মুক্ত করো ভয়
- Get link
- X
- Other Apps
নাদিয়া মাহমুদ | আপডেট: ০২:৫৪, নভেম্বর ০১, ২০১৫ | প্রিন্ট সংস্করণ
এখানে সবাই সামাজিক নানা সমস্যা, জ্ঞানের বিভিন্ন শাখা, শিল্প-সংস্কৃতি—সব বিষয়ে নিজের চিন্তাভাবনা অন্যের সামনে উপস্থাপন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে এমন এক উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়বে। ভাগাভাগি করা যাবে নিজস্ব ভাবনাও। ঠিক যেমনটা পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে একজন বক্তা করেন। তাই শিক্ষার্থীরা এই মুক্তচিন্তা ভাগাভাগি করার প্ল্যাটফর্মের নাম দিয়েছেন ‘পোডিয়াম’।
‘পোডিয়াম সবার জন্য উন্মুক্ত একটি আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে সবাই সামাজিক নানা সমস্যা, জ্ঞানের বিভিন্ন শাখা, শিল্প-সংস্কৃতি—সব বিষয়ে নিজের চিন্তাভাবনা অন্যের সামনে উপস্থাপন করতে পারবেন। জানতে পারবেন শ্রোতাদের মতামত, উত্তর দেবেন তাঁদের প্রশ্নের।’ বলছিলেন পোডিয়ামের প্রতিষ্ঠাতা ও সভাপতি রায়হান খন্দকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় শিক্ষা অনুষদের বিপণন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সহসভাপতি হাবিবুল্লাহ তামীম ও সাধারণ সম্পাদক আতিকুল হকও একই বিষয়ে পড়ছেন।
প্রতি মাসের প্রথম ও দ্বিতীয় শনিবার এই আসর বসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। প্রাচ্যের অক্সফোর্ড থেকে শুরু হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছে পোডিয়াম আয়োজকদের দল। সভাপতিই জানালেন, দেশের বিভিন্ন স্কুল-কলেজেও পোডিয়ামের শাখা খোলার ইচ্ছা আছে তাঁদের। অভিজ্ঞ পেশাজীবী, শিক্ষক এবং সুবক্তা হিসেবে পরিচিত অনেকেই এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। পুরো আয়োজনটির পরিচালনা করেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষক।
এখানে সশরীরে বা ইউটিউবের মাধ্যমে অংশ নেওয়া যায়। পোডিয়ামের রয়েছে নিজস্ব ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল। প্রতিটি সেশনের আগে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়। কেউ চাইলে নিজের পছন্দমতো কোনো বিষয়েও কথা বলতে পারেন। নিজের বক্তব্যের সারাংশ প্রথমে লিখিত আকারে পাঠাতে হয় ‘পোডিয়াম’ কর্তৃপক্ষের কাছে। সেরা বক্তৃতাগুলো আপলোড হয়ে যায় ইউটিউবে।
রায়হান বলছিলেন, ‘ফেসবুক পেইজে দেখানো তথ্য থেকে আমরা জেনেছি আমেরিকা, সিঙ্গাপুর, ভারতসহ বিশ্বের ৭৭টি দেশ থেকে আমাদের ভিডিও নিয়মিত দেখা হচ্ছে।’ আরও জানালেন, ‘আমরা সবাইকে ইংরেজিতে বক্তব্য দিতেই বেশি উদ্বুদ্ধ করি। এতে ভিনদেশের মানুষ আমাদের দেশের শিক্ষার্থীদের ভাবনাগুলো জানতে পারবে, ইংরেজিতে কথা বলার ভীতিটাও দূর হবে।’ শিক্ষার্থীরা যেন তাঁদের জীবনবৃত্তান্তে নিজের বক্তব্যের ‘ইউটিউব লিঙ্ক’ জুড়ে দিতে পারেন, পোডিয়ামের মাধ্যমে উদ্যোক্তারা সেই সুযোগটাও করে দিতে চান।
কয়েকজন স্বপ্নালু তরুণের নেওয়া এই উদ্যোগ যাত্রা শুরু করেছিল এ বছরের জানুয়ারি মাসে। অনলাইনে নিজের বক্তব্য ও ভাবনা উপস্থাপন করার কিছু ওয়েবসাইট আছে। তবে শুধু বাংলাদেশিদের জন্য পোডিয়াম হতে পারে একটা দারুণ সুযোগ। গুগল বা ইউটিউবে ‘বাংলাদেশ’ লিখে সার্চ করলেই যেন পর্দায় ভেসে ওঠে ইতিবাচক সব বিষয়—এটাই ‘পোডিয়াম’ দলের স্বপ্ন।

‘সুন্দর করে কথা বলতে শিখছে’
নাজমুল হাসান সহকারী অধ্যাপক,
ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং ও বিমা বিভাগ,
অন্যতম উপদেষ্টা, পোডিয়াম পোডিয়াম
একটি নতুন এবং সময়োপযোগী ধারণা। ভেতরে ভেতরে অনেকেই অনেক স্বপ্ন লালন করেন কিন্তু সেটা প্রকাশের উপযুক্ত জায়গা খুঁজে পান না। ক্লাসরুমে সংকোচ বা ভীতির কারণে খোলাখুলি মত প্রকাশে অনেকেই তেমন স্বাচ্ছন্দ্য নয়। ‘পোডিয়াম’ তাঁদের এই সুযোগটা দিচ্ছে, যেখানে সবাই নিজেকে মেলে ধরতে পারবেন। জানাতে পারবেন নিজের স্বপ্ন কিংবা অনন্য সব আইডিয়া। জাতীয় থেকে আন্তর্জাতিক, সব বিষয়ে মতামত প্রকাশ করে এখানে যেমন তাঁরা সুন্দর করে কথা বলতে শিখছে, তেমনি যুক্তি দেওয়া ও খণ্ডনের দক্ষতাও বাড়ছে। আমি মনে করি, এই সুযোগ তাঁদের পেশাজীবনে সাফল্য আনতে সাহায্য করবে।

Comments