Posts

ল্যাপটপের কি–বোর্ড যখন কাজ করে না

১৪ জুলাই ২০১৬, ০০:৫৩    ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের বড় সমস্যা হঠাৎ কি-বোর্ড কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে কি-বোর্ড কাজ করতে চায় না কখনো কখনো। কিন্তু কি-বোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় এর ওপর তরল পদার্থ পড়লে কি-গুলো শর্ট হয়ে যায়। তবে যন্ত্রাংশের বড় ধরনের সমস্যা না হলে কিছু পদক্ষেপ নিলে ল্যাপটপের কি-বোর্ডকে আবার কার্যকর করা যায়। যা করবেন ডিভাইস সফটওয়্যার চেক:  স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে তাতে ক্লিক করে খুলুন। অনেক সময় হার্ডওয়্যারগত সমস্যায় কি-বোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View মেন্যুতে ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এই তালিকার Keyboards-এ ডবল ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে ল্যাপটপের মডেল দিয়ে ড্রাইভার খুঁজে নিয়ে তার সর্বশেষ সংস্করণ নামিয়ে ব্যবহার করলে কি-বোর্ড সচল হয়ে যাবে। না হলে কি-বোর্ড ড্রাইভারে ডান ক্লিক করে Uninstall-এ ক্লিক করুন। আনইনস্টল শেষে A...

স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের ৮ পরামর্শ জেনে নিন, সুস্থ থাকুন

Image
কালের কণ্ঠ অনলাইন    ৪ জুলাই, ২০১৬ ১১:১৬   9 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকটি সাধারণ বিষয় রয়েছে, যা সবারই জেনে রাখা উচিত। বহু অভিজ্ঞ ডাক্তাররা বলেন, এ নিয়মগুলো মেনে চললে বেশ কিছু রোগ থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমন শরীরও সুস্থ রাখা যায়। এ লেখায় তুলে ধরা হলো সে ধরনের কিছু পরামর্শ। ১. প্রতিদিন সকালে নাশতা সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই তেমন একটা ক্ষুধার্ত থাকেন না। ফলে সকালের নাশতা খাওয়ার তেমন তাগিদও থাকে না। এতে সকালের নাশতা বাদ দিয়ে দেন অনেকেই। এছাড়া অনেক দেরি করে নাশতা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। যদিও এ বিষয়টি মোটেই উচিত নয়। ঘুমের সময় দেহের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। এতে সহজে ক্ষুধা নাও লাগতে পারে। তবে এর পরেও সকালে পর্যাপ্ত খাবার খাওয়া প্রয়োজন। ২. খাদ্যতালিকায় রাখুন মাছ ও ওমেগা থ্রি প্রোটিনের অত্যন্ত ভালো একটি উৎস মাছ। নিয়মিত মাছ খাওয়া হলে তা আপনাকে বহু রোগ থেকে প্রতিরোধক্ষমতা গড়তে সহায়তা করবে। এটি হৃদরোগের ঝুঁকিও কমাবে। বিভিন্ন ধরনের মাছে, বিশেষ করে সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড। এ...

রাস্তার বাতির আলোয় পড়ে রাফিজা

Image
মানসুরা হোসাইন | ৩০ জুন ২০১৬, ১৮:২৬ খুলনার কিশোরী রাফিজা আক্তার। সে সপ্তম শ্রেণিতে পড়ে। তার ছবি ছাপা হয়েছে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিশ্ব শিশু পরিস্থিতি, ২০১৬ (আ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড) প্রতিবেদনে। ইউনিসেফের প্রতিবেদনের ছবিতে ডাস্টবিনের কাছে রাস্তার বাতির আলোয় রাফিজাকে পড়তে দেখা যায়। পাশেই তার ঘর। কিন্তু ঘরে বিদ্যুৎ নেই। তাই রাতে তাকে এভাবে পড়তে হয়। গত মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে রাফিজার সঙ্গে কথা হয়। ওই দিনই ইউনিসেফের প্রতিবেদনটি বিশ্বব্যাপী প্রকাশিত হয়। খুলনার ইসলামি মিশন রোডের রাফিজা এসেছিল ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিতে। গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। এতে সহায়তা করে ইউনিসেফ। রাফিজা জানায়, ডাস্টবিনের কাছে রাস্তার বাতির আলোয় পড়তে তার ভয় লাগে। পড়ার সময় এলাকার বখাটেরা তাকে বিরক্তও করে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করার পর এখন বখাটেদের উৎপাত কিছুটা কমেছে। গোলটেবিল শুরুর আগে রাফিজা জানায়, প্রথমবার ঢাকায় এসেছে সে। ঢাকার বড়বড় দালানকোঠা দেখে তার বেশ অবাক লাগছে। আবার একধরনের ভালো লাগাও কাজ করছে। রাফিজার কাছেই ই...

আইনটি সবার জানা দরকার

রোকেয়া রহমান | ২৭ জুন, ২০১৬    মো. লিয়াকত আলী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৩ সালের ২০ নভেম্বর চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ ছেলে ইয়াসিন রানার বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেন। পিতা-মাতার ভরণপোষণ আইনে তিনি এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মো. লিয়াকতের ছেলে ইয়াসিন রানা স্ত্রী রাশেদা আক্তার রিতা, শ্বশুর শেখ মো. বাদল, শাশুড়ি লুৎফা বেগম ও শ্যালক সোহেলের প্ররোচনায় তাঁকে ও তাঁর স্ত্রীকে ভরণপোষণ দেন না এবং ছোট ভাইবোনের খোঁজখবর নেন না। ছেলেকে জমিজমা বিক্রি করে বিদেশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে ইয়াসিন বাবা-মায়ের ভরণপোষণ না দিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালকের কাছে টাকাপয়সা পাঠান। বাবার দায়ের করা মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারি করেন। পরে বাবা-মাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে ছেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেন লিয়াকত আলী। এখন প্রতি মাসে ছেলের কাছ থেকে ভরণপোষণের খরচ হিসেবে পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন তিনি। আমাদের দেশে মো. লিয়াকত আলীর মতো অনেক বৃদ্ধ ম...

১০ বছরে পাচার সাড়ে চার লাখ কোটি টাকা

Image
শওকত হোসেন | ২৪ জুন, ২০১৬    ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ডলার। টাকার অঙ্কে যা ৪ লাখ ৪১ হাজার ৪২০ কোটি টাকা। এই অর্থ এবারের বাজেটের চেয়েও ১ লাখ কোটি টাকা বেশি। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে অর্থ পাচার সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ থেকেই। এর বাইরে গত দুই অর্থবছরে সুইস ব্যাংকসমূহে বাংলাদেশি নাগরিকদের ব্যাংক হিসাবের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এই অর্থও পাচার করা। আবার মালয়েশিয়ায় ‘মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে গত ১৩ বছরে ৩ হাজার ৬১ জন বাংলাদেশি অর্থ পাঠিয়েছেন। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এর চেয়ে বেশি মানুষ গেছে চীন ও জাপান থেকে। এর বাইরে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে নাগরিকত্ব নেওয়ার সুযোগ নিচ্ছেন অসংখ্য বাংলাদেশি। বাংলাদেশ থেকে টাকা পাচারের এসব তথ্য এক জায়গায় নিয়ে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবৈধ অর্থ পাচার’ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে টাকা পাচারের পরিসংখ্যানটি নেওয়া হয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সি...

৬৮ বছরের ছাত্র

Image
Login প্রচ্ছদ আজকের পত্রিকা খেলা বিনোদন মতামত বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি দূর পরবাস জীবনযাপন শিক্ষা আমরা শিল্প ও সাহিত্য বিশেষ সংখ্যা পাঁচমিশালি ফিচার ছবি ভিডিও সাহরি ও ইফতারের সময়সূচি   ⁄     আন্তর্জাতিক     ⁄    সংবাদ ৬৮ বছরের ছাত্র অনলাইন ডেস্ক | ১৫ জুন, ২০১৬ একবার না পারিলে শতবার দেখার চেষ্টাই করছেন দুর্গা কামি নামের এই ৬৮ বছরের বৃদ্ধ। এই বয়সে তিনি নেপালের শ্রী কালা ভৈরব মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ছোট ছোট শিক্ষার্থীর সঙ্গে তিনি পড়েন, টিফিনের সময় একসঙ্গেই খেলেন। নিজের জীবনের নানা দুঃখ ও কষ্টের কথা কিছুটা সময় ভুলে থাকতেই স্কুলে যাওয়া শুরু করেন তিনি। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার নিবন্ধনও হয়ে গেছে তাঁর। এবার পালা পরীক্ষা দেওয়ার। ছবিতে থাকছে এই দুর্গা কামির অধ্যবসায়ের গল্প। স্কুলে ছোট ছোট শিক্ষার্থীর সঙ্গে নেপালের ৬৮ বছর বয়সী দুর্গা কামি। ছয় সন্তানের বাবা এই দুর্গার আট নাতি-নাতনি। এই বয়সেও তিনি সপ্তাহে ছয় দিনই স্কুলে যান। স্কুল শেষে...
Image
ফোন সেট হারালে কোথায় খুঁজবেন? অনলাইন ডেস্ক | ১১ জুন, ২০১৬ মোবাইল ফোন সেট হারিয়ে গেলে দুশ্চিন্তার শেষ থাকে না। এখানে-ওখানে খুঁজতে থাকেন হারানো ফোনটি। কিন্তু কোথায় খুঁজলে উদ্ধার করা যাবে হারানো ফোনে থাকা গুরুত্বপূর্ণ সব তথ্য বা ফোনটির অবস্থান? এ সমস্যার সমাধান দিতে এগিয়ে এসেছে গুগল। গুগল সম্প্রতি একটি মজার টুল উন্মুক্ত করে, যা হারানো ফোন সেট খুঁজে দিতে পারে। এ ফিচার ব্যবহার করতে ব্যবহারকারীকে গুগলে গিয়ে শুধু ‘I lost my phone’ কথাটি টাইপ করতে হবে। সার্চ পেজটিতে একটি বিশেষ পেজ দেখাবে গুগল, যাতে গুগলের সঙ্গে সিনক্রোনাইজ থাকা ফোনের তথ্য দেখাবে। ব্যবহারকারীকে তার হারানো ফোনটির ওপর ক্লিক করতে হবে। হারানো ফোনটির অবস্থান জানার পাশাপাশি দূর থেকে হারানো ফোনটির স্ক্রিন লক করে দেওয়ার সুবিধা থাকছে। এ ফিচার শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রযোজ্য।

Permanent residency for expats, a welcome move

Image
Home     Saudi Arabia     Permanent residency for expats, a welcome move SAUDI ARABIA Apr 7, 2016 100715 98 Facebook   Twitter     Deputy Crown Prince Muhammad Bin Salman Shams Ahsan JEDDAH  — Expatriates have overwhelmingly welcomed the announcement by Deputy Crown Prince Muhammad Bin Salman, second deputy premier and minister of defense, that Saudi Arabia was planning to give permanent residency to foreign workers similar to the US Green Card system. “The Green Card-like program and a plan to allow employers to hire more foreign workers above their official quotas for a fee could generate $10 billion a year each,” the deputy crown prince told Bloomberg in an exclusive interview. Nidal Ridwan, chairman of the Federation of Labor Committees in the Kingdom, told Okaz/Saudi Gazette that he expected the formation of an independent authority to implement t...