মাথাব্যথা থেকে দূরে থাকতে
- Get link
- X
- Other Apps
অনলাইন ডেস্ক | আপডেট: ১৮:৪৭, জুন ২৮, ২০১৫
ভালো ঘুম
মাথাব্যথার অন্যতম কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া। যদি প্রায়শই আপনি মাথাব্যথায় ভোগেন, তাহলে ঘুমের রুটিন ঠিক করুন। প্রতিদিন নিয়ম করে একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন।
আইস প্যাক
দুশ্চিন্তা কিংবা মানসিক চাপের কারণে বিরক্তিকর মাথাব্যথা হলে আইস প্যাক ব্যবহার করুন। মাথা, ঠোঁট, কাঁধ ও ঘাড়ের পেছন দিকে আইস প্যাক দিন। মাথাব্যথা কমে যাবে।
পানি পান
অনেক সময় শরীরে পানিস্বল্পতার কারণেও মাথাব্যথা হতে পারে। এ ক্ষেত্রে কিছু সময় চুপচাপ বসে থাকুন এবং ধীরে ধীরে পানি পান করুন।
পেপারমিন্ট তেল
পেপারমিন্ট তেল স্নায়ুকে শান্ত করে আপনাকে চাঙা করে তোলে। মাথাব্যথা হলে প্রায় মিনিট পনেরো পেপারমিন্ট তেল দিয়ে মাথা মালিশ করুন।
চোখের সুরক্ষা
কম্পিউটারের মনিটর থেকে যে আলো নির্গত হয় তা চোখের জন্য ক্ষতিকর। যেখানে বসে আপনি কম্পিউটার ব্যবহার করেন সেখানে অতিরিক্ত আলোর উপস্থিতিও আপনার চোখের ক্ষতি করতে পারে। আর এ থেকে আপনি মাথাব্যথায় ভুগতে পারেন। বেশি সময় ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করতে হলে অ্যান্টি-গ্লেয়ার চশমা ব্যবহার করুন। এতে করে চোখের সুরক্ষা নিশ্চিত হবে।
চিনিজাতীয় খাবার পরিহার
চিনিজাতীয় খাবার মাথাব্যথার কারণ হতে পারে। এ ধরনের খাবার পরিহার করুন। পরিবর্তে ফলমূল ও শাকসবজি বেশি করে খান।

Comments