Posts

Showing posts from April, 2016

১৬২৬৩ নম্বরে ফোন করলে

২৪ ঘণ্টা পরামর্শ ২৫ এপ্রিল, ২০১৬    ‘১৬২৬৩’ নম্বরে ডায়াল করলেই ২৪ ঘণ্টা বিনা মূল্যে স্বাস্থ্যসেবার পরামর্শ পাওয়া যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘সরকারি হেলথ কল সেন্টার: স্বাস্থ্য বাতায়ন’। গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নতুন এই ব্যবস্থার ফলে ল্যান্ড বা মুঠোফোনের মাধ্যমে এই নম্বরে ফোন করে দিনরাত ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। কল রেট মোটামুটি স্বাভাবিক কল রেটের মতো। স্বাস্থ্য বাতায়ন দেশের যেকোনো স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তী সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতেও সহায়তা করবে। ইউকেএইডের আর্থিক সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ এই সেবা চালু করেছে। বিজ্ঞপ্তি।

টমেটো কীভাবে খাবেন?

Image
অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল, ২০১৬ কাঁচা টমেটো খাবেন, নাকি রান্না করা টমেটো? কোনটি বেশি স্বাস্থ্যকর? পুষ্টি ও গুণের কথা বিচার করলে কাঁচা সবজি বা সতেজ ফলেরই পাল্লা ভারী। কারণ, রান্না করলে অনেক সময় ভিটামিন ও খনিজের পরিমাণ কমে যায়। অনেক ক্ষেত্রে বিষয়টি সত্যি হলেও টমেটোর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে।  টমেটো লাল হওয়ার পেছনে যে লাল রঙের পিগমেন্ট থাকে, তার নাম লাইকোপেন। এই লাইকোপেন ক্যানসার প্রতিরোধ করতে পারে। এমনকি হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও এটি উপকারী। টমেটো রান্না করে খেলে এই লাইকোপেনের ঘনত্ব আরও বাড়ে।  হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেরা বলেন, এক টুকরো কাঁচা টমেটোতে ৫১৫ মাইক্রোগ্রাম লাইকোপেন থাকে আর দুই চা–চামচ টমেটো ক্বাথে ১৩ হাজার ৮০০ মাইক্রোগ্রাম লাইকোপেন থাকতে পারে। অর্থাৎ, টমেটো রান্না করে খেলে বেশি লাইকোপেন পাওয়া যায়। তাই টমেটো থেকে অধিক স্বাস্থ্যকর উপাদান পেতে সস, ক্বাথ, সরুয়া ও রোস্ট বানিয়ে খেতে পারেন। তথ্যসূত্র: জিনিউজ।

পেশাজীবীদের জন্য কানাডার আমন্ত্রণ

Image
চলতি বছর কানাডায় অভিবাসনের সুযোগ পাবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় তিন লাখ মানুষ। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আবেদন করা যাবে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, সেলফ অ্যামপ্লয়েড, ফ্যামিলি স্পন্সরশিপসহ বিভিন্ন ক্যাটাগরিতে। বিস্তারিত জানাচ্ছেন রায়হান আহমদ আশরাফী ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০   846 শেয়ার মন্তব্য() প্রিন্ট অঙ্কন : বিপ্লব অ-   অ   অ+ ২০১৬ সালে প্রায় তিন লাখ মানুষকে কানাডায় অভিবাসনের সুযোগ দেওয়া হবে। কানাডা সরকারের চলতি বছরের অভিবাসন পরিকল্পনায় জানানো হয়েছে, কানাডার অর্থনীতিতে অবদান রাখতে পারবে—এমন লোক নেওয়া হবে এক লাখ ৬০ হাজার ৬০০ জন। ৮০ হাজার পরিবার, শরণার্থী হিসেবে ৫৫ হাজার ৮০০ জন এবং মানবিক সহায়তায় দেশটিতে যাওয়ার সুযোগ পাবে তিন হাজার ৬০০ জন। কানাডায় যেতে আগ্রহীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি, প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, সেলফ অ্যামপ্লয়েড, ফ্যামিলি স্পন্সরশিপসহ বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে আবেদনের যোগ্যতা ভিন্ন। তবে সব ক্যাটাগরিতে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সুযোগ দেওয়া হবে। এক্সপ্রেস এন্ট্রি কানাডায় অভিব...

খাওয়া হয় না, কিন্তু প্রতিদিনই খাওয়া প্রয়োজন যে স্বাস্থ্যকর ফ্যাট

Image
কালের কণ্ঠ অনলাইন    ১২ এপ্রিল, ২০১৬ ১৬:২৩   10 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ দারুণ স্বাস্থ্যকর ও স্বাদের ফ্যাটপূর্ণ খাবারটি নাম ঘি, যাকে বলা হয় ক্লারিফইড বাটার । সুস্বাদু তরকারি থেকে শুরু করে ডালে পর্যন্ত খাঁটি ঘিয়ের ব্যবহার করা যায়। এশিয়ার বিভিন্ন অঞ্চলের অতি জনপ্রিয় একটি খাবার। পশ্চিমা বিশ্বেও এর কদর বেড়ে চলেছে। ঘিয়ের অনবদ্য গুণ সম্পর্কে যারা জানেন না, তাদের জানান দিচ্ছেন বিশেষজ্ঞ ম্যারিগ্রেস টেইলর । ঘি আসলে কি? এটা হলো মাখন থেকে দুধের নিরেট অংশ বাদ দেওয়া। লবণ মিশ্রিত না করে যে মাখন প্রস্তুত হয় তাকে গলিয়ে ঘি পাওয়া যায়। এটি ফুটিয়ে সাদা দুধের প্রোটিনের  অংশ বাদ দেওয়া হয়। ফলে সোনালী রংয়ের একটা ঘন তরল মেলে যার স্বাদ গতানুগতিক মাখনের চেয়ে অনেক ভালো। একে উচ্চ তাপমাত্রায় ফোটানো যায়। তাতেও এটি স্মোকিং পয়েন্টে যাবে না। অর্থাৎ, এ গুণাগুণ নষ্ট হবে না। ফ্রিজে বা এমনিতেই অনেক দিন সংরক্ষণ করা যায়। অন্যান্য মাখনের তুলনায় ঘি ওজন কমাতে অনেক বেশি সহায়ক। এতে কনজুগেটেড লিনিওলিক এসিডে পূর্ণ । এটি এমন এক ফ্যাটি এসিড যা দুগ্ধজাত পণ্যে প...

রাজনীতিবিদদের দেখে অভিনয় শিখি

Image
মাহফুজ রহমান  |  আপডেট:  ০০:১৬, এপ্রিল ০৭, ২০১৬  |  প্রিন্ট সংস্করণ ১ Like ৩             বিপাশা হায়াত  অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় করছেন টিভি ও চলচ্চিত্রে। নাট্যকার। চিত্রশিল্পী। তারকার টি-টোয়েন্টিতে এবারের অতিথি তিনি। স্ট্রেট বল যাঁকে অথবা যাঁদের দেখে এখনো অভিনয় শিখি... রাজনীতিবিদ। ছোটবেলায় ‘জীবনের লক্ষ্য’ রচনায় যা লিখতে ভালো লাগত... যা হতে চেয়েছি, তার উল্টোটাই লিখতে হয়েছে। কারণ সমাজে তার কোনো গ্রহণযোগ্যতা ছিল না। এখন আমি কিন্তু তা-ই হয়েছি। অভিনেত্রী। সবচেয়ে ভালো লাগে, যখন শুনি... মা, আই লাভ ইউ। যে বইটি পড়ে গায়ে কাঁটা দিয়েছিল... অনেক বই। তবে ইদানীং খুশবন্ত সিংয়ের ‘দিল্লি: অ্যা নভেল’ পড়ার পর তেমনটাই হয়েছে। গুগলি আমাদের পরিবারের তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়... আবুল হায়াত, আমার আব্বু। নাট্যকার বিপাশা হায়াতের যে দিকটি অভিনয়শিল্পী বিপাশার সবচেয়ে ভালো লাগে... পাজল সলভ করা। নাট্যকার বিপাশা হায়াতের প্রতিটি নাটকই পাজল সলভ করার মতো। অল্প বয়সী নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে যেভাবে প...

ফ্রিল্যান্সারদের জন্য সফটটেক আইটি'র ইউটিউব চ্যানেল

Image
কালের কণ্ঠ অনলাইন    ৩ এপ্রিল, ২০১৬ ১০:৪৯   474 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ অনলাইনে আউটসোর্সিং করে যারা উপার্জন করতে ইচ্ছুক তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করেছে সফটটেক আইটি। আউটসোর্সিং পেশায় মূলত তরুণ প্রজন্মের ঝোঁক বেশি, কিন্তু এ ক্ষেত্রে বিদ্যমান নানা ধরনের প্রতারণার স্বীকারও হচ্ছে তারা। এই প্রতারণা বন্ধের লক্ষ্যে সফটটেক আইটি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইউটিউব চ্যানেল চালু করেছে। যেখানে ফ্রিল্যান্সিংসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স উন্মুক্ত করে দিচ্ছে তারা। ফ্রিল্যান্সার সহ এ পেশায় আগ্রহীরা এখানকার বিভিন্ন কোর্সের ভিডিও দেখেই প্রশিক্ষণ নিতে পারবে।   ২০১৪ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে সফটটেক আইটি। প্রতিষ্ঠানটি শিক্ষিত বেকার সমাজের বেকারত্ব দূরীকরণে তাদের দক্ষতা উন্নয়নের জন্য অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে চালু করে সফটটেক আইটি ইনস্টিটিউট। এখানে প্রতিসপ্তাহে আউটসোর্সিং-ভিত্তিক স্কিল্ড ডেভেলপমেন্ট বিষয়ক উন্মুক্ত কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি রয়েছে ওয়েব ডেভ...

স্মার্টফোন পানিতে পড়ে গেলেও চিন্তা নেই, অনুসরণ করুন নিচের ধাপগুলো

Image
কালের কণ্ঠ অনলাইন    ৪ এপ্রিল, ২০১৬ ১৭:৫৪   213 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ হাত ফসকে যদি অতি প্রিয় স্মার্টফোনটি পানিতে পড়ে যায়, একদম ভয় পাবেন না। আগে থেকেই ধরে নেবেন না ফোনটি নষ্ট হয়ে গেছে। এ সময় আপনার উচিত মাথা ঠান্ডা রাখা। খুব শান্ত মনে নীচের নিয়মগুলি মেনে চলুন। দেখবেন, ফোনটির কোনও ক্ষতি হবে না। ১) প্রথমেই ফোনের ব্যাক কভার খুলে ব্যাটারি আর সিম কার্ড বের করে নিন। ২) এরপর একটুও সময় নষ্ট না করে ফোনটি শুকনোর ব্যবস্থা করুন। মনে রাখবেন, ফোন ভিজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখলে ধীরে ধীরে অকেজো হয়ে যেতে পারে। চুল শুকানোর ড্রায়ার থাকলে সেটি অন করে দিন। ফোনটি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন ভালো করে। ৩) হেয়ার ড্রায়ার না থাকলে, এক বাটি চালের মধ্যে ফোনটি ডুবিয়ে রাখুন। ফোন পুরোপুরি শুকিয়ে যাবে। ৪) চাল বা ড্রায়ারের বদলে আরও একটি নিয়মে ফোনটি শুকিয়ে নিতে পারেন। ২-৩ লেয়ার টিস্যু পেপারে ফোনটি ভালো করে মুড়িয়ে ফ্রিজের মধ্যে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর ফ্রিজ থেকে ফোন বের করে, ব্যাটারি লাগিয়ে অন করে দেখুন ফোনটি চলছে কি না। যদি দেখেন চলছে ন...

রাস্তার টাকা কুড়িয়ে নেবেন বিল গেটস!

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৫:৪৫, এপ্রিল ০২, ২০১৬ ১ Like             বিশ্বের শীর্ষ ধনী, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং বিল মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ কোটি টাকার সমান। এত সম্পদ থাকার পরও বিল গেটস কী চলার পথে রাস্তায় ৪০ হাজার ডলার পড়ে থাকতে দেখলে তা তুলে নেবেন? সম্প্রতি এমন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন বিল গেটস। বিশ্বখ্যাত অনলাইন কমিউনিটি রেডিটের এএমএ (যা ইচ্ছে তা জানতে চাওয়া, AMA- Ask me anything) সেশনে তিনি এসব প্রশ্নের জবাব দেন। এটি ছিল এএমএতে তাঁর চতুর্থবারের মতো যোগদান। সব বাসায় কম্পিউটার পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আজ থেকে তিন দশকের বেশি সময় আগে বিল গেটস মাইক্রোসফটের সূচনা করেন। এখন যদি তিনি নতুন করে শুরু করেন তাহলে তার লক্ষ্য কী হবে এমন প্রশ্নের জবাবে বলেন, সে সময় অনেকেই তাদের পাগল ভেবেছে। এমনকি কেন ওলসেনের মতো শিল্প-নেতাও বলেছেন যে, তাদের বাসায় কম্পিউটারের দরকার নাই! তরুণ ছিলেন বলেই কম...