Posts

Showing posts from 2015

বাবা যেখানে চা বিক্রি করেন, সেই কোর্টের বিচারক মেয়ে

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   পরের সংবাদ»    ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:২৯ অপরাহ্ন দেশের প্রধানমন্ত্রী একসময় চা বিক্রি করতেন। এবার এক চা বিক্রেতার মেয়ে দেশের আদালতের বিচারক হলেন। তার নাম সুরেন্দ্র্। তিনি পাঞ্জাবের জলন্ধরের এক আদালত চত্বরে চা বিক্রি করে সংসার চালাতেন। আর তার মেয়ে এখন ওই কোর্টেরই বিচারক হলেন। সুরেন্দ্রর মেয়ে শ্রুতি পড়াশোনায় শুরু থেকেই ভাল ছিল। বছর ২৩-এর শ্রুতি প্রথম বারেই পাশ করেছেন পঞ্জাব সিভিল সার্ভিস (জুডিসিয়াল) পরীক্ষায়। এরপর একবছর ট্রেনিং-এর পর এখন পঞ্জাবের জলন্ধরে নাকোদার শহরের সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদে নিযুক্ত হলেন। এসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শ্রুতি। মেয়ে শ্রুতি বিচারক হওয়ার খবরে বাবার চোখে খুশির জল। চা বিক্রেতা সুরেন্দ্র বললেন, 'এই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম। বিশ্বাস ও এরকম একটা কিছু করবে।' কথাটা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। আর দার ময়ে শ্রুতি বললেন, আমার কাজটা সহজ ছিল না ঠিকই। কিন্তু বাবাকে চা বিক্রি করতে দেখে জেদটা চেপে গিয়েছিল। সেই জেদটার জন্যই হয়তো স্বপ্নের চাকরিটা করতে পারছি। তিনি আরো বলেন, 'আমি ...

ভোটকেন্দ্রে না যেতে হুমকি, আতঙ্ক ছড়াতে অভিযান

নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৫    নির্বাচনের আগে দলীয় মেয়র পদপ্রার্থী এবং দলের নেতা-কর্মীদের মারধর করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে বিএনপি। এ ছাড়া ভোটকেন্দ্রে না যেতে হুমকি-ধমকির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির প্রার্থীদের একাধিক নির্বাচন সমন্বয়কারীসহ ৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আতঙ্ক ছড়াতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বেশ কিছু পৌরসভায় মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়েছে। রোববার রাত থেকেই অধিকাংশ নির্বাচনী এলাকায় গ্রেপ্তার অভিযান চলছে। ভোটের দিন কেরামতি দেখানোর জন্যই এসব অভিযান চালানো হচ্ছে রুহুল কবির রিজভী যুগ্ম মহাসচিব, বিএনপি গতকাল সকালে ও সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। রিজভী বলেন, গত রোববার রাত থেকেই অধিকাংশ নির্বাচনী এলাকায় গ্রেপ্তার অভিযান ও হুমকি চলছে। ভোটের দিন কেরামতি দেখানোর জন্যই এসব অভিযান চালানো হচ্ছে। উড়ো খবরের দোহাই দিয়ে পুলিশ-র্যাবের এই অপতৎপরতা মূলত একটি কারসাজি। এর কারণ, বিএনপির নেতা-কর্মী ও জনগণ যাতে ভ...

শত হতাশায় নতুন আশা

Image
সাইফুল সামিন  |  আপডেট:  ১৬:৪০, ডিসেম্বর ২৬, ২০১৫ ১ Like             ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসা নেতারা। ছবি: এএফপি প্যারিসে কপ-২১ সম্মেলনে সমঝোতার পর উচ্ছ্বসিত বিশ্ব নেতারা। ছবি: এএফপি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স Previous Next আরও ছবি দীর্ঘশ্বাস ছেড়ে বিদায় নিচ্ছে ২০১৫ সাল। ডামাডোলের কী একটা বছরই না গেল! বিশ্বে বছরজুড়ে লেগে ছিল যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস, হানাহানি, রক্তারক্তি, দুর্ঘটনা, বিপর্যয়, উত্তেজনা। এসবের মধ্যেও এ বছর আশা জাগানোর মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিশ্বশান্তির বাণী শুনিয়েছে। মানবতার জন্য বয়ে এনেছে মঙ্গলবার্তা। এ যেন হতাশার মাঝে নতুন আশা। বছর শেষে সবাই বিদায়ী বর্ষের চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত। খেরোখাতায় চোখ বোলালে বেশির ভাগ পৃষ্ঠায় হয়তো মিলবে খারাপ খবর। স্মৃতি রোমন্থনে পুরোনো কষ্ট জেগে উঠবে। মন ভার হবে কালো মেঘে। কিন্তু তাই বলে এসব নিয়ে পড়ে থাকলে কি আর চলবে! গ্লানি মুছে, জরা ঘুচিয়ে শান্তি, সমৃদ্ধি ও মানবতার...

যে ১০ কারণে কোমল পানীয়কে না

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   31 পরের সংবাদ»    ২৬ ডিসেম্বর ২০১৫, ০৩:২৩ পূর্বাহ্ন পৃথিবীর অনেকে দেশেই মানুষ বিশুদ্ধ খাবার পানির চেয়ে ঢের বেশি পান করেন সফট ড্রিংকস বা কোমল পানীয়। যাতে মিশ্রিত্ থাকে সোডা, ক্যাফেইনসহ বিভিন্ন ধরনের আসক্তিকারক উপাদান। এ নিযে একাধিক গবেষণা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা। বিশ্বের শীর্ষস্থানীয় সাময়িকী টাইম ম্যাগাজিনসহ আন্তর্জাতিক জার্নালগুলোতে এ নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক নিবন্ধ। তাতে গবেষকদের দাবি কার্বানেটেড ওয়াটার সমৃদ্ধ সফট ড্রিংকসের মধ্যে উল্লেখযোগ্য কোনো উপকারিতা খুজেঁ পাননি তারা। যে তথ্য প্রকাশ করেছেন তারা তা শুনলে বিস্মিত হবেন আপনিও। বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি একটি ছোট সফট ড্রিংকসের বোতলে দশ চা চামচ পরিমাণে চিনি থাকে। তবে তা থাকে লিকুইড বা তরল আকারে। যেটা গ্রহণে শরীরে ইনসুলিন রিঅ্যাকশন শুরু হয়। যেটাকে ডায়াবেটিসের ঝুঁকির কারণ হিসেবে বিবেচনা করছেন খোদ যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সফট ড্রিংকস কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে চিনি ব্যবহ...

আপনি কি ঘুম কাতুরে? সাবধান, আয়ু কিন্তু কমছে!

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   9 পরের সংবাদ»    ২২ ডিসেম্বর ২০১৫, ০১:১১ পূর্বাহ্ন আপনি কি ঘুমোতে খুব ভালবাসেন? ঘুমোন, তবে বেশি নয়। সাবধান। আপনার অজান্তেই কিন্তু কমে যাচ্ছে আয়ু। স্যাক্স ইন্সটিটিউটের ‘৪৫ অ্যান্ড আপ স্টাডি’ জানাচ্ছে, আলস্য, সারা দিন বসে থাকা এবং বেশি ঘুম তাড়াচাড়ি মৃত্যু ডেকে আনে। গবেষণা জানাচ্ছে, সারা দিন বসে থাকলে সাত ঘণ্টা পর্যন্ত আয়ু কমে যেতে পারে। তেমনই একেবারেই শরীরচর্চা না করলে সপ্তাহে ১৫০ মিনিট পর্যন্ত আয়ু কমতে পারে। সিডনি ইউনিভার্সিটির গবেষক ড. ডিঙ্গ ও তাঁর সহকারীরা ২৩০,০০০ জনের ওপর সমীক্ষা চালান। তাঁরা জানান, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর ডায়েট, আলস্য ও দিনে নয় ঘণ্টার বেশি ঘুম কমিয়ে দিতে পারে আয়ু। কারণ এই সব কারণ ডেকে আনতে পারে হার্টের সমস্যা, ডায়বেটিস, ক্যানসারের মতো অসুখ। সমীক্ষা জানাচ্ছে, যে কোনও সংক্রামক অসুখে মৃত্যুর থেকে ৩৮ মিলিয়ন বেশি মানুষের মৃত্যু হয় এই সব অসুখে।

শুধু ওজন কমাতে নয়, সুস্থ থাকতে রোজ খান লেবু পানি

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   38 পরের সংবাদ»    ১৯ ডিসেম্বর ২০১৫, ০১:৩৩ পূর্বাহ্ন ওজন কমাতে অনেকেই সকালে উঠে অনেকই খান লেবু পানি। জানেন কি এতে শুধু ওজন কমা নয়, আরও অনেক উপকার পাচ্ছেন আপনি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু। জেনে নিন লেবু পানির ১০ উপকারিতা। ১। হজম শক্তি বাড়ায়- লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি। ২। পেট পরিষ্কার রাখে- শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু পানি। ফলে ইউরিনেশন ভাল হয়। লিভার ভাল থাকে। ৩। রোগ প্রতিরোধ ক্ষমতা- লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করতে অব্যর্থ। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে। ৪। পিএইচ ব্যালান্স- লেবু শরীরের পিএইচ ব্যালান্স সঠিক রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমের পর ক্ষার হিসেবে কাজ করে। ফলে রক্তের পিএইচ ব্যালান্স বজায় থাকে। ৫। ত্বক- লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্...

কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেলে

Image
মো. আমিনুর রহমান  |  আপডেট:  ০০:৩৩, ডিসেম্বর ১৩, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ১ Like ২             অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়। এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে সেখান থেকে a কপি করে এনে এখানে পেস্ট করা বা কম্পিউটারের অন-িস্ক্রন কি-বোর্ডটি ব্যবহার করে কাজ করা। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং বিরক্ত তৈরি হয়। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে সহজেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শার্প-কি নামের এই সফটওয়্যার ইনস্টল করে কি-বোর্ডের বোতামগুলো পরিবর্তন করে ফেলা যায়। অর্থাৎ এ প্রক্রিয়ায় কি-বোর্ডের a বোতাম যদি নষ্ট হয়, আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বোতামকে (যে বোতামটি সব সময় কাজে লাগে না বা যে বোতাম কি-বোর্ডে একাধিক আছে) a বাটনে রূপান্তর করতে পারেন। শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key তে কোন কি চেপে (যে কি...

যে স্মার্টফোন হলো বর্ষ সেরা

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৯:৪৮, নভেম্বর ২৯, ২০১৫ ০ Like ১১             ২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট। সম্প্রতি লন্ডনে ‘ইই পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডস’ নামের একটি অনুষ্ঠানে বর্ষসেরা কয়েকটি প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। এতে বর্ষসেরা স্মার্টফোনের খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ । পাশাপাশি বাঁকানো ডিসপ্লের এই ফোনটি কেবল বর্ষসেরা প্রযুক্তিপণ্যের খেতাব জেতেনি, একই সঙ্গে ‘প্রেস্টিজিয়াস গ্যাজেট অব দ্য ইয়ারের’ পুরস্কারও জিতেছে। বর্ষসেরা প্রযুক্তিপণ্যের বিচারকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রযুক্তি​​বিষয়ক সম্পাদক ডেভিড স্নেলিং। গ্যালাক্সি এস ৬ এজকে বর্ষসেরা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এর নকশা চমৎকার। স্যামসাং এ বছর তার ঝুলি থেকে চমৎকার এ ফোনটি বের করেছে।’ বর্ষসেরা স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৬ এস ।  স্মার্টফোন বিভাগে সেরা না হলেও টু-ইন ওয়ান বা ট্যাব ও প...

মুখে দুর্গন্ধ? জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   37 পরের সংবাদ»    ৩০ নভেম্বর ২০১৫, ০২:০০ পূর্বাহ্ন মুখের দুর্গন্ধ কি আপনাকে লজ্জায় ফেলে দেয়? কারও কাছাকাছি যাওয়ার আগে এর জন্য হীনমন্যতায় ভোগেন। কিছু বদঅভ্যাস বা শারীরিক কিছু গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। জেনে নিন মুখের দুর্গন্ধ দূর করার কিছু ঘরোয়া টোটকা। ১। মৌরি -  মুখশুদ্ধি হিসেবে খুব ভাল কাজ করে মৌরি। খাওয়ার পর এক চামচ মৌরি রাখুন মুখে। এতে মুখে দুর্গন্ধও হবে না, হজমও ভাল হবে। যদি আপনার মুখে বাজে গন্ধ হওয়ার প্রবণতা থাকে তবে এক কাপ গরম জলে এক চামচ মৌরি দিয়ে পাঁচ-১০ মিনিট রেখে এই জল দিনে দু’বার খান। ২। দারচিনি -  দারচিনির মধ্যে সিনামিক অ্যালডিহাইড থাকে। এই এসেনশিয়াল অয়েল মুখের ব্যাকটেরিয়া কমিয়ে বাজে গন্ধ রুখতে সাহায্য করে। এক কাপ জলের মধ্যে এক চামচ দারচিনি গুঁড়ো ফুটিয় সেই জল দিনে দু’বার মুখে ধুয়ে নিন। এই জলে তেজপাতাও মেশাতে পারেন। ৩। মেথি-  মুখের যে কোনও ইনফেকশন সারাতে অব্যর্থ মেথি। এক কাপ জলে এক চা চামচ মেথি দিয়ে ফুটিয়ে ছেঁতে নিয়ে এই চা দিনে এক বার খেলে মুখের গন্ধ দূ...