্য খাতের সাফল্য হিসেবে এ...

৩৮তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পর্ব: ২ ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়

Image
জীবনযাপন পরামর্শ শাহ মো. সজীব ১১ আগস্ট ২০১৭, ০৯:৫৬ প্রিন্ট সংস্করণ ৩ ক) বিসিএস প্রিলিমিনারিতে ব্যাকরণে ২০ নম্বর এবং সাহিত্যে ১৫ নম্বরসহ মোট ৩৫ নম্বর বরাদ্দ থাকে। একটা সিলেবাসও দেওয়া আছে। তবে এর সঙ্গে কিছু জিনিস যোগ করে পড়লে আর ঝুঁকির কিছু থাকবে না। খ) সাধারণত তিনটি ধরন বা দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যথা অ) ব্যাকরণভিত্তিক প্রশ্ন, আ) শব্দার্থভিত্তিক প্রশ্ন ও ই) সাহিত্যভিত্তিক প্রশ্ন। গ) ব্যাকরণের ব্যতিক্রম নিয়মগুলো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বেন। যেমন আমরা জানি Preposition 'To' এর পর সব সময় Verb এর Present Form বসে। কিন্তু এরও কিছু ব্যতিক্রম আছে মানে এরপর Verb–এর সঙ্গে ing বসে। যেগুলোতে ing বসে তা বেশি গুরুত্বপূর্ণ। এভাবে সব Chapter এ বাছাই করবেন। ঘ) Parts of Speeches এর মধ্যে ৬টি খুব গুরুত্বপূর্ণ। যথা Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition। এগুলো শুরুতেই পড়ে নেবেন। কারও বুঝতে অসুবিধা হলে বিস্তারিত সময় নিয়ে পড়বেন। ঙ) প্রিলিমিনারির ইংরেজি সিলেবাসের সঙ্গে কিছু টপিকস যোগ করে নেবেন। যে...

স্পিরুলিনার স্বাস্থ্য ও সৌন্দর্য উপকারীতা (পর্ব-২)

BY  YES MEDIA STAFF   · PUBLISHED  JUNE 7, 2015  · UPDATED  APRIL 15, 2017 ১. মুখের দুর্গন্ধ দু্র করে স্পিরুলিনার মধ্যে ক্লোরোফিল কন্টেন্ট থাকে, এটা মুখের দুর্গন্ধ দু্র করে। সেজন্য বাজারে পাওয়া অধিকাংশ বাণিজ্যিক মুখ ফ্রেশনার এর  প্রধান উপাদান এই স্পিরুলিনা। ২. নখ সুস্থ রাখে স্পিরুলিনা  হচ্ছে ক্লোরোফিল, আয়রন, ভিটামিন এবং বি১২ সমৃদ্ধ,  সুস্থ নখ এর জন্য একটি বিস্ময়কর খাদ্য গড়ে তোলে। স্পিরুলিনা সেবনে নখ সবসময় ভাল থাকবে। ৩. যৌন শক্তি বাড়ায় এটা প্রশস্ত প্রোটিন এবং অন্যান্য পুষ্টিকারক পদার্থ এবং এনজাইম এর সাথে ঝুগ করা হয়।  স্পিরুলিনা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করে  যৌন শক্তি বারিয়ে দেয়। ৪. দাঁতের স্বাস্থ্য ভাল করে স্পিরুলিনা সুস্থ দাঁত বজায় রাখার জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। এতে প্রচুর ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে। সবুজ-নীল শেত্তলাগুলি আপনার মাড়ি্র জন্য অত্যন্ত উপকারী। ৫. ত্বকের করে উজ্জ্বল স্পিরুলিনায় ভিটামিন সি, ই, কে এবং ভিটামিন বি১, বি২, বি৩ থেকে বি৬, বি৯, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রন, পটাস...